ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে! রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার তামু ও তার সুপারহিরো বাবার গল্প বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা

২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না
ছবি: সংগৃহীত

৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে সব আলো নিজের করে নিয়েছেন স্বপ্না খাতুন। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট মেয়দের লং জাম্প ইভেন্টে ২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন। ৬.২৫ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ফৌজিয়া হুদা জুঁইয়ের। তিনি ২০০৪ সালে ইসলামাবাদ সাফ গেমসে ৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।

আজ রেকর্ড হয়েছে আরও তিন ইভেন্টে। ছেলেদের ডিসকাস থ্রোতে বাংলাদেশ নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ভেঙেছেন ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিমের গড়া ৪৬.৯৪ মিটারের রেকর্ড। মেয়েদের ডিসকাস থ্রোতেও রেকর্ড হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে রেকর্ড গড়েছেন। তিনি ২০২২ সালের নিজের গড়া রেকর্ডটাই (৪৩.৪৯ মিটার) ভেঙেছেন।

এছাড়া মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১:০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে এই ইভেন্টে তার নিজেরই রেকর্ড ছিল ১:০৪.৫০ সেকেন্ড। সবমিলিয়ে প্রতিযোগিতার দুই দিনে নতুন জাতীয় রেকর্ড হলো ৬টি। আগামীকাল মঙ্গলবার প্রতিযোগিতার শেষ দিন।

জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে বিএমও ফিল্ডে জার্মানির কাছে ২-১ গোলে হেরেছে আইভরি কোস্ট। তবে হারের চেয়েও জার্মান দলের খেলোয়াড়সুলভ আচরণের অভাব নিয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে।

ম্যাচ শেষে জার্মান লেফট-ব্যাক নাথানিয়েল ব্রাউনের একটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ফায়ে। ম্যাচের এক পর্যায়ে আইভরি কোস্টের ডিফেন্ডার উইলফ্রিড সিংগো চোট পেলে তিনি বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। প্রচলিত সৌজন্য অনুযায়ী এরপর বলটি প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও ব্রাউন তা না করে থ্রো-ইন থেকে সরাসরি আক্রমণে চলে যান।

এ ঘটনায় হতাশা প্রকাশ করে ফায়ে বলেন, ‘আমি ওকে (ব্রাউন) বিনয়ী হতে বলেছি। ও দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচ ১-১ সমতায় থাকা অবস্থায় জেতার তাড়নায় আমাদের সঙ্গে খারাপ আচরণ করার কোনো প্রয়োজন ছিল না।’

জার্মানির কাছ থেকে আরও ভালো ক্রীড়াসুলভ আচরণ প্রত্যাশা করেছিলেন বলেও জানান আইভরি কোস্ট কোচ। তার ভাষ্য, ‘আমরা জার্মানির কাছ থেকে আরও একটু ভালো ক্রীড়াসুলভ আচরণ আশা করেছিলাম। সিংগো যখন চোট পেল, তখন ওদের উচিত ছিল বলটি আমাদের ফেরত দেওয়া। ওরা ফুটবলের একটি পরাশক্তি, আমরা ওদের উদাহরণ হিসেবে দেখি। তাই ওদের এমন আচরণে আমি সত্যিই হতাশ।’

ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্টই। প্রথমার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত গোলে লেস এলিফ্যান্টসরা লিড নেয়। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধের বড় একটি সময়জুড়ে জার্মানির চেয়ে ভালো খেলেও সেই সুবিধা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দেনিজ উন্দাভের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উন্দাভের দ্বিতীয় গোল আইভরি কোস্টের স্বপ্ন ভেঙে দেয়।

তবে হারের পরও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফায়ে। তিনি মন্তব্য করেন, ‘দুই দলই জয়ের যোগ্য ছিল এবং দুই দলের সামনেই সুযোগ এসেছিল। জার্মানিকে অভিনন্দন। তারা মূলত তাদের অভিজ্ঞতার জোরে ম্যাচটি জিতেছে। তবে আমরাও দারুণ খেলেছি এবং টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলের বিরুদ্ধে আমার খেলোয়াড়রা যেভাবে লড়েছে, তা নিয়ে আমি গর্বিত। এই হার থেকে শিক্ষা নিয়ে আমাদের টুর্নামেন্টের বাকি পথ চলতে হবে।’

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৬ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
তিউনিসিয়া-জাপান, সকাল ১০টা
স্পেন-সৌদি আরব, রাত ১০টা
বেলজিয়াম-ইরান, রাত ১টা
উরুগুয়ে-কেপ ভার্দে
আগামীকাল ভোর ৪টা
নিউজিল্যান্ড-মিশর
আগামীকাল সকাল ৭টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

ক্রিকেট (সরাসরি)
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ২টা
টি স্পোর্টস

অনিক/

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১১ এএম
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান।

খেলা শুরুর মাত্র ৪ মিনিটেই জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কামাদাদ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া সুযোগে নিখুঁত ফিনিশিং করে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়া।

লিড পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি জাপান। ম্যাচের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি হলেও তিউনিসিয়ার গোলরক্ষকের দুর্দান্ত সেভে রক্ষা পায় আফ্রিকার দলটি।

তবে ৩১তম মিনিটে আর রক্ষা হয়নি। তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা। কাউন্টার অ্যাটাক থেকে মাঝমাঠের একটু ভেতরে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। তিউনিসিয়ার ডিফেন্ডারদের তেমন কোনো বাধার মুখে না পড়ে বক্সের মাথা থেকে কোনাকুনি শট নেন উয়েদা। ডিফেন্ডার মন্তাসার তালবির পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় জালে।

ঐতিহাসিক এই ম্যাচে প্রথমার্ধ জুড়েই আধিপত্য দেখিয়েছে জাপান। অন্যদিকে, রক্ষণে বারবার ভুল ও আক্রমণে কার্যকর পরিকল্পনার অভাবে পিছিয়ে পড়েছে তিউনিসিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আফ্রিকার প্রতিনিধিদের আরও সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।

তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক?

