নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আমিনপুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক- বালিকা) ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টুর্নামেন্টে উপজেলার ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
টুর্নামেন্টে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় মোগড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এমপি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।
অমিয়/