ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২ সিলেটে ৩৬ ঘণ্টায় ১২২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি

বিশ্বকাপ জিতে ভারতের লক্ষ্য অলিম্পিক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:১৬ এএম
বিশ্বকাপ জিতে ভারতের লক্ষ্য অলিম্পিক
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ইতোমধ্যেই চোখ রেখেছেন অলিম্পিক গেমস ও টুর্নামেন্টের পরবর্তী সংস্করণের দিকে। রবিবার (৮ মার্চ) রাতে জয়ের পরই তিনি ঘোষণা করেন, এখন দলের পরবর্তী লক্ষ্য অলিম্পিকে স্বর্ণপদক জেতা, ‘পরবর্তী লক্ষ্য অলিম্পিক। অলিম্পিক স্বর্ণপদক এবং সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপও। ভুলবেন না।’

এর আগে রোহিত শর্মা ২০২৪ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজে অবসর ঘোষণা করেছিলেন। একই পরিস্থিতিতে সূর্যকুমারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল। এই ঘোষণার মাধ্যমে এখন পরিষ্কার হলো আগামী দুই বছরে ভারত কীভাবে নিজেদের প্রস্তুত করে তুলবে।

অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ২০২৮ সালের আগস্টে লস অ্যাঞ্জেলেসে, আর পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বছরের শেষদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সূর্যকুমার গত এক মাসের যাত্রাপথের কথাও স্মরণ করেন এবং বলেন, বিশ্বকাপ জয়ের অনুভূতিটা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

সূর্যকুমারের কথায়, ‘এটা পুরোপুরি উপলব্ধি করতে একটু সময় লাগবে। আমরা মাত্রই একটি ম্যাচ থেকে বেরিয়ে এসেছি। এটা ভালো একটি ম্যাচ ছিল। নিজেদের মাঠে খেলেছি। আগামীকাল ঘুম থেকে উঠে বাড়ি ফিরলে, আমরা কোথায় যাচ্ছি জানি না, তবে এটা বিশেষ এক অনুভূতি হবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দুই বছরে যা হয়েছে, তা অবিশ্বাস্য এবং আমি কীভাবে তা প্রকাশ করব বুঝতে পারছি না। এটি ছিল এক অসাধারণ যাত্রা।’

‘অবশ্যই গত এক মাসও অসাধারণ ছিল, যদিও শুরুটা আমাদের চাওয়া অনুযায়ী হয়নি। তবে এটা খেলাধুলারই অংশ। সেই যাত্রা থেকে আজ পর্যন্ত পুরো পথটা আমাদের জন্য খুব বিশেষ ছিল এবং দল হিসেবে আমরা যা অর্জন করেছি তা সবার সামনে রয়েছে।’

বিশ্বমঞ্চে ৯ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ৮টিতে, যদিও শুরুটা খুব মসৃণ ছিল না। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে ভারতকে কষ্ট করতে হয় এবং সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় তারা। সূর্যকুমার বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর থেকেই তাদের অভিযান গতি পায়।

‘চেন্নাইয়ে যখন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলাম, তখন মনে হয়েছিল আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলতে শুরু করেছি। সামনে কীভাবে খেলতে হবে সে বিষয়ে কিছুটা বুঝতে পেরেছিলাম। আর যখন ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (ভার্চুয়াল) কোয়ার্টার ফাইনাল খেললাম, তখন অনুভব করলাম এই দলের আত্মবিশ্বাস অন্য মাত্রায় পৌঁছেছে।’

ভারত অধিনায়ক বলেন, ২০২৪ সালের ফাইনালে তার নেওয়া স্মরণীয় ক্যাচটি তার জীবনই বদলে দিয়েছে এবং অধিনায়ক হওয়ার পর তিনি ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছিলেন।

‘ওই ক্যাচটি আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। কারণ সেটিই ছিল টুর্নামেন্টের মুহূর্ত। এরপর যখন আমি এই অসাধারণ দলের নেতৃত্ব দিতে শুরু করি, তখন এটা খুব বিশেষ অনুভূতি ছিল, কারণ আমি জানতাম দুই বছর পর আমরা ভারতে বিশ্বকাপ খেলব।’

‘ভারতে এর আগে কোনো দল কখনও জেতেনি। আর আপনি যখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট খেলেন, তখন সেখানে আলাদা এক আবহ, আলাদা উত্তেজনা থাকে। তাই আমরা যখন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শুরু করি, তখন থেকেই সবাইকে বলতাম- ভারতে বিশ্বকাপ খেলতে পারাটা উপভোগ করো, কারণ মানুষ তোমাদের কাছ থেকে প্রত্যাশা করবে, তোমাদের সঙ্গে কথা বলবে, আর তোমরা এটাকে আরও বেশি উপভোগ করবে।’

