ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত সুরে সুরে শেষ হলো বিশ্ব সংগীত দিবসের বর্ণিল আয়োজন টাইব্রেকারে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা প্রকৃত মুমিন নিজেকে কীভাবে সামলে নেয়? সহিংসতা এড়াতে গোপালগঞ্জেও পৌঁছেছে সেনাবাহিনী ‘মসজিদ-মাদরাসায় রাজনৈতিক সভা ও জামায়াত রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি’ রাম মূর্তি নির্মাণ ও হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল নাশকতা ঠেকাতে গাজীপুরেও সেনা মোতায়েনের নির্দেশ চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনী মোতায়েন শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মাত্র ৫ দিনে মিলল প্রায় ১৮ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ঈশ্বরদীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা আলিয়ার শুটিংয়ে একজনের মৃত্যু ফুলবাড়ীতে বাংলা মদের কারখানায় পুলিশের অভিযান

ইতিহাস ডাকছে মুম্বাই ইন্ডিয়ান্সকে

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
ইতিহাস ডাকছে মুম্বাই ইন্ডিয়ান্সকে
ছবি: সংগৃহীত

আজ আইপিএল অভিযান শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তার, আগে ইতিহাস ডাকছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কেননা, টসের মধ্য দিয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ৩০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবে দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্স আগের ১৮টি আইপিএল মৌসুমে ২৭৭টি ম্যাচ খেলেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ৫টি মৌসুমে ২২টি ম্যাচ খেলেছে। এর ফলে মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯-এ। বিশ্বব্যাপী, এই রেকর্ডের দিক থেকে মুম্বাই তিন নাম্বারে অবস্থান করছে, যেখানে শীর্ষে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল এবং সমারসেট। দুই দলই ৩০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে সর্বাধিক ম্যাচ খেলা দল হলো র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা ২৮৭টি ম্যাচ খেলেছে এবং কলকাতা নাইট রাইডার্স ২৮১টি ম্যাচ খেলেছে।

সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ৫ দল
১) পাকিস্তান- ৩০৩
২) সমারসেট- ৩০৩
৩) মুম্বাই ইন্ডিয়ান্স- ২৯৯
৪) হ্যাম্পশায়ার- ২৯৬
৫) রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ২৮৭

অনিক/

মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা।

বিস্তারিত আসছে...

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১০ এএম
ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি
ছবি: সংগৃহীত

শুরুতেই ভুল। তবু ফুল হয়ে ফুটলেন লিওনেল মেসি। তিনি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন জার্মানির সাবেক কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলকে। ফুটবলের বিশ্বমঞ্চে আর্জেন্টাইন জাদুকরের গোলসংখ্যা এখন ১৭।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

ম্যাচের শুরুতেই এই রেকর্ড নিজের করে নিতে পারতেন মেসি। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তিনি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোলের দেখা পান আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচের ৩৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বাঁ দিক থেকে ফাকুন্দো মেদিনার ক্রসটি বুদ্ধিমত্তার সঙ্গে ছেড়ে দেন থিয়াগো আলমাদা। পেছনে থাকা মেসি নিজের চিরচেনা ভঙ্গিতে বক্সের ভেতর ঢুকে নিচু শটে বল জালে জড়ান। আর তাতেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার বিশ্বকাপে করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। এবার তাকে ছাড়িয়ে গেলেন মেসি।

অনিক/সালমান/

অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৪৩ পিএম
অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি শট নিয়েছেন কে? উত্তর- লিওনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পেনাল্টি মিস করেছেন কে? উত্তর- লিওনেল মেসি। আজ (২২ জুন) ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে লজ্জার এই রেকর্ডটিকে আপন করে নিয়েছে আর্জেন্টাইন জাদুকর।

‘জে’ গ্রুপের ম্যাচের লাউতারো মার্তিনেজকে ডি-বক্সের ভেতর ফাউল করা হলে আর্জেন্টিনা পেনাল্টি পায়। তবে স্পট কিক নিতে এসে মেসির শট ডান পাশ দিয়ে বাইরে চলে যায়। বিশ্বকাপে এর আগে সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ২০২২ আসরে পোল্যান্ডের বিপক্ষে। এছাড়া ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে পারেননি তিনি।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পেনাল্টি থেকে চার গোল করেছেন মেসি, অন্যদিকে তিনবার ব্যর্থ হয়েছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পুরো ক্যারিয়ারে পেনাল্টি থেকে মেসির গোলসংখ্যা ১১৬। তবে ৩২ বার স্পট কিক মিসও করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

অনিক/

পেনাল্টি মিস করলেন মেসি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:২৪ পিএম
পেনাল্টি মিস করলেন মেসি
পেনাল্টি মিসের পর মেসি। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারলেন না তিনি। 

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাউতারো মার্টিনেজকে ফাউল করেন অস্ট্রিয়ার ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর চেক পেনাল্টি দেন রেফারি। অষ্টম মিনিটে পেনাল্টি কিক নিতে আসেন দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু পোস্টের ডান দিকে বাইরে শট নেন তিনি। এতে গোলবঞ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সালমান/  

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার
ছবি: সংগৃহীত

গোড়ালির চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির ২-১ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। দ্বিতীয়ার্ধে তার বদলি হিসেবে মাঠে নামানো হয় আন্তোনিও রুডিগারকে।

জার্মান জাতীয় দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, শ্লটারবেকের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বরুসিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার আপাতত যুক্তরাষ্ট্রে দলের সঙ্গেই থাকবেন।

গ্রুপ ‘ই’-তে শীর্ষস্থান নিশ্চিত করে ইতোমধ্যে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (২৫ জুন) ইকুয়েডরের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ। 

বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয়ে পুরো ৯০ মিনিট খেলেছিলেন শ্লটারবেক। সেই ম্যাচে তিনি দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন।

শ্লটারবেকের চোট নিয়ে জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, শ্লটারবেক অসাধারণ একজন ডিফেন্ডার। বিশেষ করে রক্ষণ থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাকে আমরা অবশ্যই মিস করব। এটি তার বিশ্বকাপ হতে পারত।

তিনি আরও বলেন, আমরা সবাই তার মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। সৌভাগ্যবশত, সে খুবই ইতিবাচক মানসিকতার একজন মানুষ। আপাতত সে দলের সঙ্গেই থাকবে, যা আমাদের জন্য ইতিবাচক। কারণ মাঠের বাইরেও দলের ওপর তার প্রভাব রয়েছে।

সালমান/