ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইল মেডিকেলে হঠাৎ পরিদর্শন, অসন্তোষ প্রকাশ প্রতিমন্ত্রী টুকুর চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিচার শুরু
Nagad desktop

গ্লিমটের চমক, ইন্টারকে হারিয়ে এগিয়ে নরওয়েজিয়ানরা

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
গ্লিমটের চমক, ইন্টারকে হারিয়ে এগিয়ে নরওয়েজিয়ানরা
ছবি: সংগৃহীত

নরওয়ের ছোট ক্লাব বোদো/গ্লিমট আবারও চমক দেখাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। গত মৌসুমের রানার্সআপ ইন্টার মিলানকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্লে-অফের প্রথম লেগে ৩-১ গোলে হারিয়ে বড় ব্যবধানে এগিয়ে গেল তারা।

লিগপর্বে গ্লিমট টানা জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এবার ইন্টারকে হারিয়ে দ্বিতীয় লেগের আগে দুই গোলের সুবিধা নিয়ে মিলানে যাচ্ছে নরওয়েজিয়ান আন্ডারডগরা।

২০ মিনিটে সন্ড্রে ফেট স্বাগতিকদের এগিয়ে দেন ক্যাসপার হগের ব্যাকহিল থেকে বল পেয়ে। বিরতির আগে ফ্রানচেসকো পিও এসপোসিতো ইন্টারের হয়ে সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গ্লিমট। ৬১ মিনিটে হগের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে জেন্স পেটার হাউজে গোল করেন, আর তিন মিনিট পর নিজেই জালে বল পাঠান হগ।

হগ ও তার দলের ধাক্কায় আগের তিন মৌসুমে দুইবার ফাইনালে ওঠা ইন্টার এবার পরের রাউন্ডে উঠতে বড় চ্যালেঞ্জের মুখে।

নিউক্যাসলের গোলবন্যা

অন্য ম্যাচে চার গোল করে ঝড় তুলেছেন অ্যান্থনি গর্ডন। তাতে নিউক্যাসল ইউনাইটেড ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আজারবাইজানের কারাবার্গকে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। মাত্র ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গর্ডন, যোগ করা সময়ে করেন চতুর্থ গোল। তার চমকের আগে নিউক্যাসলের দলের খাতা খুলেন ম্যালিক থিয়াও।

দ্বিতীয়ার্ধে এলভিন জাফারগুলিয়েভ একটি গোল শোধ করলেও জ্যাকব মারফির ডিফ্লেক্টেড শটে বড় জয় নিশ্চিত হয় নিউক্যাসলের। দ্বিতীয় লেগে বড় ধস না নামলে শেষ ষোলোয় পঞ্চম ইংলিশ দল হিসেবে জায়গা করে নেবে তারা।

আতলেতিকোর হতাশা

বেলজিয়ামে আতলেতিকো মাদ্রিদ ৩-৩ গোলে ড্র করেছে ক্লাব ব্রুগের সঙ্গে। দুই গোলের লিড নিয়েও জয় ধরে রাখতে পারেনি স্প্যানিশ দলটি।

৮ মিনিটে জুলিয়ান আলভারেজের পেনাল্টি ও প্রথমার্ধের যোগ করা সময়ে আদেমোলা লুকম্যানের গোলে এগিয়ে যায় আতলেতিকো। কিন্তু দ্বিতীয়ার্ধে রাফায়েল ওনিয়েদিকা ও নিকোলো ত্রেসোলদির গোলে সমতায় ফেরে ব্রুগে। ৭০ মিনিটে জোয়েল অর্ডোনেজের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় আতলেতিকো, তবে ৮৯ মিনিটে ক্রিশ্চিয়ান টিজোলিস সমতা ফেরান।

লেভারকুসেনের দাপট

বায়ার লেভারকুসের ২-০ ব্যবধানে হারিয়েছে অলিম্পিয়কোসকে। প্যাট্রিক শিকের জোড়া গোলে ঘরের মাঠের দ্বিতীয় লেগের আগে শক্ত অবস্থানে আছে জার্মান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেন প্যাট্রিক।

অনিক/

পর্তুগালের একাদশে রোনালদো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
পর্তুগালের একাদশে রোনালদো
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে দলটি। পর্তুগালের শুরুর একাদশে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা ও নুনো মেন্ডিস।

পর্তুগাল একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ,  বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সালমান/

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/