ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের  দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান সমুদ্রে জ্বালানিসম্পদ নিশ্চিত, উত্তোলনে উদ্যোগ নিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়: এমপি সিরাজ জেন্ডার বাজেট বাড়লেও নারীর নিরাপত্তা-ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন অধিকারকর্মীদের সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য!

লড়াইয়ের প্রত্যয় নিয়ে ভিয়েতনামের সামনে বাংলাদেশ

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম
লড়াইয়ের প্রত্যয় নিয়ে ভিয়েতনামের সামনে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চার মাস পর আন্তর্জাতিক বিরতিতে বিশ্ব ফুটবল। ফলে গত বছরের নভেম্বরের পর ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশও। প্রীতি ম্যাচে আজ (২৬ মার্চ) ভিয়েতনামের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হ্যানয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

নিজেদের সর্বশেষ ম্যাচটিতে ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারানোর গৌরবে ভাস্বর হয়েছিল হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে ১-০ গোলে জয় তুলে নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই স্মৃতি নিয়েই ভিয়েতনামের বিপক্ষে লড়াইয়ের ছক কষছে কাবরেরার দল।

যদিও ফিফা র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম বেশ এগিয়ে। বাংলাদেশের অবস্থান যেখানে ১৮১তম, সেখানে ভিয়েতনাম আছে ১০৩তম স্থানে। এরপরও গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয়ের কথা বলেছেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে। কিন্তু বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে আসছে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি উপলক্ষে এই ম্যাচটি খেলবে বাংলাদেশ। জামালদের কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে সেটি উল্লেখ করে বলেছেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

ভিয়েতনামের এই দলে নগুয়েন জুয়ান সনের মতো তারকা রয়েছেন। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ২০২৪ সালের ডিসেম্বরে ভিয়েতনামের জার্সি গায়ে জড়ান। সেই থেকে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ বার জালের দেখা পেয়েছেন তিনি। গোল করেছেন নভেম্বরে লাওসের বিপক্ষে ভিয়েতনামের সর্বশেষ ম্যাচেও। বাংলাদেশ কোচ কাবরেরা বলছেন, ‘জুয়ান সনের উপস্থিতি এবং দলে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনামের একটি অত্যন্ত শক্তিশালী লাইন-আপ রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ ভিয়েতনামের সম্ভাব্য শক্তিশালী দলের মোকাবিলা করতে সক্ষম হবে।’

বাংলাদেশ এর আগে দুবার ভিয়েতনামের মুখোমুখি হয়েছে। দুটি ম্যাচই হয়েছিল ২০০১ সালের ফেব্রুয়ারিতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির প্রথমটিতে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। পরেরটিতে ৪-০ গোলে হেরে যায়। দীর্ঘ ২৫ বছর পর আবার ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তবে এই বাংলাদেশকে আগের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী বলে আখ্যায়িত করেছেন ভিয়েতনাম কোচ কিম সাং সিক, ‘আমি বিশ্বাস করি তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ 

হামজা চৌধুরীকে নিয়ে তিনি বলেন, ‘আমি হামজার ব্যাপারে অবগত আছি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সঙ্গে মিলে আমরা তাকে মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে তার ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচটি জেতা।’

জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন ভিয়েতনাম অধিনায়ক দো দুয়ি মানও, ‘আমরা মনোযোগী থাকব, শৃঙ্খলার সঙ্গে খেলব এবং কোচিং স্টাফের নির্দেশনা মেনে চলব। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবে আমরা জয়ের লক্ষ্য রাখব। কারণ এটি আমাদের ফিফা র্যাঙ্কিংকেও প্রভাবিত করে।’

টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২১ পিএম
টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ শিরোপা পেয়েছে মাগুরা জেলা ফুটবল দল। ফাইনালে জামালপুর জেলাকে টাইব্রেকারে হারিয়েছে তারা।

সোমবার (২২ জুন) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুদলের লড়াইটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-২ এ জয় তুলে নেয় মাগুরা জেলা।

মাগুরার হয়ে টাইব্রেকারে গোল করেন কাইফ, হোসেন, জিহাদ এবং আল আমিন। জামালপুরের হয়ে গোল করেন মোহাদির ও আবির হোসেন।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাগুরার গোলরক্ষক ইসমাইল হোসেন রাকিব। নির্ধারিত সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের জয়ে অবদান রাখেন তিনি।

এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন মাগুরার ইয়ামিন হোসেন এবং সেরা গোলরক্ষক হয়েছেন সিরাজগঞ্জ জেলা দলের সায়েম শেখ।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ছাইদ হাসান কানন, পৃষ্ঠপোষক এনসিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাকির আনাম ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতারা।

দেম্বেলে রহস্য!