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫১ এএম
তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক?
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচে মন্তেরেই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তিউনিসিয়া ও জাপান। টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামেছে এই দুই দল। তবে এই ম্যাচের মূল আকর্ষণ হিসেবে থাকছে ম্যাচ অফিশিয়ালদের (রেফারি) বিশেষ পোশাক।

তিউনিসিয়া বনাম জাপানের এই ম্যাচটি পরিচালনা করছেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস, যিনি ২০১৮ সাল থেকে ফিফা-অনুমোদিত রেফারি হিসেবে কাজ করছেন। এই ম্যাচে তিনি এবং মাঠের বাকি অফিশিয়ালরা একটি বিশেষ জার্সি ও ব্যাজ পরে মাঠে নেমেছেন। 

১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের ইতিহাসের এটিই হতে যাচ্ছে ১০০০তম ম্যাচ। আর এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতেই ফিফার এই বিশেষ উদ্যোগ।

বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ এই বিশেষ জার্সিটি ডিজাইন করেছে। জার্সিটির হাতায় রয়েছে সোনালী রঙের স্ট্রাইপ এবং বুকে শোভা পাচ্ছে একটি বিশেষ ‘ম্যাচ ১০০০’ প্যাচ ।

ম্যাচ শুরুর আগে রেফারিদের হাতে এই বিশেষ জার্সি তুলে দেন ফিফার চিফ রেফারিইং অফিসার এবং ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান, কিংবদন্তি সাবেক রেফারি পিয়েরলুইজি কোলিনা।

ঐতিহাসিক এই মাইলফলক স্পর্শের পাশাপাশি ম্যাচটি রেফারি কোভাকসের জন্যও বেশ স্পেশাল। কারণ রেফারি হিসেবে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ পরিচালনা।

পাপ্পু/আমান

আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা
কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, তাঁদের এই বিশ্বকাপ অভিযানের অন্যতম লক্ষ্য হলো বিশ্বমানচিত্রে কেপ ভার্দিয়ানদের দৃঢ়ভাবে পরিচিত করে তোলা। | ছবি: এপি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আজ এক নতুন রূপকথার জন্ম দিতে মাঠে নামছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে দলটির প্রধান কোচ বুবিস্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল কেবল নিজেদের দেশের জন্য নয়, বরং পুরো আফ্রিকান মহাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবে।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় ‘আন্ডারডগ’ বা দুর্বল দল হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, কেপ ভার্দে তাদের ফুটবলীয় দক্ষতা ও মানসিক শক্তি দিয়ে বিশ্বমঞ্চে চমক দেখাতে প্রস্তুত।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেপ ভার্দে কোচ বুবিস্তা তার দলের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমরা জানি উরুগুয়ে অত্যন্ত শক্তিশালী এবং তাদের সমৃদ্ধ ফুটবল ইতিহাস রয়েছে। কিন্তু আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। মাঠে যখন আমরা নামব, তখন আমাদের মনে থাকবে যে আমরা শুধু কেপ ভার্দের ৫ লক্ষ মানুষের জন্য খেলছি না, আমরা খেলছি পুরো আফ্রিকার জন্য। আমাদের লক্ষ্য এই বিশ্বমঞ্চে আফ্রিকান ফুটবলের গর্ব ও সামর্থ্য তুলে ধরা।'

তিনি আরও যোগ করেন যে, টুর্নামেন্টে ফেভারিট না হওয়ার বিষয়টি তাদের ওপর থেকে সব চাপ দূর করে দিয়েছে, যা তাদের মুক্তমনে স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করবে

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান কাপ অব নেশনস -এ দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শক্তির জানান দিয়েছে কেপ ভার্দে। দলগত সংহতি এবং কাউন্টার-অ্যাটাকিং বা পাল্টা আক্রমণের ওপর ভিত্তি করে তারা উরুগুয়ের বিশ্বমানের রক্ষণভাগ ভেঙে ফেলার পরিকল্পনা করছে।

অন্যদিকে, উরুগুয়ে দলে রয়েছে একঝাঁক তারকা ফুটবলার। তবে কেপ ভার্দের অদম্য ইচ্ছা এবং শারীরিকভাবে শক্তিশালী ফুটবল খেলার ধরন উরুগুয়ের জন্য বড় পরীক্ষা হতে পারে।

বিশ্বকাপের ৪৮ দলের এই নতুন ফরম্যাটে কেপ ভার্দের মতো ছোট দলগুলোর অন্তর্ভুক্তি ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উরুগুয়ের মতো পরাশক্তিকে রুখে দিয়ে আজ তারা নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব ও আফ্রিকান মহাদেশ। সূত্র: স্পোর্টস্টার

আজহার/