ক্রিকেট (সরাসরি)
পিএসএল
গ্ল্যাডিয়েটর্স-কিংসমেন, বিকাল ৩টা ৩০ মিনিট
লাহোর-করাচি, রাত ৮টা
টি স্পোর্টস
আইপিএল
মুম্বাই-কলকাতা, রাত ৮টা
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
ক্রিকেট (সরাসরি)
পিএসএল
গ্ল্যাডিয়েটর্স-কিংসমেন, বিকাল ৩টা ৩০ মিনিট
লাহোর-করাচি, রাত ৮টা
টি স্পোর্টস
আইপিএল
মুম্বাই-কলকাতা, রাত ৮টা
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
বিশ্বকাপের গ্রুপপর্বে ফুটবলপ্রেমীদের আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। গতকাল (১৭ জুন) টেক্সাসে ‘হাইভোল্টেজ’ ম্যাচে টমাস টুখেলের শিষ্যরা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে।
ইংল্যান্ডের বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি ম্যাচে জোড়া গোল করেছেন। তার প্রথম গোলটি আসে নাটকীয় এক পেনাল্টি থেকে, যা পুনরায় নিতে হয়েছিল। প্রথম প্রচেষ্টায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের শট রুখে দিয়েছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।
কিন্তু শট নেওয়ার আগেই ক্রোয়েশিয়ান গোলরক্ষক গোললাইন ছেড়ে কয়েক সেন্টিমিটার সামনে এগিয়ে আসায় রেফারি পেনাল্টিটি পুনরায় নেওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় সুযোগে অবশ্য কোনো ভুল করেননি কেইন, নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন।
জালের দেখা পেয়ে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করার অনন্য রেকর্ড নিজের করে নিলেন কেইন। বিশ্বমঞ্চে পেনাল্টি থেকে এটি তার পঞ্চম গোল। তিনি লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ইউসেবিও এবং রব রেনসেনব্লিঙ্ককে (যাদের প্রত্যেকের পেনাল্টি গোল ৪টি করে) ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন।
কিছুক্ষণ পরেই কর্নার থেকে উড়ে আসা বলে এক বুলেট গতির হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। দ্বিতীয় গোলের মাধ্যমে বায়ার্ন স্ট্রাইকার স্পর্শ করেছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপে ১০টি গোল নিয়ে তিনি এখন গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
পাপ্পু/অনিক/
ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
চেক -দ. আফ্রিকা, রাত ১০টা
সুইজারল্যান্ড-বসনিয়া, রাত ১টা
কানাডা-কাতার, আগামীকাল ভোর ৪টা
মেক্সিকো-দ. কোরিয়া, আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস
ক্রিকেট (সরাসরি)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
উইন্ডিজ-স্কটল্যান্ড
রাত ১১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপ অভিযানের শুরুতেই কোচের রণকৌশল নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছিল, তার জবাবে সমালোচকদের সরাসরি ‘মুখ বন্ধ রাখতে’ বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'এ' গ্রুপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনাও তিনি নিজের নিয়মেই করবেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রুসকে অভূতপূর্ব এক রক্ষণাত্মক কৌশলে দল সাজাতে দেখে দক্ষিণ আফ্রিকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ওই ম্যাচে কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরেই ২-০ গোলে হেরে যায় তার দল।
তাছাড়া ‘বাফানা বাফানা’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা দলের দ্বিতীয়ার্ধে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচটি শেষ করতে হয় ৯ জন নিয়ে। সব মিলিয়ে প্রথম ম্যাচে ইতিবাচক কোনো ছাপই রাখতে পারেনি তারা।
সংবাদ সম্মেলনে ব্রুস বলেন, ‘আমি ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। আমি জানি এই পেশায় সমালোচনা সহ্য করা কাজেরই একটা অংশ। তাই এই মুহূর্তে আমার সমালোচনা হচ্ছে। তবে মানুষকে এটা জানতে হবে—এবং যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে বলছি—আমি কাজটা আমার নিজের নিয়মেই করি।’
প্রাক্তন ফুটবলারদের পণ্ডিতি ও সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের এসব আবর্জনা আমি কখনোই শুনি না। যারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবেন এবং দলের সমালোচনা করেন, তাদের কথাও আমি কান দিই না। অতীতে তারা নিজেরা কী অর্জন করেছেন, তা যখন আমি ফিরে দেখি, তখন মনে হয় তাদের মুখ বন্ধ রাখাই ভালো।’
