ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ জোড়া রেকর্ডের সামনে মেসি সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

পাকিস্তান সিরিজের আগে ম্যাচ প্রস্তুতিতে বিসিবির বিশেষ উদ্যোগ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
পাকিস্তান সিরিজের আগে ম্যাচ প্রস্তুতিতে বিসিবির বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে লক্ষ্যেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে চার দল নিয়ে আয়োজন করা হচ্ছে ৫০ ওভারের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের সিরিজের পর মে মাসে আবারও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এর আগে বিসিবি ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২৩ ওয়ানডে টুর্নামেন্ট হিসেবে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিল, যাতে জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় তৈরি করা যায়। তবে আপাতত সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। ক্রিকেট অপারেশন্স বিভাগ টুর্নামেন্ট কমিটিকে অনূর্ধ্ব-২৩ সংস্করণটি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ৫০ ওভারের বিসিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন। সামনে পাকিস্তান সিরিজ থাকায় তাদের ম্যাচ প্রস্তুতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টটি পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলেও জানান তিনি।

বিসিএলের প্রথম রাউন্ড শুরু হতে পারে ২২ বা ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা মার্চের প্রথম সপ্তাহে। রাজশাহী ও বগুড়ায় প্রথম তিন রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, আর ফাইনাল হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিসিএলের চার দিনের প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে। টেস্ট সিরিজের আগে অন্তত দুই রাউন্ড শেষ করতে চায় বিসিবি, যাতে লম্বা ফরম্যাটের ক্রিকেটাররা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।

চার দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিসিএলে অংশ নেবে সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন ও সাউথ জোন।

অনিক/

বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৩ এএম
বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে তাদের পারফরম্যান্স দেখে সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ আশাবাদী, এবারের বিশ্বকাপ জিততে পারে যুক্তরাষ্ট্র। 

ফক্স স্পোর্টসে বিশ্লেষণ দিতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণে সুযোগ কাজে লাগাচ্ছে, মিডফিল্ডে দক্ষতা দেখাচ্ছে এবং রক্ষণভাগও দৃঢ়ভাবে লিড ধরে রাখতে পারছে। প্রথম দুই ম্যাচে তারা মোট ৬ গোল করেছে, হজম করেছে মাত্র ১ গোল এবং রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঘরের মাঠে সমর্থকদের ব্যাপক উপস্থিতি, যা দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

এ সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেললে বিশ্বাসই অনেক সময় ম্যাচের ফল বদলে দেয়। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও সম্প্রতি জানান, শিরোপা জয়ের লক্ষ্যেই দলকে এগিয়ে যেতে হবে।

সালমান/

দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২৪ এএম
দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি
ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জার্মানি। যদিও আইভরি কোস্টের জালে দুই বার বল জড়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ফাউলের কারণে তাদের দুটি গোলই বাতিল হয়। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় টরন্টোর বিএমও ফিল্ডে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় জার্মানি। ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান আলেকজান্ডার পাভলোভিচ। কিন্তু আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি। 

৩০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে জার্মানির জালে বল জড়ায় আইভরি কোস্ট। বক্সের ভেতর থেকে ফ্রাঙ্ক কেসি দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে তারা। 

৪০ মিনিটে আরও একটি গোল বাতিল হয় জার্মানির। কাই হাভার্টজ বল জালে জড়িয়ে উদ্‌যাপন করছিলেন। কিন্তু রেফারি গোলটি বাতিল করেন। কারণ আক্রমণের শুরুতে ইমানুয়েল আগবাদুকে ফাউল করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের বাকি সময়ে আইভরি কোস্টের রক্ষণভাগ ভাঙতে পারেনি জার্মানি। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

সালমান/

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪১ এএম
আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়েই রাঙিয়েছে জার্মানি ও আইভরি কোস্ট। জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে এবং আইভরি কোস্ট  ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। এবার মুখোমুখি হয়েছে এই দুই দল।

শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিতলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নিশ্চিত হবে নকআউট পর্ব।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), জশুয়া কিমিচ, ইয়োনাথান তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, লুকাস নিমেখা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

আইভরি কোস্ট একাদশ: ইয়াহিয়া ফোফানা (গোলরক্ষক), ওডিলন কোসুনু, উইলফ্রিড সিঙ্গো, ইমানুয়েল আগবাদু, ঘিসলেইন কোনান, ফ্রাঙ্ক কেসিয়ে, ইব্রাহিম সাঙ্গারে, উলাই, দিয়োমঁদে, ইভান গুয়েসাঁ, দিয়ালো।

সালমান/ 

জোড়া রেকর্ডের সামনে মেসি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:২৫ এএম
জোড়া রেকর্ডের সামনে মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন লিওনেল মেসি। সুবাদে ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই ম্যাচে জোড়া রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার গোলসংখ্যাও ১৬। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোলের দেখা পেলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন মেসি।

এই ম্যাচে ক্লোসারও আরও একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আছেন মেসি। বিশ্বকাপে দুজনই ১৭টি করে ম্যাচ জিতেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই তাকে ছাড়িয়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা।

সালমান/

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:১০ এএম
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের বিবর্ণতা কাটিয়ে সুইডেনকে রীতিমতো চেপে ধরল নেদারল্যান্ডস। ফরোয়ার্ডরা জাল খুঁজে নিতেও ভুল করলেন না। সুবাদে দাপুটে এক জয়ই তুলে নিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছে ডাচরা। প্রতিযোগিতার তিনবারের ফাইনালিস্টদের এবারের আসরে এটিই প্রথম জয়।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে ১৯৫৮ আসরের ফাইনালিস্ট সুইডেন নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তিউনিসিয়াকে। 

পয়েন্ট হারিয়ে আসর শুরু করায় ডাচরা এ ম্যাচে ভালো করতে তেতে ছিল। যার ফলাফল- ১৭ মিনিটের মধ্যেই সুইডেনের জালে দুই গোল। পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরুটা ব্রায়ান ব্রবির পায়ে। কোডি গাকপোর পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে আবারও জাল খুঁজে নেন ব্রবি। তাতে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। এই স্কোরলাইন ধরে রেখেই বিরতিতে যায় তারা। 

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে নেদারল্যান্ডস। এবার গোলদাতা কোডি গাকপো। এই গোলের সুবাদে বিশ্বকাপে গোল সংখ্যায় ইয়োহান ক্রুইফকে ছাড়িয়ে যান লিভারপুল ফরোয়ার্ড। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করেন ২৭ বছর বয়সী উইঙ্গার। ফলে ৪-০ তে এগিয়ে যায় ডাচরা। বলা যায়, তাতে ম্যাচটাও পুরোপুরি মুঠোতে চলে আসে দলটির। গাকপোর দ্বিতীয় গোলটি আবার এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে ১০০তম গোল।

সুইডেন ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে ব্যবধান কমায় (৪-১)। তবে বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দলটি। উল্টো ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিল। এ সময় ডাগআউটে ডাচ কোচ কোম্যানকে সহকর্মীদের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। শেষ পর্যন্ত কোম্যানের পুরো দলই মাঠ ছেড়েছে চওড়া হাসি নিয়ে।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে সুইডেন নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তোফায়েল/সালমান/