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম
দেম্বেলে রহস্য!
ছবি: সংগৃহীত

একে একে সব তারাই জ্বলে উঠলেন। ব্যতিক্রম কেবলই ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমার।

দুজনের বাস্তবতা অবশ্য দুই রকম। রোনালদো প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। আর চোটের কারণে দলের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না নেইমার। কে জানে, স্কটল্যান্ডের বিপক্ষে ফেরার ম্যাচটাই হয়তো নিজের মতো করে রাঙাবেন সান্তোস ফরোয়ার্ড।

আর ক্রিশ্চিয়নো রোনালদো? যত সমালোচনাই হোক, ৪১ বছর বয়সী ফুটবলারের নতুন করে প্রমাণের কী আছে? হয়তো রোনালদোর গোল পাওয়াটাও সময়য়ের ব্যাপার মাত্র।

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ রোনালদো-নেইমার ছাড়াও আরও একজনের ঝলকানি মিস করছে নিশ্চিত। তিনি উসমান দেম্বেলে। 

ব্যালন ডি’অর জয়ী কোনো তারকা তার দলের সবচেয়ে বড় মুখ হবেন, এটাই তো হয়ে আসছে এতোদিন। কিন্তু ফ্রান্স দলে দেম্বেলে ব্যতিক্রম। কিলিয়াম এমবাপ্পের আছেন বলে বরাবরই সেখানে তিনি পার্শ্ব নায়ক।

সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচে এমবাপ্পেকে অনেকটা সময় খুঁজেই পাওয়া যায়নি। তবে দেখার মতো দুটি ফিনিশিংয়ে ঠিকই পরে সব আলো কেড়ে নিয়েছেন। ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে দেম্বেলে তেমন কিছুই পারেননি। ৮০ মিনিটে তাকে বদলিও করেছেন দিদিয়ের দেশম।

পিএসজির হয়ে গত দুই মৌসুমে দেম্বেলের যে পারফরম্যান্স, তাতে একটা প্রশ্ন সামনে আসেই। জাতীয় দলের সঙ্গে কি ঠিকঠাক খাপ খাওয়াতে পারছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড? নাকি দেশম পারছেন না তার থেকে সেরাটা বের করতে?

মেসি, নেইমার ও এমবাপ্পের সমন্বয়ে আক্রমণভাগে ‘ত্রিফলা’ গড়েও পিএসজি চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন পূরণে ব্যর্থ ছিল। পরবর্তীতে এই তিনজনই ক্লাব ছেড়ে যান। তারায় ভরা দল হঠাৎই মলিন হতে যায় অনেকটা। সেই দলকে দেম্বেলে দু-দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা উপহার দিয়েছেন। সেটাও পর পর (২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুম)। 

২০২৫ সালে ব্যালন ডি’অর ছাড়াও ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও জিতে নেন দেম্বেলে। তাহলে ফ্রান্স দলে এতোটা ম্লান কেন তিনি? ৬০ ম্যাচে মাত্র ৭ গোল, দেম্বেলের নামের পাশে কি এটাও মানায়? 

২০১৮ সারে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সারথী দেম্বেলে। কিন্তু বিশ্বকাপে মঞ্চে এখনো জাল খুঁজে নিতে পারেননি তিনি। নাকি ফ্রান্স দলে দেম্বেলে এক রহস্যের নাম! যেমনটা ছিলেন বার্সেলোনায় থাকার সময়? 

অনেক প্রশ্নই আসলে ডানা মিলতে শুরু করেছে। অবশ্য ফ্রান্স দলের অন্দরমহলে মনে হয় না দেম্বেলেকে নিয়ে বিন্দুমাত্র কোনো সংশয় আছে। সোমবার ইরাকের মুখোমুখি হওয়ার আগে ফরাসি অধিনায়ক এমবাপ্পে যেমন বলে দিয়েছেন, ‘উসমান ব্যালন ডি’অর জয়ী। দলের সবাই তার পাশে আছে এবং তাকে বিশ্বাস করে। সে দলের অপরিহার্য একজন। সে অনেক বছর ধরে খেলছে এবং ফ্রান্স দল কীভাবে খেলে সে ভালো করেই জানে।’

এরপরও বলতেই হয়, বিশ্বকাপের মঞ্চে দেম্বেলের ঝলক খুব প্রয়োজন। অন্তত একটা গোল তো বটেই!