নিজের অনড় অবস্থানের পুনরাবৃত্তি করে ব্রুস বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কী ভুল ছিল তা আমি জানি। খেলোয়াড়রাও সেটা জানে, আর এটাই সবচেয়ে বড় বিষয়। বাকি সব ক্ষেত্রে আমি আমার পথেই চলব।’
৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ বেলজিয়ান কোচ জানান, টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টার ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে হেরে চেক প্রজাতন্ত্রও এখন একই সমীকরণের মুখে।
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব বা ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নেবে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল এবং গ্রুপ পর্বে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল। এবারের বর্ধিত দলের বিশ্বকাপের কারণে দলগুলোর সামনে গ্রুপ পর্বে তৃতীয় হয়েও নকআউট পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে।
৩২ দলের নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল পরবর্তী রাউন্ডে যাবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর তৃতীয় স্থানে থাকা ১২টি দলকে একটি আলাদা তালিকায় একত্র করা হবে। এরপর নিচের নিয়মাবলি ক্রমানুসারে বিবেচনা করে সেরা আটটি দল নির্ধারণ করা হবে:
ওপরের সব বিষয়ে সমান হলে, সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল ওপরে থাকবে।
প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পয়েন্ট তালিকা
নেদারল্যান্ডস (গ্রুপ এফ) – ১ পয়েন্ট
ব্রাজিল (গ্রুপ সি) – ১ পয়েন্ট
বেলজিয়াম (গ্রুপ জি) – ১ পয়েন্ট
কাতার (গ্রুপ বি) – ১ পয়েন্ট
পর্তুগাল (গ্রুপ কে) – ১ পয়েন্ট
স্পেন (গ্রুপ এইচ) – ১ পয়েন্ট
চেক প্রজাতন্ত্র (গ্রুপ এ) – ০ পয়েন্ট
ইকুয়েডর (গ্রুপ ই) – ০ পয়েন্ট
পানামা (গ্রুপ এল) – ০ পয়েন্ট
সেনেগাল (গ্রুপ আই) – ০ পয়েন্ট
জর্ডান (গ্রুপ জে) – ০ পয়েন্ট
তুরস্ক (গ্রুপ ডি) – ০ পয়েন্ট
নিজেদের ড্র ম্যাচে দুটি গোল করায় এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। ১ পয়েন্ট পাওয়া বাকি দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে তাদের আচরণ স্কোর (ফেয়ার প্লে) এবং ফিফা র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে।
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের প্রথম ‘হাইড্রেশন ব্রেক’ (পানি পানের বিরতি) শুরু হতেই ডালাস স্টেডিয়ামে তীব্র দুয়োধ্বনি (বু) ভেসে আসে। ফিফার এই নতুন নিয়মের প্রতি নিজেদের চরম অসন্তুষ্টির কথাই যেন জানান দিলেন মাঠে উপস্থিত সমর্থকরা।
উত্তর আমেরিকার তীব্র গরম ও আর্দ্রতার সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে সাহায্য করার জন্য এই বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতি অর্ধে একটি করে বাধ্যতামূলক তিন মিনিটের বিরতি চালু করেছে ফিফা। তবে প্রবর্তনের পর থেকেই এই নিয়মটি বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
সমালোচকদের একাংশের মতে, এই বিরতি ম্যাচের স্বাভাবিক গতি ও ছন্দ নষ্ট করে দিচ্ছে। আবার অন্যদের ধারণা, ম্যাচটিকে চার কোয়ার্টারে ভাগ করে সম্প্রচারকদের বেশি বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিতেই এটি এক ধরণের চতুর চাল।
বৃহস্পতিবার ম্যাচে এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলেন কিছু ইংলিশ সমর্থক। ম্যাচ চলাকালীন ২২তম মিনিটে রেফারি ক্লেমেন্ট টার্পিন যখনই বিরতির বাঁশি বাজান, তখনই দুই দেশের সমর্থকরা একসঙ্গে দুয়োধ্বনি দিতে শুরু করেন।
এল গ্রুপের অন্য ম্যাচে বেশ ঠান্ডা আবহাওয়ার শহর টরন্টোতেও এই হাইড্রেশন ব্রেক বেশ ঠান্ডা অভ্যর্থনাই পেয়েছে। সেখানে অবিরাম বৃষ্টির মধ্যে যখন পানামা ও ঘানার খেলোয়াড়রা সাইডলাইনের বেঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত দর্শকরা দুয়োধ্বনি দিচ্ছিলেন।
এর আগে গত মঙ্গলবার বস্টন স্টেডিয়ামে নরওয়ে বনাম ইরাকের মধ্যকার ম্যাচেও প্রথম বিরতি শুরু হওয়ার পর গ্যালারি থেকে দুয়োধ্বনি আসে। অথচ তখন বস্টনের তাপমাত্রা ছিল বেশ আরামদায়ক- মাত্র ২৩ ডিগ্রি সেলসিয়াস।