ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের ১৮ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা ৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Nagad desktop

শ্রীলঙ্কায় পাকিস্তানি ক্রিকেটারের নারী কেলেঙ্কারি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
শ্রীলঙ্কায় পাকিস্তানি ক্রিকেটারের নারী কেলেঙ্কারি
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে এক নারী হোটেলকর্মীর সঙ্গে অসদাচরণ করেছেন পাকিস্তানি এক ক্রিকেটার। নারী কেলেঙ্কারির ঘটনায় সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি প্রতিবেদনে।

টেলিকম এশিয়া স্পোর্টের সেই প্রতিবেদনে বলা হয়, ক্যান্ডির একটি হোটেলে অবস্থানকালে সুপার এইট পর্বে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট খেলোয়াড় এক নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসদাচরণ করেন। ওই কর্মী চিৎকার করে সাহায্য চাইলে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং বিষয়টি দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে চাইলেও দলীয় ম্যানেজার খেলোয়াড়ের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাকে জরিমানা করেন। প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত খেলোয়াড়কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনেও হাজির হতে হতে পারে এবং অতিরিক্ত শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে অতীতের কয়েকটি বিতর্কের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন, তরুণ ব্যাটার হায়দার আলী ইংল্যান্ড সফরে গ্রেপ্তার হয়েছিলেন ধর্ষণের অভিযোগে; পরে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের ম্যাসিউর মালাং আলির বিরুদ্ধেও অসদাচরণের অভিযোগ উঠেছিল এবং তাকে জরিমানা করা হয়েছিল।

অনিক/

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:০৭ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৪:১৩ এএম
৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। তারা ৪-২ গোলে ম্যাচটি জিতেছে। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেইন দুটি, জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ড একটি করে গোল করেন। আর ক্রোয়েশিয়ার হয়ে গোলের দেখা পান মার্টিন বাতুরিনা ও পেতার মুসার। 

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন। 

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। এতে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণে ধার বাড়ায় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকেন জুড বেলিংহাম। তার নেওয়া শটে বল পোস্টে লেগে জড়ায় জালে। এরপর দুই হাত আকাশের দিকে তুলে পরিচিত উদ্‌যাপন।  

ম্যাচের ৮৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পায় টমাস টুখেলের শিষ্যরা। বদলি খেলোয়াড়রা মিলে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেন। ডিজেড স্পেন্স বলটি কাটব্যাক করে বুকায়ো সাকার কাছে দেন, এরপর সাকা খুঁজে নেন মার্কাস রাশফোর্ডকে। রাশফোর্ড একটু জায়গা বানিয়ে ডান পায়ে শট নিয়ে শান্তভাবে বল জালে পাঠিয়ে দেন। 

ইংল্যান্ডের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু তা হতে দেননি ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। দারুণ দক্ষতায় বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত গোলের সংখ্যা বাড়াতে পারেনি ক্রোয়েশিয়াও। 

সালমান/

কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০০ এএম
কানাডার সামনে এশিয়ান চ্যাম্পিয়নরা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা তাদের মিশন শুরু করেছে ড্র দিয়ে। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারও ঠিক তাই। দুদলের জন্যই যা ছিল নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট। আজ (১৮ জুন) নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে উভয় দলেরই লক্ষ্য থাকবে একটাই- বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নেওয়া।

নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ ড্র করেছে কানাডা। অন্যদিকে কাতার একই স্কোরলাইনে পয়েন্ট ভাগাভাগি করে সুইজারল্যান্ডের বিপক্ষে। ২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে খেলা কাতার শূন্য পয়েন্টে আসর শেষ করেছিল। এবার তাদের শুরুটা হয়েছে দারুণ। কানাডার বিপক্ষে সেই ধারাটাই টেনে নিতে চাইবে তারা।

অবশ্য ঘরের মাঠে খেলায় অনেকদিক থেকেই এগিয়ে থাকবে কানাডা। দলটির দারুণ কিছু খেলোয়াড়ও রয়েছে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিলেই বিপদ হতে পারে। ফলে সতর্ক থাকতে হবে কানাডা কোচ জেসি মার্শকে। পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে এই ম্যাচ স্বাগতিরদের জন্য বড় সুযোগ।

এদিকে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে চমকই দিয়েছে কাতার। কিছুটা ভাগ্যেরও ছোঁয়া পেয়েছে দলটি। একেবারে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পয়েন্ট পায় এশিয়ান চ্যাম্পিয়নরা। সুইসরা প্রতিপক্ষকে কিছুটা হালকাভাবে নিয়েই বিপাকে পড়েছে। কানাডা যে একই ভুল করবে না, এটা নিশ্চিত থেকেই মাঠে নামবে কাতার। ফলে ভালো একটা লড়াই হওয়া কথা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কানাডার অবস্থান ৩২তম, কাতার ৪৯তম। এর আগে দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ২-০ গোলে জয় তুলে নিয়েছিল কানাডা।

বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:০০ এএম
বসনিয়া চ্যালেঞ্জ সুইসদের
ছবি: সংগৃহীত

‘বি’ গ্রুপের চার দলই নিজেদের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে এবারের বিশ্বকাপ শুরু করেছে। সহ-আয়োজক কানাডার বিপক্ষে ১-১ ড্র করেছিল বসনিয়া-হার্জেগোভিনা। অন্যদিকে কাতারের বিপক্ষে ১-১ ড্র করেছিল সুইজারল্যান্ড। ফলে টেবিলে সবারই অর্জন ১ পয়েন্ট করে। এরপরও গ্রুপ টেবিলে সুইজারল্যান্ড আছে শীর্ষে, বসনিয়া চতুর্থ স্থানে। আজ নিশ্চয়ই বসনিয়া পয়েন্ট ও অবস্থান উভয় দিক থেকেই এগিয়ে যেতে চাইবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা আছে ৬৩তম স্থানে। সুইজারল্যান্ড তাদের থেকে বেশ এগিয়ে; ১৯তম স্থানে দলটি। এ ম্যাচে ফেবারিটও সুইসরাই।

বসনিয়া অবশ্য নিজেদের সবশেষ ৯ ম্যাচে অপরাজিত। এই ধারাটা সুইজারল্যান্ড ম্যাচে টেনে নেওয়াটা তাদের জন্য চ্যালেঞ্জিংই হবে। ঐতিহ্যগতভাবেই সুইজারল্যান্ড যে তাদের থেকে বেশ এগিয়ে। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সুইজারল্যান্ড তাদের সবশেষ ১৭টি গ্রুপ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র দুটিতে। এবার দিয়ে ১৩তম বারের মতো বিশ্বকাপ খেলা সুইজারল্যান্ড তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে। সবশেষ কাতার বিশ্বকাপেও শেষ ষোলোতে খেলেছে দলটি।

অন্যদিকে বসনিয়া দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে। ২০১৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বেই তাদের যাত্রা থেমেছিল। তবে বিদায় নেওয়ার আগে ইরানকে হারিয়েছিল তারা। এবার এক যুগ পর বিশ্বকাপে ফিরে অন্তত আরেকটি জয় তো তারা তুলে নিতে চাইবেই!

সুইজারল্যান্ডকে হারানোর রেকর্ডও কিন্তু আছে বসনিয়ার। এর আগে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ১০ বছর আগের সেই লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল বসনিয়া। সেটাও সুইজারল্যান্ডের মাঠে।

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/