ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল।
মঙ্গলবার (১৯ মে) কোচ রবের্তো মার্তিনেস ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। তবে স্কোয়াডে রাখা হয়েছে ২৭ জনকে। প্রতীকী ‘সদস্য’ হিসেবে রাখা রয়েছে দিয়োগো জটাকে, যিনি গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। একই ভেন্যুতে ২৩ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। তারা ২৮ জুন মায়ামিতে একে অপরের বিপক্ষে লড়বে।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।
রক্ষণভাগ: দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।
এসজি/