দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল চট্টগ্রামের ভেন্যুতে পৌঁছেছে। কিন্তু দুঃসংবাদ হলো বন্দর নগরীতে চলমান বজ্রসহ প্রবল বৃষ্টি। পিচগুলো ঢাকা রয়েছে এবং বৃষ্টির কারণে আউটফিল্ডের বেশিরভাগ অংশই বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঠিক সময়ে টস হয়নি। এমনকি ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা প্রবল।
আজ (২৯ এপ্রিল) দুপুর ২টায় মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। এর ৩০ মিনিট আগে টস নির্ধারিত থাকলেও বৃষ্টির কারণে হয়নি। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় দেখেছে ৬ উইকেট ব্যবধানে। তাই আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা ছিল টাইগারদের। কিন্তু বৈরি আবহাওয়া সবকিছুই বাধ সেধেছে।
তবে সুখবর হলো- ভেন্যুর চমৎকার পানি নিষ্কাশন ব্যবস্থা। তাই ম্যাচ মাঠে গড়ানোর আশা একেবারে হারিয়ে যাচ্ছে না, তবে শর্ত হলো- বৃষ্টি অন্তত এক ঘণ্টার জন্য থামতে হবে।
অনিক/