ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
Nagad desktop

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করল জিওস্টার

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করল জিওস্টার
ছবি: সংগৃহীত

ভারতের ব্যবসায়ী মুখেম আম্বানির বিনোদন সংস্থা জিওস্টার বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। রয়টার্সের কাছে পাওয়া একটি চিঠিতে জানানো হয়েছে, স্থানীয় অংশীদার নির্ধারিত অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জিওস্টারের চিঠি অনুযায়ী, ‘চুক্তি অবিলম্বে বাতিল করা হলো।’ চিঠি টি স্পোর্টসকে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই চ্যানেলটি ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের অধিকার সাবলাইসেন্সের মাধ্যমে পেয়েছিল। চুক্তি বাতিলের কারণ হিসেবে ‘অর্থ প্রদানের সময়সীমা মেনে চলার ব্যর্থতা ও ডিফল্ট’ উল্লেখ করা হয়েছে।

গত জানুয়ারিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়, যখন কলকাতা নাইট রাইডার্স দলের সিদ্ধান্তে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান টুর্নামেন্ট বাদ পড়েছিলেন। এই ঘটনার সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল।

যদিও বাংলাদেশ সম্প্রতি এই নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করছে এবং গত শনিবার জানিয়েছিল যে পরবর্তী পদক্ষেপ ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শের ওপর নির্ভর করবে। এরই মধ্যে জিওস্টারের চুক্তি বাতিলের ফলে এবার দেশে আইপিএল সম্প্রচারের জন্য কোনো স্থানীয় সম্প্রচারক থাকবে না।

একই চিঠিতে জানানো হয়েছে, জিওস্টার নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও একই কারণে বাতিল করেছে।

অনিক/

কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস
ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কাটিয়ে কাতারের বিপক্ষে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস। এই তথ্য নিশ্চিত করেছেন দলটির কোচ জেসি মার্শ।

গত মাসে বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই লেফট-ব্যাক। চলতি সপ্তাহের শুরুতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনে ডেভিসকে কিছুটা রক্ষণশীলভাবে অনুশীলন করতে দেখা যায়, কারণ তখনো তিনি পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

কোচ জেসি মার্শ বলেন, ‘সে চলতি সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং আগামীকালকের ম্যাচে তাকে পাওয়া যাবে। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব তাকে কীভাবে এবং কখন মাঠে ব্যবহার করা হবে।’

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে কনকাকাফ নেশনস লিগের ফাইনালে এসিএল ইনজুরিতে পড়েছিলেন ডেভিস। সেই চোট কাটিয়ে ওঠার পর থেকে কানাডার হয়ে আর মাঠে নামা হয়নি তার। দেশের হয়ে ৫৮টি আন্তর্জাতিক ম্যাচে ১৫টি গোল রয়েছে এই তারকা ফুটবলারের।

অধিনায়কের ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মার্শ আরও বলেন, ‘আমরা চোটের বিষয়টি খুব ভালোভাবে সামলে উঠেছি এবং আলফনসো এখন বেশ ছন্দে আছে। তাই এখন মূল বিষয় হলো- ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায় এবং কোন মুহূর্তে আলফনসো দলে সবচেয়ে সেরা অবদান রাখতে পারবে। তবে সবচেয়ে বড় খবর হলো, সে খেলার জন্য প্রস্তুত।’

পাপ্পু/অনিক/

ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম
ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকার এমন পারফরম্যান্সে মুগ্ধতা চেপে রাখতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সংবাদ সম্মেলনে লুলা দা সিলভা রসিকতার ছলে বলেন, ‘আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সাইন করানো যায় কি না!’

একই সংবাদ সম্মেলনে ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ব্রাজিলের ১-১ গোলে ড্র করার বিষয়টি নিয়েও ব্রাজিলের প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়। জবাবে শান্ত গলায় তিনি কেবল বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ ছিল।’

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে আরও একবার জ্বলে উঠে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন মেসি। রেকর্ড গড়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ড (১৬ গোল) স্পর্শ করেছেন তিনি।

পাপ্পু/অনিক/

অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:০৬ পিএম
অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ
ছবি: সংগৃহীত

মেক্সিকোর গুয়াদালাহারায় মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের রুদ্ধদ্বার অনুশীলনে একটি ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো।

নকআউট পর্বে ওঠার লড়াইয়ে আগামীকাল (১৯ জুন) সকাল ৭টায় টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তার আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে কোচ হং বলেন, ‘গতকাল আমাদের অনুশীলন চলাকালীন আকাশে একটি ড্রোন দেখা গিয়েছিল এবং আমরা বিষয়টি জানতে পারি। তবে সৌভাগ্যবশত, আমরা মূল কৌশলগত অনুশীলন শুরু করার ঠিক আগ মুহূর্তে এটি ঘটেছিল। ফলে আমাদের মূল প্রস্তুতিতে এর বড় কোনো প্রভাব পড়েনি।’

তিনি আরও বলেন, ‘কিন্তু ম্যাচটির জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তখন প্রতিটি মুহূর্তই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যা ঘটেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক।’

