ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
২৩ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আর্জেন্টিনার ৫ গোলের ৫টিই মেসির পাঁচ বছর পর আবারও আইসিসির মাসসেরা মুশফিক বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের কীর্তিতে নাম লেখালেন মেসি মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত

অবশেষে দেশের বিমান ধরলেন ভারতে আটকেপড়া ক্রিকেটাররা

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম
অবশেষে দেশের বিমান ধরলেন ভারতে আটকেপড়া ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বিলম্বের পর অবশেষে দেশে ফিরতে পেরেছেন দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর দুই দলের অনেক সদস্যই ভারতে আটকে পড়েছিলেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটায় তাদের ফেরার ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে বুধবার আইসিসি জানিয়েছিল, দুই দলের কিছু সদস্য ইতোমধ্যে দেশে রওনা হয়েছেন এবং বাকি সদস্যরা পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে যাত্রা করবেন।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকার বাকি ২৯ জন এবং ওয়েস্ট ইন্ডিজের শেষ ১৬ সদস্য নিজ নিজ দেশে ফেরার উদ্দেশ্যে ফ্লাইটে যাত্রা করেছেন।

আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি মেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ভ্রমণকারী সদস্যদের নিরাপদে যাত্রা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’ বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত চ্যালেঞ্জিং বৈশ্বিক ভ্রমণ পরিস্থিতির মধ্যেও এই জটিল ব্যবস্থা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

অনিক/

যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:২৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩২ এএম
যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হয়। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাক মধ্যকার ম্যাচটি বন্ধ রয়েছে। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের কারণে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 

সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পার হওয়া পর্যন্ত মাঠে নামবেন না দুই দলের খেলোয়াড়রা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্ম-আপ সময় দেওয়া হবে। এরপরই দ্বিতীয়ার্ধের খেলা পুনরায় শুরু হবে।

ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস ছিল। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টি কমে এলেও খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টিপাত।

ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে। স্টেডিয়ামের গ্যালারি ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে। দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এদিকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি।

সালমান/ 

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১০ এএম
এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

আবারও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচে জোড়া গোল করার পর এবার ইরাকের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন ফ্রান্সের অধিনায়ক। তার একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

সালমান/

গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ এএম
গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
গোলের পর উদ্‌যাপনে কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ইরাকের জালে বল জড়াতে কিলিয়ান এমবাপ্পের সময় লাগল মাত্র ১৪ মিনিট। সেই গোলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর পাশে নাম লেখালেন ফ্রান্সের অধিনায়ক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল। আর বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা এখন ১৫।

এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান কিংবদন্তিও বিশ্বকাপে ১৫ গোল করেছিলেন।

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের ওপরে আছেন মাত্র দুজন। ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন তিনি। আর ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

সালমান/

বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৮ এএম
বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ
রাদে বোগডানোভিচ। ছবি: সংগৃহীত

বেলজিয়াম ও ইরানের বিশ্বকাপ ম্যাচ চলাকালে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে করা বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সাবেক যুগোস্লাভিয়া ও আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড রাদে বোগডানোভিচ।

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস-এ সম্প্রচারিত এক বিশ্বকাপ অনুষ্ঠানে ৫৬ বছর বয়সী এই বিশ্লেষক দাবি করেন, কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা ৬০-৮০ মিনিটের পর মনোযোগ ধরে রাখতে পারেন না। বেলজিয়াম ডিফেন্ডার নাথান এনগয়ের ৬৬ মিনিটে লাল কার্ড পাওয়ার ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।

ম্যাচ চলাকালীন বোগডানোভিচ বলেন, ‘আমি সবসময় বলেছি- আমি বর্ণবাদী নই, তবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের মধ্যে বেশিরভাগই ৬০ থেকে ৮০ মিনিট পর মনোযোগ হারিয়ে ফেলে। আমরা যখন খেলতাম, তখন ভুল এড়াতে নিজেদের খেলোয়াড়দের রক্ষা করতে হতো।’

উপস্থাপক তার মন্তব্যের বিরোধিতা করলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি এবং দাবি করেন, ‘অধিকাংশই মনোযোগ ধরে রাখতে পারে না।’

