ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাসুল (সা.)-এর রাতের অভ্যাস কি ছিল? মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব ভুল পরিকল্পনায় ঝুলে গেল মন্ত্রীদের জন্য মসজিদ নির্মাণ প্রকল্প মেসিতে মাতাল বিশ্ব বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু কুমিল্লায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের ঝিনাইদহের শৈলকুপায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং দূরত্ব হাজার মাইল, উৎসব ক্যাম্পাসে তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণ হবে: সংসদে প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপে কোচ হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর বিজয়ী হলেন ফাবিও ক্যানাভারো বিশেষ ‘লেগাসি’ ব্যাজ পরে মাঠে নামলেন রোনালদো, মেসি ও মদ্রিচ গ্রুপসেরার দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াই শিশুদের স্বপ্নের কথা শুনলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে সিন্ডিকেট বিলুপ্তিসহ ৭ দাবি চট্টগ্রামে এইডসের ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা তরকারি পুড়ে যাওয়ায় গৃহকর্মীকে পুলিশ দম্পতির নির্যাতন আমানত ফিরে পাওয়ার দাবিতে চট্টগ্রামে ‘রোডমার্চ’ ময়মনসিংহ বিভাগ: নীরবে বাড়ছে এইচআইভির বিস্তার বরিশালে ভুয়া ভাড়ার তালিকা নিয়ে বিভ্রান্তি শিক্ষাবিদ ও সাহিত্যিক নীলিমাইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ নদী খননের মাটির নিচে আশ্রয়ণ প্রকল্পের ঘর পশুর শিংয়ে নান্দনিক শিল্পকর্ম কসাইয়ের ‘এইভাবে পইড়া থাকলে বাচ্চা দুইডা মইরা যাইব’ ছড়িয়ে পড়ছে এইডস: আক্রান্ত তরুণ ও শিক্ষার্থীরা কালীগঙ্গা নদীর ওপর সেতু আছে, তবু খেয়া পারাপার ১৮ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৮ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
Nagad desktop

আইপিএল একই ম্যাচে দুই কিংবদন্তির চোট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম
একই ম্যাচে দুই কিংবদন্তির চোট
ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়ে গেল জমজমাট এক ম্যাচ। গতকাল (১২ এপ্রিল) রাতে ২২ গজে সেই উত্তেজনার মাঝেই চোটে পড়লেন দুই কিংবদন্তি- রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এমন ম্যাচে শেষ হাসি হাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে।

২৪১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে মুম্বাই। ইনিংসের পঞ্চম ওভারের চার বলের মধ্যেই খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় রোহিত শর্মাকে। পরে চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হ্যামস্ট্রিং সমস্যার কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ১৩ বলে ১৯ রান করে আর ব্যাটিংয়ে ফিরতে পারেননি রোহিত। তার অনুপস্থিতি বড় প্রভাব ফেলে ম্যাচে।

অন্যদিকে বেঙ্গালুরুর ইনিংসেও দুশ্চিন্তা তৈরি হয় কোহলিকে নিয়ে। ইনিংসের দশম ওভারের সময় বাঁ পায়ে চোট পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন তিনি। তখন ২৫ বলে ৩৫ রানে ছিলেন কোহলি। পরে ফিরে এসে খেলেন ৩৮ বলে ৫০ রানের ইনিংস, তবে ১৫তম ওভারে আউট হন হার্ডিক পান্ডিয়ার বলে।

ম্যাচ শেষে তাকে ডাগআউটে দেখা গেলেও তার চোট নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিধর, ‘আমি নিশ্চিত নই, তবে মনে হচ্ছে এখন তিনি ঠিক আছেন।’

অনিক/

মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:০০ এএম
মেসি-দ্যুতিতে রঙিন বিশ্ব
ছবি: সংগৃহীত

অনেক প্রশ্ন নিয়ে বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের আগে বেশি প্রশ্ন ছিল একজনকে ঘিরে। ৩৮ বছর বয়সে, ষষ্ঠ বিশ্বকাপে, পেশির চোট কাটিয়ে মাঠে নামা লিওনেল মেসি কি এখনো ম্যাচ বদলে দিতে পারেন? নাকি তিনি এখন কেবল স্মৃতির এক কিংবদন্তি? কানসাস সিটির রাত সেই সব প্রশ্নের উত্তর দিল গগনবিদারী বর্ণীল উৎসবে। তিন গোল, যেন তিন কবিতা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। তিনটি গোলই মেসির। হ্যাটট্রিক। বিশ্বকাপে তার প্রথম, আকাশি-নীল জার্সিতে একাদশতম। তার সেই হ্যাটট্রিক শুধু ম্যাচ জেতায়নি; ফুটবল ইতিহাসের পাতায় খুলে দিয়েছে কয়েকটি নতুন অধ্যায়।

