ওয়ানডে সিরিজে জয় এলেও একটা আক্ষেপ ছিল বাংলাদেশের। সেটা হলো, তিন ম্যাচের একটিতেও টসভাগ্য জেতা হয়নি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। তবে ফরম্যাট এবং অধিনায়ক বদলাতেই ভাগ্য পরিবর্তন হলো টাইগারদের।
আজ (২৬ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস ভাগ্য জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ২০তম টি-টোয়েন্টি এটা। বাংলাদেশের জয় মাত্র ৪টি এবং নিউজিল্যান্ডের ১৫টি। ফল হয়নি এক ম্যাচে।
বাংলাদেশ দল: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং রিপন মন্ডল।
নিউজিল্যান্ড দল: টিম রবিনসন, কাটেনি ক্লার্ক, ড্যানি ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফ্ট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার এবং বেন লিস্টার।
অনিক/