ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন, বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটের অভিযোগ শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল বাজেট: উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী ৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার
Nagad desktop

রোনান সুলিভানে মাতোয়ারা সবাই

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম
রোনান সুলিভানে মাতোয়ারা সবাই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচেই সবার হৃদয় জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার রোনান সুলিভান। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে নজরকাড়া দুটি গোল করেছেন এই ১৮ বছর বয়সী। প্রথমে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন তিনি। ডান পায়ের বাঁকানো সেই ফ্রি কিক সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন। 

মালদ্বীপের রাজধানী মালেতে হওয়া ম্যাচটিতে ফ্রি কিক থেকে করা গোল রেশ থাকতে থাকতেই দ্বিতীয় গোল পেয়ে গিয়েছিলেন রোনান। এ দফায় নিখুঁত এক হেডে গোল করেন। সুবাদে ২-০ গোলের জয়ে সাফের বয়সভিত্তিক এই আসরে শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার রোনান সুলিভানের হাতে ওঠে। 

ম্যাচজুড়ে অসাধারণ খেলে রোনান সুলিভান জানান দিয়েছেন, স্ট্রাইকিং পজিশনে ‘কমপ্লিট প্যাকেজ’ তিনি। সবার মতো রোনানে মুগ্ধ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলিও। সাবেক এই স্ট্রাইকার খবরের কাগজকে বলেন, ‘রোনানের গোল দুটির কথা যদি বলি, আমি বলব অবিশ্বাস্য দুটি গোল। একেক স্ট্রাইকারের একেক বিশেষ গুণ থাকে। কারও হেডিং ভালো, কারও প্লেসিং ভালো, কারও বা পজিশন সেন্স ভালো। তবে রোনানের ক্ষেত্রে আমার মনে হয়েছে, ছেলেটার সবকিছুই খুব ভালো।’ 

রোনানের গোল দুটি নিয়ে বিশ্লেষণও করেছেন এমিলি। প্রথম গোল নিয়ে বলেন, ‘ফ্রি কিক থেকে প্রথম গোলটা করেছেন। প্রায় ৩৫ গজ দূর থেকে শট করার জন্য যে সাহস বা আত্মবিশ্বাস দরকার, অন্য কেউ হলে হয়তো এভাবে নিখুঁত শট মারতে পারত না। রোনান যে প্যাটার্নে গোল করেছেন, এটা এক কথায় মুগ্ধকর। যে অ্যাকুরিসি, যে পাওয়ার, যে সুইং ছিল; আমি বলব আমাদের বয়সভিত্তিক পর্যায়ে এটা অন্যতম সেরা গোল। আমি আমার ক্যারিয়ারে অন্তত ফ্রি কিক থেকে এরকম গোল দেখিনি।’

দ্বিতীয় গোলটি নিয়ে বলতে গিয়ে প্রথম গোলের কথা টানেন এমিলি। তার কথায়, ‘ফ্রি কিক থেকে এমন গোল দেখে অনেক সময় আপনি বলতে পারেন, মিরাকল কিছু ঘটে গেছে। তবে দ্বিতীয় গোলটার মাধ্যমে ও প্রমাণ করেছে, ওটা মিরাকল কিছু ছিল না। হেডে দ্বিতীয় গোলটা যেভাবে করেছেন, আমি বলব পিউর স্ট্রাইকার যারা, একমাত্র তারাই এ ধরনের গোল করতে পারেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে ও খুবই সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড়। শুধু গোল করা নয়, গোল করার বাইরেও ওর অন্যান্য দিকও খুব ভালো।’

রোনানকে এখনই জাতীয় দলে যুক্ত করার দাবিও জানিয়েছেন এমিলি, ‘জাতীয় দল বলেন বা বয়সভিত্তিক দল–দুই জায়গাতেই আমাদের প্রোপার স্ট্রাইকারের ঘাটতি রয়েছে। রোনান দুটি গোল করে নিজেকে প্রমাণ করেছেন। এখন আমাদের দায়িত্ব হলো ওকে মেইনটেইন ও কন্ট্রোল করা। ওকে পর্যাপ্ত সময় দেওয়া। যেহেতু আমাদের পর্যাপ্ত স্ট্রাইকার নেই, তাই আমার অনুরোধ থাকবে ওকে বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলের সঙ্গেও রাখা হোক। এই মুহূর্ত থেকেই তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা গেলে একটা সময় গিয়ে লম্বা সময় ধরে জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে।’

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/

বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:০৮ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:১৭ পিএম
বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের জন্য এবারই অন্যতম সেরা সুযোগ এসেছে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর এই মিশন সফল করতে হলে খেলোয়াড়দের মানসিকভাবে চাপমুক্ত থাকা সবচেয়ে জরুরি বলে মনে করেন তিনি।

ম্যাচ শুরুর আগে হ্যারি কেইন বলেন, ‘দল হিসেবে বিশ্বকাপ জেতার জন্য নিশ্চিতভাবেই এটি আমাদের অন্যতম সেরা সুযোগ। আমি মনে করি সবাই আগামীকাল একটা দারুণ শুরু করতে এবং এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে—সেটা প্রমাণ করতে উন্মুখ হয়ে আছে।’

৩২ বছর বয়সী হ্যারি কেইন ইংল্যান্ডের হয়ে নিজের ষষ্ঠ বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামলেই তিনি সাবেক কিংবদন্তি ডেভিড ব্যাকহামের ১১৫ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন।

কেইন আরও বলেন, ‘দিনশেষে আমার পক্ষ থেকে বার্তা একটাই—মনকে একদম সতেজ ও চাপমুক্ত রাখতে হবে। আমার মনে হয় যেকোনো টুর্নামেন্টে আপনি যদি মাঠে নিজের সবটুকু উজাড় করে দিয়ে আসেন, তবে ফলাফল যাই হোক না কেন, অন্তত মাথা উঁচু করে ফিরতে পারবেন। অধিনায়ক হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়রা যেন কোনো চাপ ছাড়া নিজেদের মেলে ধরতে পারে। তারা একটা নির্দিষ্ট কারণেই আজ জাতীয় দলে সুযোগ পেয়েছে, ক্লাবের হয়ে দুর্দান্ত একটা মৌসুম পার করেই এখানে এসেছে। এখন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে তা দেখানোর সুযোগ এসেছে তাদের সামনে।’

নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে কেল বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বললে, এটি ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম। আগের যেকোনো মৌসুমের চেয়ে এবার আমি অনেক বেশি গোল করেছি, যা অবশ্যই আনন্দের। একই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে মৌসুমের শেষটা আমার জন্য দারুণ ছিল। ছেলেদের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পেও আমি সেই আত্মবিশ্বাস ধরে রেখেছি। আমি জানি, সঠিক সময়ে অনেক কিছু আপনার পক্ষে আসতে হয়, আমার মনে হচ্ছে এবার তা হচ্ছে।’