ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
গোল দিয়ে শুরু মরক্কোর জয়ের খোঁজে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

ভারতে আটকা জিম্বাবুয়ে দল

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম
ভারতে আটকা জিম্বাবুয়ে দল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসলেও সুপার এইটে হতাশ করেছে জিম্বাবুয়ে। হেরে যায় তিন ম্যাচেই। গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল আফ্রিকান দলটির। কিন্তু মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না আফ্রিকান দলটির। 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি কিংবা বিকল্প ব্যবস্থা হওয়ার আগপর্যন্ত ভারতেই অবস্থান করতে হবে জিম্বাবুয়ে দলকে। 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে আকাশপথ। বিশ্বকাপে খেলতে আসা দলগুলোর মধ্যে যার প্রথম ভুক্তভোগী হলো জিম্বাবুয়ে।

অথচ জিম্বাবুয়ে দলের জন্য এমিরেটসের ফ্লাইটে বুকিং করা ছিল। এই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পৌঁছানোর কথা ছিল সিকান্দার রাজাদের। আকাশপথ বন্ধ থাকায় অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

গোল দিয়ে শুরু মরক্কোর

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:২৫ এএম
গোল দিয়ে শুরু মরক্কোর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মরক্কো।বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

 দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

 ম্যাচের প্রথম দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় দলটি। দ্রুত গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মরক্কোর খেলোয়াড়রা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। শুরুতেই গোল করে দারুণ সূচনা পাওয়ায় সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। এখন লিড ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করাই মরক্কোর লক্ষ্য।

রিফাত/

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:০৫ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে একটি আত্মঘাতী গোল ও অ্যালেক্স ফ্রিম্যানের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

সিয়াটল স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বালোগুনের দুর্দান্ত গতির আক্রমণের পর তার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস। ফলে আত্মঘাতী গোলে ১-০ লিড নেয় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে তারা। ফ্রিম্যানের হেডে বল জালে জড়ালেও প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হয়। পরে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোল বৈধ ঘোষণা করা হয়। ফলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

রিফাত/

২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪০ এএম
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকা যুক্তরাষ্ট্র গোলের সুযোগ তৈরি করতে থাকে। এরই ধারাবাহিকতায় দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে, যা ম্যাচে তাদের অবস্থান আরও শক্তিশালী করে।

৪৩ মিনিটে অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নেয় যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল পান সার্জিনিও ডেস্ট। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

শুরুতে অবশ্য গোল দেননি রেফারি। পরে ভিএআরের পর্যালোচনার পর রেফারিকে জানানো হয়, ফ্রিম্যান অফসাইডে ছিলেন না। সিদ্ধান্ত মিলতেই ফ্রিম্যান ও তার সতীর্থরা দৌড়ে গিয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন নিজেদের সমর্থকদের সামনে।

রিফাত/

শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১৭ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:১৬ এএম
শুরুতেই  আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শুরুতেই অস্ট্রেলিয়াকে এক গোল করে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র।

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে গেল অস্ট্রেলিয়া।

১১ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। বালোগুন বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত স্প্রিন্টে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ছয় গজের বক্সের দিকে এগিয়ে যান। এরপর মাঝখানে নিচু করে একটি পাস বাড়ান। কিন্তু সেটি ক্লিয়ার করতে গিয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস ভুল করে বল নিজের জালের ছাদে জড়িয়ে দেন (১-০)

রিফাত/

ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০১:১০ এএম
ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে ফিরছে ব্রাজিল। সেলেকাওদের প্রতিপক্ষ হাইতি। আজ (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ’সি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে স্প্যানিশ আলেহান্দ্রো হার্নান্দেজের।

ফিলাফেলডিয়া স্টেডিয়ামে ব্রাজিল বনাব হাইতির মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন স্পেনের রেফারি হার্নান্দেজ। তিনি ২০১৪ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি এবং মূলত লা লিগাতে দায়িত্ব পালন করেন। ছয়টি এল ক্লাসিকো ম্যাচও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিল-হাইতি ম্যাচটি হবে বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে তার অভিষেক।

পূর্ণ ম্যাচ অফিসিয়াল তালিকা:

  • রেফারি: আলেহান্দ্রো হার্নান্দেজ (স্পেন)
  • সহকারী রেফারি ১: হোসে এনরিকে নারানহো পেরেজ (স্পেন)
  • সহকারী রেফারি ২: ডিয়েগো সানচেজ (স্পেন)
  • চতুর্থ কর্মকর্তা: সান্দ্রো শারার (সুইজারল্যান্ড)
  • রিজার্ভ সহকারী রেফারি: স্টিফেন ডি আলমেইডা (সুইজারল্যান্ড)

অনিক/