গত সপ্তাহে লা লিগায় দেখা হয়েছিল বার্সেলোনা এবং আতলেতিকোর মাদ্রিদের। ওয়ান্দা মেট্রোপলিটাোতে সেই দেখায় ২-১ গোলের জয় দেখেছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে সেই হারের বদলা নিল আতলেতিকো। সেটাও ক্যাম্প ন্যুতে। দুর্দান্ত এক জয়ে ইউরোপ সেরা টুর্নামেন্টে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি।
গতকাল রাতে (৮ এপ্রিল) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সাকে ২-০ গোলে পরাস্ত করেছে আতলেতিকো। ১০ জনের বার্সার বিপক্ষে জালের দেখা পান জুলিয়ান আলভারেজ এবং আলেকজান্ডার সোরলথ।
পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও আতলেতিকোর দৃঢ় রক্ষণভাগ ও দ্রুত পাল্টা আক্রমণ রুখে দেয় তাদের। স্বাগতিকদের বড় সর্বনাশটা হয় ৪২ মিনিটে, পাউ কুবার্সি গুইলিয়ানো সিমিওনকে ফাউল করে লাল কার্ড দেখেন। এর খানিকবাদে, ৪৫ মিনিটে ২৫ মিনিট দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় আলভারেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কাস র্যাশফোর্ডের একটি ফ্রি-কিক ক্রসবারে লাগে। হতাশা হলেও ডিয়েগো সিমিওনের দল শৃঙ্খল ধরে রাখে এবং ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। মাত্তেও রুগেরি বাম দিক থেকে ক্রস বাড়ান। সোরলথ কাছ থেকে ভলিতে গোল করেন, যা এক গুরুত্বপূর্ণ অ্যাওয়ে জয় নিশ্চিত করে এবং বার্সাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে।
ম্যাচ শেষে আন্তেনিও গ্রিজম্যান বলেন, ‘আমরা জয়ে খুশি, কিন্তু এখনও অনেক কাজ বাকি। সেমিফাইনাল এখনও অনেক দূরে। আমাদের শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে হবে, তবে মাটিতে পা রেখে এগোতে হবে।’
অধিনায়ক রাফিনহা এবং ফ্রেঙ্কি ডি ইয়ং অনুপস্থিত থাকায়, বার্সা কোচ হ্যান্সি ফ্লিক র্যাশফোর্ডকে শুরুর একাদশে রাখেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে রবার্ত লেভানদভস্কি এবং উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে খেলানো হয়। বাঁ প্রান্তে র্যাশফোর্ড প্রাণবন্ত ছিলেন এবং নিয়মিত আতলেতিকোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করছিলেন।
১৩ মিনিটে র্যাশফোর্ড ভলিতে অল্পের জন্য মিস করেন। পাঁচ মিনিট পর ইয়ামালের নিচু ক্রস থেকে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দিয়েছেন বলে মনে হলেও, ভিএআর ইয়ামালকে অফসাইড ঘোষণা করায় সেই গোল বাতিল হয়।
আতলেতিকো পাঁচজনের রক্ষণভাগ নিয়ে গভীরে অবস্থান করে খেলে, বলের দখল ছেড়ে দিলেও পরিষ্কার সুযোগ খুব কম দেয়। ইয়ামাল ও র্যাশফোর্ড বারবার চেষ্টা চালান, বিশেষ করে মাত্তেও রুগেরি এবং ন্যাহুয়েল মলিনার দিক দিয়ে। কিন্তু প্রতিবারই আক্রমণের সুযোগ হারান তারা। বিপরীতে পাল্টা আক্রমণে আতলেতিকো ছিল বিপজ্জনক ছিল। তারই উপহারস্বরূপ এসেছে জয়।
অনিক/