বোগডানোভিচের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বোগডানোভিচ বলেন, ‘কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এক বিবৃতিতে জানায়, বগদানোভিচ তাদের স্থায়ী কর্মী নন, তবে তিনি বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠী নিয়ে করা মন্তব্যের জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

বিতর্কের পরদিনই আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের বিশ্লেষণের জন্য আবারও স্টুডিওতে দেখা যায় বোগডানোভিচকে।

সালমান/

জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৩৭ এএম
জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে কিছু নাম আছে, যাদের নিয়ে নতুন করে বিশেষণ খুঁজে বের করতে হয়। কারণ পুরোনো শব্দগুলো একসময় যথেষ্ট মনে হয় না। লিওনেল মেসি ঠিক তেমনই একজন। বয়স বাড়ে, সময় এগিয়ে যায়, প্রজন্ম বদলে যায় কিন্তু মেসি যেন বারবার প্রমাণ করেন, প্রতিভা কখনও বয়সের কাছে হার মানে না।

২৪ জুন আর্জেন্টাইন খুদেরাজের ৩৯তম জন্মদিন। কিন্তু জন্মদিনের আগের রাতেই যেন তিনি নিজেকে উপহার দিলেন এক স্মরণীয় পারফরম্যান্স। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে নকআউট পর্বে তুলে দিলেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নিলেন। এ যেন জন্মদিনের কেক কাটার আগেই ফুটবল বিশ্বকে দেওয়া এক বিশেষ উপহার।

সাধারণত একজন ফুটবলারের ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আলোচনার বিষয় হয় অবসর, ফিটনেস কিংবা শেষ টুর্নামেন্ট। কিন্তু মেসির ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু এখনও গোল, রেকর্ড আর ট্রফি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে শুরুটা অবশ্য নিখুঁত ছিল না। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি মিস করেন তিনি। অনেকেই হয়তো ভেবেছিলেন, দিনটা মেসির নয়।

কিন্তু মহান খেলোয়াড়দের বিশেষত্বই হলো, তারা ভুলকে গল্পের শেষ হতে দেন না। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে ম্যাচের বাকি সময়জুড়ে আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্ব দেন মেসি। এরপর দুটি গোল করে দলকে জয়ের পথে নিয়ে যান। যেন তিনি বলতে চাইলেন- একটি মুহূর্ত নয়, পুরো গল্পটাই গুরুত্বপূর্ণ।

২০০৬ সালে বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন তরুণ মেসি। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৮। আজ ২০ বছর পরে, ২০২৬ বিশ্বকাপে এসেও তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন।

আর্জেন্টিনার রোজারিও শহরের ক্ষুদে এক ছেলের গল্প সবাই জানে। শারীরিক বৃদ্ধিজনিত সমস্যার সঙ্গে লড়াই করা সেই ছেলেটি একদিন পৃথিবীর সেরা ফুটবলার হবে- এমন কল্পনাও অনেকের কাছে অবাস্তব ছিল। কিন্তু মেসির ক্যারিয়ার সবসময়ই অসম্ভবকে সম্ভব করার গল্প।

চারটি চ্যাম্পিয়ন্স লিগ, অসংখ্য লিগ শিরোপা, আটটি ব্যালন ডি'অর, কোপা আমেরিকা এবং অবশেষে ২০২২ বিশ্বকাপ- সবকিছু জয়ের পরও তার চোখে এখনও সেই ক্ষুধা দেখা যায়। এই কারণেই হয়তো ৩৯ বছরে পা দিতে যাওয়া একজন ফুটবলার এখনও বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তারকা। তিনি সেসব রেকর্ডকে নিজের করে নিচ্ছেন, যা একসময় অপ্রাপ্য মনে হতো।

অথচ ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করা মেসিকে অনেকেই ভেবেছিলেন, সেখানেই হয়তো তার বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তি ঘটবে। কিন্তু তিনি ফিরেছেন। আর জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি প্রমাণ করলেন- সময় এগিয়ে যায়, কিন্তু কিংবদন্তিরা কখনও পুরোনো হন না।

অনিক/