‘এই উত্তেজনাকে সঙ্গে নিয়েই আমরা সেই যাত্রা শুরু করেছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম এবং যেভাবে এই ট্রফি জিতেছি, সবই সেই উত্তেজনার অংশ। তাই এটি ছিল এক সুন্দর যাত্রা। আশা করি এটি চলতেই থাকবে।’

ভারত এখন আরও আক্রমণাত্মক ধাঁচের ক্রিকেট খেলছে এবং অধিনায়ক বলেছেন, এই ধারাই বজায় থাকবে, ‘২০২৪ সালের পর সবকিছু বদলে গেছে। আমরা ২০২৪ সালে ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছিলাম এবং সেখান থেকেই বুঝেছি এই দলকে সামনে কীভাবে এগোতে হবে, কীভাবে খেলতে হবে।’

‘তারপর থেকে এটি এক অসাধারণ যাত্রা। আমরা ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি, আর ২০২৬ সালে আমরা নিজেদের দর্শকদের সামনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯- এই ধারাটা চলতেই থাকুক এবং কখনও থেমে না যাক।’- সূর্যকুমার শেষ করেন।

অনিক/

বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখে বড় শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

গত ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর লাল কার্ড দেখেন জোয়ানে।

ফিফার মতে, দক্ষিণ আফ্রিকা আক্রমণে থাকাকালে তিনি মেক্সিকোর ডিফেন্ডার রবার্তো আলভারাদোর মুখে আঘাত করে বসেন। সাধারণত সরাসরি লাল কার্ডের শাস্তি এক ম্যাচ হলেও, ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে ডিসিপ্লিনারি কমিটি আরও দুই ম্যাচ বাড়িয়ে মোট তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস জোয়ানের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো গুরুতর ছিল না।

ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার শেফেলো সিথোলে এবং মেক্সিকোর সিজার মন্তেসও লাল কার্ড দেখেন। ফলে দক্ষিণ আফ্রিকা ৯ জন এবং মেক্সিকো ১০ জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে।

গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রও দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল।

সালমান/

বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি
এলিয়ে ওয়াহি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের আগে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। দলের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা সরকার। ফলে শনিবার (২০ জুন) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচে তিনি খেলতে পারবেন না।

বৃহস্পতিবার (১৮ জুন) আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) এক বিবৃতিতে জানায়, কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওয়াহি দলের সঙ্গে সফরে যেতে পারছেন না। দল যুক্তরাষ্ট্র থেকে ফিরে না আসা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন।

২৩ বছর বয়সী ওয়াহির নাম সম্প্রতি ফ্রান্সে একটি স্পট-ফিক্সিং তদন্তে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, মে মাসে নিসের হয়ে মেত্‌জের বিপক্ষে ম্যাচে তিনি ইচ্ছাকৃতভাবে একটি হলুদ কার্ড দেখেছিলেন। তবে তাকে এখন পর্যন্ত কোনো মামলায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি।

ফরাসি ফুটবল লিগ (এলএফপি) জানিয়েছে, ওই হলুদ কার্ডকে ঘিরে অস্বাভাবিক পরিমাণ বাজি ধরার তথ্য তাদের নজরে আসে। অন্যদিকে মার্সেই প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, সংগঠিত জালিয়াতি, ক্রীড়া দুর্নীতি ও অর্থপাচারসংক্রান্ত তদন্তের অংশ হিসেবে ২৩ বছর বয়সী এক লিগ ওয়ান ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও ওই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি।

এফআইএফ বলেছে, ওয়াহির বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক প্রক্রিয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফেডারেশন এই কঠিন সময়ে তার প্রতি সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে।

ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের ১-০ গোলের জয়ে শুরু থেকেই খেলেছিলেন ওয়াহি। জার্মানির বিপক্ষে ম্যাচের পর আগামী বৃহস্পতিবার কুরাসাওয়ের মুখোমুখি হবে আফ্রিকান দলটি।

সালমান/

কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

কানসাসের তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট ব্যবহার করছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) কানসাসে অনুশীলনে নামে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের এই শহরে তখন তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের প্রভাব কমিয়ে খেলোয়াড়দের দ্রুত রিকভারি করতেই ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত থেকে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দলটি।

আর্জেন্টিনা দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান পুরো স্কোয়াডের জন্য বিশেষ কুলিং ভেস্ট সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি এর আগে ব্যবহার করেছে স্পেন দলও। শরীরের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেওয়া যায় এমন এই ভেস্টে একাধিক বিশেষ কম্পার্টমেন্ট থাকে, যেখানে কুলিং জেল রাখা হয়। জেলগুলো শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের স্বস্তি দিতে সহায়তা করে। পাশাপাশি পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেটেড বুট।