জায়ান্ট দলগুলোর হতাশার শুরু চলমান বিশ্বকাপকে ম্লান করে দিচ্ছিল। বিশেষ করে ব্রাজিলের টেনেটুনে ড্র ও নবাগত কেপ ভার্দের বিপক্ষে অপ্রতিরোধ্য স্পেনের গোলশূন্য ড্র; ভক্তদের নিরাশ করেছে পুরোদমে। তবে কুরাসাওকে বাগে পেয়ে জার্মান মেশিনের চকিত প্রভাব বিস্তার, ৭-১ গোলের জয় বিশ্বকাপে ভিন্ন আমেজ আনলেও ঠিক যেন জমছিল না সব। মেসির হ্যাটট্রিক এক ঝটকায় যেন গতি বাড়াল ইউনাইটেড বিশ্বকাপের।

কানসাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বোঝা যাচ্ছিল রাতটা হতেও পারে মেসির। কয়েক মিনিটের মধ্যেই বল জালে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু অফসাইড। কিন্তু সেটা যেন ছিল ভূমিকা। মূল গল্প শুরু ১৭ মিনিটে। রদ্রিগো দি পলের পাসে মেসির জাদুকরি শট, ঝাঁপিয়ে পড়েও পারেননি আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। গোল। সেই গোলের পর গর্জে ওঠে স্টেডিয়াম। যেন দর্শক শুধু গোল উদ্যাপন করছে না, নিজেদের প্রিয় এক সত্যকে আবার ফিরে পাচ্ছে।

দ্বিতীয়ার্ধে আবারও হাজির মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট ফিরিয়ে দিয়েছিলেন জিদানপুত্র, কিন্তু ফিরতি বলে আর্জেন্টাইন অধিনায়কের ‘ডাল-ভাত’ গোল। এরপর আসে সেই মুহূর্ত; ৭৭ মিনিটে তিন ডিফেন্ডারের ফাঁক গলে বক্সের বাইরে থেকে মেসির মাটি কামড়ানো শট, গোল। পূর্ণ হয় হ্যাটট্রিক। উচ্ছ্বাসে ফেটে পড়া গোটা স্টেডিয়াম যেন উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায় জীবন্ত এক কিংবদন্তিকে।

এই রাত শুধু তিন গোলের নয়। মাঠে নামার মধ্য দিয়ে মেসি বনে যান বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছয়টি আলাদা আসরে খেললেন। হ্যাটট্রিকের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল যৌথভাবে সর্বোচ্চ ১৬; ছুঁয়ে ফেললেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। আর এক গোল হলেই নতুন ইতিহাস হবে মেসির। একই সঙ্গে ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও এখন তিনি। আর ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

তবে এই রাতে একটা অপ্রত্যাশিত দৃশ্যও ছিল। গোলের পর ক্যামেরায় দেখা যায় মেসির চোখ অশ্রুসিক্ত। হ্যাটট্রিকের আনন্দে এমন কান্না? না, পরে মেসি জানান, এর সঙ্গে ফুটবলের সম্পর্ক নেই। গত কয়েকটা দিন ব্যক্তিগতভাবে তার জন্য কঠিন গেছে। সেই সময়ে সতীর্থদের পাশে পাওয়া তাকে শক্তি দিয়েছে।

জয়ের পরও মেসির কণ্ঠে ছিল শান্তি। তিনি বলেন, প্রথম ম্যাচ সব সময় কঠিন। আলজেরিয়ার গতিময়তা সম্পর্কে তারা জানতেন, তবে শুরুতেই এগিয়ে যাওয়ায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। একই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আর্জেন্টিনা ফুটবলকে তারা আবারও কতটা ভালোবাসে, সেটা প্রমাণ করেছে।

আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি? তিনি যেন ভাষাই হারিয়ে ফেলেছিলেন। তার কথায়, ‘মেসিকে নিয়ে কী বলব? আমি যা-ই বলি, অপ্রয়োজনীয় মনে হবে। ২০ বছর ধরেই সে এমন করছে। শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবলবিশ্বের উচিত তাকে উপভোগ করা।’ 

