ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
Nagad desktop

ধোনির সবকিছুই যেন অস্বাভাবিকভাবে স্বাভাবিক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:২৬ পিএম
ধোনির সবকিছুই যেন অস্বাভাবিকভাবে স্বাভাবিক
ছবি: সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের আবেগ, স্থিরতা আর নেতৃত্বের প্রতীক হয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার যেন প্রথমবারের মতো সত্যিই প্রশ্নটা সামনে চলে এসেছে- তাহলে কি শেষ হয়ে গেল এক যুগ?

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ২০২৬ আইপিএল অভিযান শেষ হয়েছে নিঃশব্দে। ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্টে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। নীরবতার সবচেয়ে বড় কারণ, পুরো মৌসুমে একবারও মাঠে নামেননি ধোনি। ক্যারিয়ারের শেষদিকে যেসব কাফ ও হ্যামস্ট্রিং চোট তাকে ভোগাচ্ছিল, সেগুলোই এবার তাকে পুরো আসর থেকে দূরে রেখেছে।

শুরুতে গুঞ্জন ছিল, হয়তো টুর্নামেন্টের মাঝপথে ফিরবেন। কিন্তু সেই সম্ভাবনাও মিলিয়ে গেছে ধীরে ধীরে। সিএসকে বিদায় নিয়েছে, আইপিএল এগিয়ে গেছে নিজের ছন্দে, আর ধোনি ফিরে গেছেন রাঁচিতে। সবকিছুই যেন অস্বাভাবিকভাবে স্বাভাবিক।

অবশ্য ধোনির বিদায়ের ধরন সবসময়ই ছিল আলাদা। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হঠাৎ টেস্ট ক্রিকেট ছাড়েন। আবার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচও হয়ে যায় অনেকটা নিঃশব্দে- ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রানআউট। আনুষ্ঠানিক অবসরের ঘোষণা আসে আরও পরে, একটি ছোট্ট সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে।

তাই এবারও হয়তো কোনো বিদায়ী ম্যাচ হবে না। এম. এ চিদাম্বরন স্টেডিয়ামে আবেগঘন শেষ ল্যাপ, দর্শকদের অশ্রু কিংবা আলাদা আয়োজন- কিছুই নাও থাকতে পারে। ধোনির গল্পের শেষটা হয়তো ঘোষণায় নয়, অনুপস্থিতিতেই লেখা হবে।

এটা আবার ধোনির ব্যক্তিত্বের সঙ্গেও মানিয়ে যায়। ক্রিকেট যখন ধীরে ধীরে বিনোদন, ব্র্যান্ড আর অতিরিক্ত প্রচারের খেলায় পরিণত হচ্ছিল, তখনও ধোনি নিজেকে রেখেছিলেন দূরে। তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন, অথচ নিজের আবেগ বা ব্যক্তিগত গল্প খুব কমই সামনে এনেছেন।

তার ক্রিকেটীয় গুরুত্বও কেবল কিছু বিখ্যাত মুহূর্তে আটকে নেই। হেলিকপ্টার শট, বিদ্যুৎগতির স্টাম্পিং কিংবা অবিশ্বাস্য ফিনিশিং- এসবে ধোনি বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মানসিক কাঠামো। একসময় চাপের মুহূর্তে ভারতীয় দলকে ভেঙে পড়তে দেখা যেত। ধোনির অধীনে সেই আতঙ্ক যেন হারিয়ে যায়। ম্যাচ যত কঠিন হয়েছে, তিনি তত শান্ত থেকেছেন।

ধোনির সবচেয়ে বড় শক্তি ছিল পরিস্থিতিকে কখনও আবেগের নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। ব্যাটার হিসেবেও সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়েছিলেন তিনি। তরুণ ধোনি ছিলেন বিস্ফোরক শক্তির প্রতীক। পরিণত ধোনি হয়ে ওঠেন হিসেবি, ধৈর্যশীল এবং কৌশলী। সীমিত ওভারের ক্রিকেটে তিনি বুঝেছিলেন- শুধু আক্রমণ নয়, ম্যাচ জিততে বিকল্প বাঁচিয়ে রাখাও জরুরি।