প্রযুক্তিটির কার্যকারিতা সম্পর্কে স্পেন দলের ট্রেনার কার্লোস ক্রুজ বলেন, ‘এই ভেস্ট খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করার প্রক্রিয়া ত্বরান্বিত করে। অনুশীলন বা ম্যাচের পর দ্রুত রিকভারি নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।’

তিনি আরো জানান, বর্তমানে অনুশীলন শেষে ভেস্টগুলো ব্যবহার করা হলেও ভবিষ্যতে ম্যাচের আগে, বিশেষ করে ওয়ার্মআপ ও মূল ম্যাচ শুরুর মধ্যবর্তী সময়েও এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ অনুভব করবেন এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পাপ্পু/আমান

কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার
ইংল্যান্ডের সেরা দুই স্ট্রাইকার গ্যারি লিনেকার ও হ্যারি কেইন/ ছবি: সংগৃহীত

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার।

বিশ্বকাপে নিজের গোলসংখ্যার রেকর্ড স্পর্শ করায় কেইনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন কেইন। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোলের সুবাদে বিশ্বকাপে লিনেকারের ১০ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে লিনেকার বলেন, ‘হ্যারি আমার রেকর্ড স্পর্শ করায় আমি সত্যিই আনন্দিত। তবে নামের বর্ণানুক্রমে আমি এখনও তার চেয়ে এগিয়ে আছি—এটাই আমার সান্ত্বনা!’

হাস্যরসের পর গম্ভীর সুরে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে দুই অঙ্কের গোলের ক্লাবে তাকে স্বাগত। এটি অসাধারণ একটি অর্জন। যদিও এই মাইলফলকে পৌঁছাতে আমার চেয়ে একটি বিশ্বকাপ বেশি খেলতে হয়েছে তাকে। কিন্তু সত্যি বলতে, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার। তার বহুমুখী খেলার সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’

ইংল্যান্ডের হয়ে ৩০ গোল করা আরেক সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারও লিনেকারের সঙ্গে একমত। তার মতে, ‘নিজের সময়ে মেসি, এমবাপ্পে ও হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডদের উত্থান দেখেও ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে হ্যারি কেইন। লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙা এখন তার জন্য সময়ের অপেক্ষা মাত্র।’

পাপ্পু/আমান

‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ম্যাচে ২-২ সমতার পর থ্রি লায়ন্সদের এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। দলের জয়ের অসামান্য অবদান রাখার পর তিনি জানিয়েছেন তার ‘বাড়তি জেদের’ কথা।

ইনজুরির কারণে গত সেপ্টেম্বর এবং অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলোতে স্কোয়াডে ছিলেন না বেলিংহ্যাম। এতে বিশ্বকাপের চূড়ান্ত দলে টমাস টুখেল তাকে রাখবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া গত গ্রীষ্মের আন্তর্জাতিক উইন্ডো শেষে কোচ টুখেল রসিকতার ছলে মন্তব্য করেছিলেন যে, বেলিংহ্যামের আচরণ তার মায়ের কাছে বিরক্তিকর লেগেছিল। একই সঙ্গে দলগত ভ্রাতৃত্ববোধের সঙ্গে বেলিংহ্যাম কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়েও ফুটবল মহলে আলোচনা চলছিল।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু মর্গান রজার্সকে পেছনে ফেলে ১০ নম্বর পজিশনেই শুরুর একাদশে জায়গা করে নেন বেলিংহ্যাম। পরে অবশ্য তিনি একটু নিচে নেমে খেলেন এবং টুর্নামেন্টের শুরুতেই নিজের শক্তির জানান দেন।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে বেলিংহ্যাম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য চারপাশের অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও গুঞ্জনগুলোকে একপাশে সরিয়ে রাখাটা দারুণ ছিল। আমি শুধু আমার দেশ এবং সতীর্থদের দেখাতে চেয়েছিলাম যে, দলকে জেতাতে আমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ।’

সমালোচকদের জবাব দিয়ে বেলিংহ্যাম বলেন, ‘আমার মনে এক ধরণের বাড়তি জেদ কাজ করছে। এটি আমাকে ম্যাচের শুরুতেই মনোযোগ ধরে রাখতে এবং আগ্রাসী ফুটবল খেলতে অনেক সাহায্য করে। আমি জানি এসব সমালোচনা একজন ফুটবলারের জীবনেরই অংশ। যারা আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই; কারণ মাঝে মাঝে আমি সত্যিই তেমন সমালোচনার যোগ্য কাজ করি। তবে আজকের দিনটি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য বেশ ভালো ছিল যে- আমি আসলে কী করতে পারি।’

পাপ্পু/অনিক/