সতীর্থ ম্যাক অ্যালিস্টার বললেন, ‘যদি কেউ ভেবে থাকে তাকে ছাড়া দল ভালো, আজ উত্তর পেয়ে গেছে।’ আর রদ্রিগো দি পলের অনুরোধ, ‘এই জার্সিতে মেসির একটি মিনিটও মিস করবেন না।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ ২২ জুন, প্রতিপক্ষ অস্ট্রিয়া। শেষ মহাকাব্য লিখতে আসা মেসি কেমন করবেন সেই ম্যাচে, তা কোটি টাকার প্রশ্ন। কারণ শুরুর ম্যাচেই তিন গোল করা মেসিকে নিয়ে ভক্তদের প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। সেই চাপ মেসি তো বটেই, টিম আর্জেন্টিনাও বেশ ভালো করে জানে। মার্কিন মুলুকে বিশ্বচ্যাম্পিয়নরা এসেছে তো শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই। যদিও সেই রাস্তাটা অনেক বন্ধুর। কিন্তু মেসি নামক জাদুকর যদি কোনো স্কোয়াডে থাকে, অসম্ভব সম্ভব হতে কতক্ষণ।

মেসিতে মাতাল বিশ্ব

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫০ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১০:০০ এএম
মেসিতে মাতাল বিশ্ব
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি নিজেই গল্প লেখেন এবং সেই গল্পের নায়ক হন। স্ক্রিপ তার, অ্যাকশন তার, প্রযোজনাও তার। একক মুভিগুলোর সব দৃশ্যই ‘সুপার হিট’। কোটি কোটি প্রাণ একপ্রাণে জপে একটাই নাম– মেসি, মেসি, মেসি। কারণ তিনি অপ্রতিরোধ্য। তাকে আটকে রাখার সাধ্য নেই কারও। তিনি যখন বল নিয়ে ছোটেন, তখন সব অস্ত্রই আত্মসমর্পণ করে তার পায়ে। কুর্নিশ জানায় ফুটবল মাফিয়াকে; গোটা বিশ্বও বটে!

মেসির গল্পে কোনো ফ্লপ ক্লিপ নেই। ধারণা করা হচ্ছিল, বয়সের ভারে হয়তো, হ্যাঁ হয়তো ২০২৬ বিশ্বকাপটা খুব বেশি রাঙাতে পারবেন না তিনি। যারা ভেবেছিলেন এমন কিছু–তাদের আর্জেন্টাইন খুদেরাজ উপহার দিলেন বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে গতকাল জাদুকরী পারফরম্যান্সে আরও একবার মেসিতে মাতাল ফুটবলবিশ্ব। কানসাস সিটির মাঠ থেকে বিশ্বের প্রতিটি কোণা ছুঁয়ে গেছে সেই পাগলামো।

এমনই রঙিন দিনে মেসির চোখের কোণে ভেসেছিল জল। কারণ আলো ঝলমলের পেছনে লুকিয়ে ছিল আরেকটি গল্প। জানা যায়, ক্ষত নিয়ে মাঠে নেমে পৃথিবীকে মুগ্ধ করেছেন তিনি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, ‘খেলার সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন কিছু বিষয় নিয়ে আমি কয়েকটি কঠিন ও জটিল দিনের মধ্য দিয়ে গিয়েছি। আমি পুরো দলের প্রতিনিধি দল এবং আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে ছিল, যেমন তারা সব সময় থাকে।’

এই কথাগুলো বলার সময় হয়তো স্টেডিয়ামের হাজারও দর্শক বুঝতে পেরেছিল, ইতিহাস লেখা মানুষগুলোরও ব্যক্তিগত যুদ্ধ থাকে। তাদেরও ব্যথা থাকে। তাদেরও দুর্বলতা থাকে। শুধু পার্থক্য হলো, তারা সেই ব্যথা নিয়েই আলোয় দাঁড়ায়। বিশ্বমঞ্চে রেকর্ড ষষ্ঠবার অংশ নিতে শুরুতেই এমন আলো ছড়াতে মেসি উচ্ছ্বসিত মেসি, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ, বিশেষ করে বিশ্বকাপের প্রথম ম্যাচ, সব সময়ই কঠিন হয়। গত বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের আছে।’

আর তার ক্ষুধাটা আর কত আছে সেটাও জানিয়ে দিলেন মেসি, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এটি আমার আবেগ। যখন আমি ভালো অনুভব করি, তখন আমি নিজের সবটুকু উজাড় করে দিই।’ হ্যাঁ, এটাই মেসি, যিনি এখনো ফুটবলকে ভালোবাসেন শিশুর মতো। আর এ কারণেই হয়তো মেসি শুধুই একজন ফুটবলার নন। তিনি এমন এক অনুভূতির নাম, যা রেকর্ডের পাতায় ধরা যায় না।