আজকের টি-টোয়েন্টি ক্রিকেট যেখানে প্রতি বলেই আগ্রাসন চায়, সেখানে ধোনি যেন অন্য এক যুগের প্রতিনিধি। তিনি সময়কে ব্যবহার করতেন কৌশল হিসেবে, চাপকে জমতে দিতেন প্রতিপক্ষের ওপর।

ধোনির উত্থানও ভারতীয় ক্রিকেটকে বদলে দেয় ভিন্নভাবে। রাঁচি থেকে উঠে এসে ভারতের অধিনায়ক হওয়া তখনও বিরল ঘটনা ছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন, নেতৃত্বের কেন্দ্র শুধু মুম্বাই বা দিল্লিতে সীমাবদ্ধ নয়।

সিএসকেতেও তার প্রভাব ছিল গভীর। দলটি ধীরে ধীরে ধোনির ব্যক্তিত্বের প্রতিচ্ছবিতে পরিণত হয়। অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি আস্থা, স্থিরতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা- এসবই হয়ে ওঠে ফ্র্যাঞ্চাইজিটির পরিচয়। অন্য দলগুলো যখন বারবার বদলে গেছে, সিএসকে থেকেছে একই দর্শনে।

তবে শেষ অধ্যায়ে একটা বিষণ্নতা ছিলই। ধোনি ক্রমশ পূর্ণ ইনিংসের বদলে হয়ে উঠেছিলেন মুহূর্তের ক্রিকেটার। দর্শকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন তার কয়েক মিনিটের ব্যাটিং দেখার জন্য। একটি ছক্কাই হয়ে উঠত পুরো ম্যাচের আবেগ।

হয়তো তিনি আবার ফিরবেন। হয়তো এই অনুপস্থিতি সাময়িক। কিন্তু যদি সত্যিই শেষ ম্যাচটা অজান্তেই পেরিয়ে গিয়ে থাকে, তাহলেও সেটি ধোনির ক্যারিয়ারের সঙ্গে অদ্ভুতভাবে মানানসই। নিঃশব্দ, সংযত, অথচ গভীরভাবে স্মরণীয়।

অনিক/

 

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেল তারা। সুবাদে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামে দুইদল।

ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে হেডে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন তিনি। পর্তুগালের জার্সিতে পেয়ে যান চতুর্থ গোলের দেখা। 

শুরুর লিড ধরেই এগিয়ে যেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধ প্রায় শেষের দিকে। চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা। এমন সময় চমক দেখাল কঙ্গো। পেয়ে গেল বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল। এই ঐতিহাসিক গোলের নায়ক ইওয়ানে উইসা। 

শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। তা ঠেকানোর কোনো সুযোগই পাননি দিয়োগো কস্তা। এতে শেষ মুহূর্তে ১-১ গোলে সমতায় ফেরে কঙ্গো। তাদের গোলের পর শেষ হয় প্রথমার্ধ।

সালমান/

মেসির পর রোনালদোর কীর্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৯ পিএম
মেসির পর রোনালদোর কীর্তি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২২ কাতার বিশ্বকাপেই অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু তাদের ভুল প্রমাণ করে আরও এক বিশ্বকাপে নাম লেখালেন তারা।

বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এতে দেশের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়েন তিনি।

মেসির পর এই কীর্তি গড়লেন রোনালদো। আজ রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনিও পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়লেন। 

মেসি-রোনালদোর মতো মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও এই কীর্তি গড়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তার মাঠে নামার সুযোগ হয়নি। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

সালমান/

পর্তুগালের একাদশে রোনালদো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:০৮ এএম
পর্তুগালের একাদশে রোনালদো
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে দলটি। পর্তুগালের শুরুর একাদশে আছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে দুই দল।

মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। আর রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা ও নুনো মেন্ডিস।

পর্তুগাল একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, টমাস আরাজো, রাফায়েল ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ,  বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

সালমান/

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।