বয়সটা ৩৮ হলেও থেমে যেতে যান না নোভাক জোকোভিচ। দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তার এবং নিজের সোনা রক্ষা করতে চান ২০২৮ সামার অলিম্পিকে।
সার্বিয়ান টেনিস কিংবদন্তি বলেন, ২০২৪ সামার অলিম্পিকে কার্লোস আলকারাজকে হারিয়ে স্বর্ণপদক জেতা তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্রীড়া সাফল্য। তবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হওয়ার সময় তার বয়স হবে ৪১ বছর। শনিবার ইন্ডিয়ান ওয়েলস ওপেনের দ্বিতীয় রাউন্ডে কামিলকে হারানোর পর সাংবাদিকদের তিনি বলেন, ‘অলিম্পিকে খেলার লক্ষ্যটা দীর্ঘমেয়াদির মধ্যে একটি। সেখানে যেতে পারলে দারুণ হবে।’
জোকোভিচ আরও বলেন, ‘এখনও অনেক সময় বাকি। আমার বয়স এবং ক্যারিয়ারের এই পর্যায়ে প্রতিটি বছর অন্যদের তুলনায় অনেক দীর্ঘ মনে হয়। কিন্তু আমি চেষ্টা করব। অলিম্পিকে খেলা আমার বড় অনুপ্রেরণার একটি।’
অলিম্পিক একক টেনিসে টানা দুইবার স্বর্ণপদক জয়ের কীর্তি এখন পর্যন্ত কেবল আন্ডি মারের। জোকোভিচ ২৪টি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ২০০৮ সামার অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
অনিক/