হ্যাটট্রিকের দিন শেষ হয়ে যাবে। হয়তো পরিসংখ্যানও বদলে যাবে, রেকর্ড ভেঙে যাবে। কিন্তু ইতিহাস মনে রাখবে–কঠিন কিছু দিনের ভেতর থেকেও এক মানুষ সেদিন হেসেছিলেন, খেলেছিলেন, আর পৃথিবীকে আবারও মনে করিয়ে দিচ্ছিলেন, কেন তার নাম লিওনেল মেসি।

বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
বিশ্বকাপে অভিষেকেই বিরল ভৌগোলিক কৃতিত্ব উজবেকিস্তানের
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অংশগ্রহণের মাধ্যমে উজবেকিস্তান ফিফা বিশ্বকাপে খেলা নবম স্থলবেষ্টিত দেশ হয়ে উঠেছে। এ টুর্নামেন্টে অংশ নেওয়া উজবেকিস্তানই প্রথম দ্বৈত স্থলবেষ্টিত দেশ।

বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকো সিটিতে গ্রুপ ‘কে’ এর ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়ে উজবেকিস্তান ফিফা বিশ্বকাপে অভিষেক হয়। 

উজবেকিস্তান এই টুর্নামেন্টে খেলা নবম স্থলবেষ্টিত দেশ।

মজার ব্যাপার হলো, বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানই প্রথম দ্বৈত স্থলবেষ্টিত দেশ। একটি দ্বৈত স্থলবেষ্টিত দেশের সমুদ্রের সঙ্গে কোনো সংযোগ থাকে না এবং এটি এমন সব স্থলবেষ্টিত দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে যাদের নিজেদেরও সমুদ্রের সঙ্গে কোনো সংযোগ নেই।

উল্লেখ্য, উজবেকিস্তান মাত্র দুটি দ্বৈত স্থলবেষ্টিত দেশের মধ্যে একটি, অন্যটি হলো লিচেনস্টাইন।

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী স্থলবেষ্টিত দেশগুলো হলো- অস্ট্রিয়া, বলিভিয়া, চেকিয়া, হাঙ্গেরি, প্যারাগুয়ে, সার্বিয়া, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, উজবেকিস্তান।

থিওটোনিয়াস/

শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:২৭ এএম
শেষ মুহূর্তের ইরেনকির গোলে পানামাকে হারিয়ে ঘানার জয়; খেলোয়াড়দের রেটিং
পানামার বিপক্ষে অতিরিক্ত সময়ের জয়সূচক গোলটি করার জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন ঘানার ক্যালেব ইরেনকি (বামে)। | ছবি: রয়টার্স

অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ব্র্যান্ডন থমাস-আসান্টের একটি নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়ান ২০ বছর বয়সী ইরেনকি, আর তাতেই ভেঙে যায় পানামার মন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্বকাপ গ্রুপ ‘এল’-এর ম্যাচে অতিরিক্ত সময়ে ক্যালব ইরেনকির করা গোলে পানামার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় ঘানা।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট অর্জন করলো আফ্রিকার এই দলটি।

ম্যাচের ৯৫ মিনিটে ইরেনকির গোলটি আসে, যখন ব্র্যান্ডন থমাস-আসান্ট পানামার ডিফেন্ডার হোসে কর্দোবাকে কাটিয়ে ডি-বক্সের ভেতর পাস বাড়ান এবং ২০ বছর বয়সী ইরেনকি সেটি জালে জড়িয়ে দেন। সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় শেষ মুহূর্তে একটি ফ্রি-কিকের সময় পানামা তাদের সব খেলোয়াড়কে আক্রমণভাগে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ঘানা নিজেদের রক্ষণ ধরে রাখতে সক্ষম হয়।

ম্যাচের দ্বিতীয় মিনিটে সেসিলিও ওয়াটারম্যানের একটি বাঁকানো শট চমৎকারভাবে রুখে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগি। তবে ইনজুরির কারণে দ্বিতীয় হাফের শুরুতে তার জায়গায় মাঠে নামেন বেনিয়ামিন আসারে।

পরের ম্যাচে ঘানা মুখোমুখি হবে গ্রুপ 'এল'-এর শীর্ষে থাকা ইংল্যান্ডের। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে থাকবে পানামা।

ঘানা বনাম পানামা খেলোয়াড়দের রেটিং:

ঘানা: আতি-জিগি (৭.০), সেনায়া (৭.২), আদজেতেই (৭.৬), ওপোকু (৭.৫), মেনসাহ (৭.৩), নুয়ামাহ (৬.১), ইরেনকি (৮.১), ওউসু (৬.৪), সেমেনিয়ো (৬.৫), সুলেমানা (৬.২), আইয়ু (৬.৮) বদলি খেলোয়াড়: আসারে (৭.১), ফাতাউ (৬.৮), থমাস-আসান্ট (৭.৭), সিবো (৬.৩)

পানামা: রদ্রিগেজ (৫.৬), ওয়াটারম্যান (৫.৫), মার্তিনেজ (৬.২), ব্ল্যাকম্যান (৬.৩), বার্সেনাস (৬.৬), হার্ভে (৬.১), মুরিল্লো (৭.৩), আন্দ্রাদে (৬.৭), কর্দোবা (৬.১), রামোস (৭.২), মোসকেরা (৬.২) বদলি খেলোয়াড়: লন্ডনিয়ো (৬.১), ফাজার্দো (৫.৭), দিয়াজ (৬.২)। সূত্র স্পোর্টস স্টার

আজহার/

ফিফা বিশ্বকাপে কোচ হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর বিজয়ী হলেন ফাবিও ক্যানাভারো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:০১ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৯:১২ এএম
ফিফা বিশ্বকাপে কোচ হিসেবে পঞ্চম ব্যালন ডি’অর বিজয়ী হলেন ফাবিও ক্যানাভারো
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে উজবেকিস্তান ফুটবল দলের নতুন প্রধান হিসেবে ৫২ বছর বয়সী ফাবিও ক্যানাভারো ব্যালন ডি’অর বিজয়ীদের এই অভিজাত তালিকায় যুক্ত হলেন।

ব্যালন ডি’অরকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান হিসেবে গণ্য করা হয়। যদিও কয়েক ডজন খেলোয়াড় এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন, এর আগে মাত্র চারজন বিজয়ী খেলার মাঠ ছেড়ে টাচলাইনের দায়িত্বে এসেছিলেন।

স্প্যানিশ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এই অভিজাত তালিকার প্রথম নাম। ১৯৬০ সালে ব্যালন ডি’অর বিজয়ী হয়েছিলেন তিনি। পরবর্তীতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত স্পেন জাতীয় দলের দায়িত্বে ছিলেন এবং ১৯৯০ ফিফা বিশ্বকাপে তাদের রাউন্ড অফ ১৬ পর্যন্ত নিয়ে যান।

এ তালিকার সবচেয়ে কিংবদন্তিতুল্য অর্জনকারী হলেন ফ্রানৎস বেকেনবাওয়ার। ১৯৮৪ সালে পশ্চিম জার্মানির হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর, ‘ডার কাইজার’ ম্যানেজার হিসেবেও এই সাফল্যের পুনরাবৃত্তি করেন তিনি। কোচ হিসেবে তার প্রথম বিশ্বকাপেই, ন্যাশনালমানশাফট ফাইনালে উঠেছিল, কিন্তু ম্যারাডোনার অনুপ্রেরণায় উজ্জীবিত আর্জেন্টিনার কাছে হেরে যায়। চার বছর পর, বেকেনবাওয়ারের দল আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয়। এই জার্মান ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক অনন্য স্থান করে নেন, যিনি একই সঙ্গে ম্যানেজার এবং খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছেন।

তার পরের দুজন হলেন ওলেগ ব্লোখিন এবং মার্কো ফন বাস্তেন, যারা যথাক্রমে ইউক্রেন এবং নেদারল্যান্ডস জাতীয় দলের ম্যানেজার ছিলেন। ব্লোখিনের ব্যবস্থাপনায় ইউক্রেন নতুন উচ্চতায় পৌঁছেছিল, ২০০৬ সালের উদ্বোধনী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগিয়ে যায়।

অন্যদিকে, অরেঞ্জরা হতাশাজনকভাবে রাউন্ড অফ ১৬-এ পর্তুগালের কাছে হেরে বিদায় নেয়।

ফিফা বিশ্বকাপে কোচিং করানো ব্যালন ডি'অর বিজয়ীরা হলেন: লুইস সুয়ারেজ - স্পেন (১৯৯০), ফ্রানৎস বেকেনবাউয়ার - পশ্চিম জার্মানি (১৯৯০), ওলেগ ব্লোখিন - ইউক্রেন (২০০৬), মার্কো ফন বাস্তেন - নেদারল্যান্ডস (২০০৬), ফাবিও ক্যানাভারো - উজবেকিস্তান (২০২৬)।

থিও/