রিফাত/

ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের
ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করতে মুখিয়ে আছে ইংল্যান্ড। সেই লক্ষ্য পূরণে ঘানার বিপক্ষে এমন তীব্রতা ও গতি নিয়ে খেলতে হবে, যা প্রতিপক্ষের পক্ষে সামলানো অসম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড।

ডালাসে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে টমাস টুখেলের দল। হ্যারি কেইনের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় থ্রি লায়ন্সরা। জুড বেলিংহামের গোলের পর একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে চাপে রাখে ইংল্যান্ড। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন রাশফোর্ডও।

ঘানা ম্যাচের আগে ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) দেওয়া সাক্ষাৎকারে রাশফোর্ড বলেন, ‘আমাদের এমন তীব্রতা নিয়ে খেলতে হবে, যা তারা সামলাতে পারবে না। যদি আমরা সেই মানের ফুটবল খেলতে পারি, তাহলে যেকোনো ম্যাচ জেতা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমরা শুধু নিজেদের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারি। তাই পুরো ম্যাচজুড়ে নিজেদের সেরাটা দেওয়ার দিকে মনোযোগ রাখতে হবে। আমাদের সামর্থ্য আছে এবং প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করার চেষ্টা করতে হবে।’

নিজের পঞ্চম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা রাশফোর্ড দলীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরে বলেন, ‘আমরা সবাই একটি দল। ক্লাবের হয়ে যেমন একে অপরের জন্য লড়াই করি, দেশের হয়েও ঠিক একইভাবে লড়তে হবে। এটাই আমাদের মানসিকতা।’

পাপ্পু/নাঈম

বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে মিশর। ঐতিহাসিক এই জয়ের পর মিশরের মানুষকে আনন্দিত করতে পারায় গর্ব প্রকাশ করেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের পাশা উল্টে দেয় তারা। দলের এই জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে বড় ভূমিকা রাখেন সালাহ।

ম্যাচ শেষে নিজের অনুভূতি ব্যক্ত করে সালাহ বলেন, ‘সত্যিই এটি আমাদের সবার জন্য একটি অসাধারণ অনুভূতি। এটি আমাদের অনেক বড় একটি অর্জন।’

তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম, মিশরের মানুষকে খুশি করার জন্য এই টুর্নামেন্টে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আমার মনে হয় এই মুহূর্তে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি তাদের শুধু একটি কথাই দিতে পারি—আমরা মাঠের শেষ মুহূর্ত পর্যন্ত ঘাম ঝরাব, দৌড়াব এবং নিজেদের উজাড় করে দেব।’

নিজেদের পারফরম্যান্স নিয়ে সালাহ বলেন, ‘আজকের ম্যাচটি জিততে পেরে আমরা ভাগ্যবান। আমার মনে হয় আজ আমরা আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলেছি। আমরা একটি কঠিন গ্রুপে কঠিন সব দলের মুখোমুখি হচ্ছি। তবে এখন আমরা গ্রুপের শীর্ষে আছি। আজ ও আগামীকাল আমরা এই জয়টি উদযাপন করব এবং এরপরই শেষ ম্যাচটিতে মনোযোগ দেব।’

পাপ্পু/অনিক/

‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:০০ পিএম
‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান দল। চিঠিতে লস অ্যাঞ্জেলেসের মানুষের আতিথেয়তার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে তারা।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। শহরটি ছাড়ার আগে চিরকুটে তারা বলে, দলটি ‘মর্যাদার সঙ্গে’ বিদায় নিচ্ছে।

এর ঠিক তিন দিন আগে, বেলজিয়াম ম্যাচের ভ্রমণ সূচি নিয়ে তৈরি হওয়া জটিলতার মাঝে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ইরানের ফুটবল ফেডারেশন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই সৌহার্দ্যপূর্ণ বার্তা এলো। চিঠিতে লেখা ছিল-

হাজার বছরের প্রাচীন পারস্য থেকে শুরু করে আজকের সভ্য ইরান। ইরানের চেতনা চিরকাল বেঁচে আছে এবং থাকবে। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, লড়েছি সম্মানের সাথে এবং বিদায় নিচ্ছি মাথা উঁচু করে।

লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেইসব ইরানিদের, যারা এই ১৮০ মিনিটের প্রতিটি মুহূর্তে ইরানের জন্য নিজেদের হৃদয়, কণ্ঠ ও আত্মা উজাড় করে দিয়েছেন।

বিশ্বের সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় থাকুক।

পাপ্পু/অনিক/