গত সপ্তাহে মেক্সিকো সিটিতে শুরু হওয়া যৌথ বিশ্বকাপ উপলক্ষ্যে নেওয়া বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবেই সামরিক ও স্থানীয় পুলিশ বাহিনী এই অভিযান চালায়। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে বা এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তা।

তিনি শুধু জানান, সাম্প্রতিক দিনগুলোতে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা এবং মনতেরি- মেক্সিকোর এই তিনটি আয়োজক শহরের স্টেডিয়াম, দলের বেস ক্যাম্প এবং ফ্যান ফেস্টিভ্যালের নিরাপত্তা বলয়ে প্রবেশের চেষ্টা করা বেশ কয়েকটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে মেক্সিকান কর্তৃপক্ষ ‘প্ল্যান কুকুলকান’ নামে একটি বিশ্বকাপ নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করে। এর আওতায় ফেডারেল ও স্থানীয় সামরিক এবং পুলিশ বাহিনীর প্রায় ১,০০,০০০ সদস্য নিয়োজিত রয়েছেন।

এদিকে নিরাপত্তার স্বার্থে কানাডা কর্তৃপক্ষও ভ্যাঙ্কুভার এবং টরোন্টোর বিশ্বকাপ স্টেডিয়াম ও বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্রের ওপর অননুমোদিত ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা আগামী ৭ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

পাপ্পু/অনিক/

স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০৩ পিএম
স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও, ম্যাচে দলের খেলায় এক ধরনের স্নায়ুচাপ লক্ষ্য করেছিলেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। তাই দ্বিতীয় ম্যাচে শিষ্যদের কাছ থেকে আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্স আশা করছেন তিনি।

আগামীকাল (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো। ম্যাচটিকে সামনে রেখে আগুইরে বলেন, ‘আমি ৫০ বছর ধরে ফুটবলের সঙ্গে আছি, তবুও প্রতিটি ম্যাচের আগে আমার পেটের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আমি স্নায়ুচাপে ভুগি। এটা বুঝিয়ে বলা কঠিন। যেদিন আমি এই অনুভূতিটা আর পাব না, সেদিন ফুটবল ছেড়ে ঘরে ফিরে যাওয়াই ভালো মনে করব।’

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া, উভয় দলই জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাদের মুখোমুখি লড়াইটা হবে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না আগুইয়ের।

মেক্সিকো কোচ বলেন, ‘আপনাকে মুখের কথার চেয়ে মাঠের কাজে প্রমাণ দেখাতে হবে। অভিজ্ঞতা বলে যে বিশ্বকাপে আগে থেকে কিছু লিখে রাখা যায় না। আপনি ফেভারিট দল হলেও কোনো লাভ নেই। আবহাওয়া যেমনই হোক- বৃষ্টি হতে পারে, পেনাল্টি হতে পারে কিংবা কোনো খেলোয়াড় চোট পেতে পারে, বিশ্বকাপে এসব অহরহ ঘটে।’

আগুইরে আরও বলেন, ‘আমি নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং খেলোয়াড়দের মধ্যেও সেই আত্মবিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের ভুলে গেলে চলবে না যে কোরিয়া একটি শক্তিশালী দল।’

পাপ্পু/অনিক/

মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:২১ পিএম
মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপপর্বে ফুটবলপ্রেমীদের আরেকটি দুর্দান্ত ম্যাচ উপহার দিল ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। গতকাল (১৭ জুন) টেক্সাসে ‘হাইভোল্টেজ’ ম্যাচে টমাস টুখেলের শিষ্যরা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে।

ইংল্যান্ডের বড় জয়ের অন্যতম নায়ক ছিলেন অধিনায়ক হ্যারি কেইন, যিনি ম্যাচে জোড়া গোল করেছেন। তার প্রথম গোলটি আসে নাটকীয় এক পেনাল্টি থেকে, যা পুনরায় নিতে হয়েছিল। প্রথম প্রচেষ্টায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের শট রুখে দিয়েছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

কিন্তু শট নেওয়ার আগেই ক্রোয়েশিয়ান গোলরক্ষক গোললাইন ছেড়ে কয়েক সেন্টিমিটার সামনে এগিয়ে আসায় রেফারি পেনাল্টিটি পুনরায় নেওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় সুযোগে অবশ্য কোনো ভুল করেননি কেইন, নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন।

জালের দেখা পেয়ে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি গোল করার অনন্য রেকর্ড নিজের করে নিলেন কেইন। বিশ্বমঞ্চে পেনাল্টি থেকে এটি তার পঞ্চম গোল। তিনি লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, ইউসেবিও এবং রব রেনসেনব্লিঙ্ককে (যাদের প্রত্যেকের পেনাল্টি গোল ৪টি করে) ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন।

কিছুক্ষণ পরেই কর্নার থেকে উড়ে আসা বলে এক বুলেট গতির হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। দ্বিতীয় গোলের মাধ্যমে বায়ার্ন স্ট্রাইকার স্পর্শ করেছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলক। বিশ্বকাপে ১০টি গোল নিয়ে তিনি এখন গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

পাপ্পু/অনিক/