ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ চুয়াডাঙ্গায় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় অজ্ঞাত শিশুর মৃত্যু ভার্চুয়াল জুয়ার ফাঁদে সমাজ এসএসএফকে জনগণের সঙ্গে সংযোগ অটুট রাখার নির্দেশ তারেক রহমানের গানেই লিজার ব্যস্ততা প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের নামে আমন্ত্রণপত্র আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ আবার জ্বলে ওঠো জার্মানি চাঁপাইনবাবগঞ্জে ২০০ জাতের আম নিয়ে মেলা শুরু পাহাড়, বন আর নীল জলের অপূর্ব মিলন ৪টি চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’ তিন নাটকে প্রশংসিত হিমি পুশ-ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের প্রবাসী নিহত তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ২৩ মে ২০২৬, ০৫:০৯ পিএম
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা
ছবি: সংগৃহীত

এমনিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিসিবির নির্বাচনে তামিম ইকবাল হস্তক্ষেপ করবেন। তিনি প্যানেল তৈরি করছেন। কিংবা তার কথার বাইরে কোনো কিছুই হবে না। কিন্তু তামিম ইকবাল নিজে সব সময় এসব থেকে নিজেকে দূরে রেখেছেন। বৃহস্পতিবার (২২ মে) সাংবাদিকদের তিনি নিজেই জানিয়েছেন একটি ওপেন নির্বাচন হবে বলে। যেখানে সবাই অংশ গ্রহণ করবে। কিন্তু তামিম ইকবালের এই ইচ্ছাকে নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

গতকাল প্রার্থীদের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের তীর্যক প্রশ্নের মুখে পড়তে হয়। সাংবাদিকদের চাপে পড়ে এক পর্যায়ে নির্বাচন কমিশন প্রার্থীদের নাম ঘোষণা করেন। কিন্তু সেখানেও তারা বিতর্কের জন্ম দেন। নির্বাচন কমিশন শুধু ‘এ’ ক্যাটাগরির প্রার্থীদের নাম ঘোষণা করেন। কিন্তু ‘বি’ ক্যাটাগরির ক্লাব কোটার প্রার্থীদের নাম ঘোষণা করেননি। নির্বাচন কমিশনের এ রকম ভূমিকা নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

বিসিবির নির্বাচনে ২৩টি পরিচালক পদে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। একইভাবে তার আগে দুই দিন বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ শেষে তারা সংবাদ সম্মেলনে একইভাবে প্রার্থীদের নাম ঘোষণা না করে শুধু ৩ ক্যাটাগরিতে কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মোট সংখ্যা প্রকাশ করেন। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। পরে সংবাদ সম্মেলনে এসে রিটার্নিং অফিসার তাহিরুল ইসলাম চৌহান প্রার্থীদের নাম প্রকাশ না করে মোট সংখ্যা প্রকাশ করেন।

নাম প্রকাশ না করার কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রত্যেকটা বিষয়েই একটা প্রাইভেসি থাকে। এখন বিভিন্ন কারণে সেটি লঙ্ঘিত হতে পারে বা অকার্যকরও হতে পারে। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করা আছে। যেগুলোর কারণে কোনো ব্যক্তির মনোনয়ন বাতিল হতে পারে। যেমন ধরুন তার সুনামহানি, দায়িত্ব পালনের সক্ষমতার অভাব বা সামর্থ্য না থাকা। এ ছাড়া যদি ফৌজদারি কোনো মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন, কিংবা অন্য কোনো ফেডারেশন বা বোর্ডে তার বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নাম অন্তর্ভুক্ত থাকে–এ ধরনের বিষয়গুলোও বিবেচনায় আসে।’

নাম প্রকাশ না করলে অস্বচ্ছতা থেকে যায় বলে রিটানিং অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি এটিকে ‘কোনো সমস্যা না’ বলে জানান। রিটাার্নিং অফিসারের এ রকম ভূমিকায় সাংবাদিকদের মাঝে অসন্তুষ বিরাজ করে। চাপা উত্তেজনা তৈরি হয়। পরে রিটানিং অফিসার বলেন, ‘আপনারা যেহেতু আমাকে চাপ দিচ্ছেন, কিন্তু এই নির্দেশনা আমার এখানে দেওয়া নাই।’ পরে সাংবাদিকদের চাপের মুখে তিনি শুধু ‘এ’ ক্যাটাগরির বিভাগ ভিত্তিক নাম প্রকাশ করেন।

এতে দেখা যায় ৩টি বিভাগ থেকে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন রাজশাহী বিভাগ থেকে বগুড়ার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী এবং রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলার কাউন্সিলর মির্জা ফয়সাল আমীন।

অথচ নির্বাচন কমিশন নাম প্রকাশ না করলে জানাই যেত না এই ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাজশাহী বিভাগ থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও অন্য ২টি বিভাগ থেকে একাধিক প্রার্থী ছিলেন। সিলেট বিভাগ থেকে সুনামগঞ্জ জেলার কাইন্সিলর মো. দেলোয়ার হোসেন এবং রংপুর বিভাগ থেকে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলার সাইফুল ইসলাম এবং গাইবান্ধার মো. শহীদুজ্জামান শহীদও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তারা জমা দেননি। এই ৩ জনের মতো বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া 'সি' ক্যাটাগরি থেকে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেয়াতে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। 

আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। সেখানে তাদের মনোনয়নপত্র বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২টি করে পরিচালক পদের বিপরীতে ৩ জন করে এবং বরিশাল বিভাগে ১টি পদের বিপরীতে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ৪ বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা না দেওয়া কেউ নেই।

বিসিবির নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরিতে। এখানে ঢাকার ক্লাব কোটায় ডাকসাইটে সব প্রার্থীরা অংশ নিয়ে থাকেন। এখান থেকেই সব সময় সভাপতিও নির্বাচিত হয়ে থাকেন। এবারও তার ব্যতীক্রম হওয়ার সম্ভাবনা কম। কিন্তু নির্বাচন কমিশন নাম ঘোষণা করেননি। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারা জানাবেন বলে জানান। এই ক্যাটাগরিতে ১৯ জন মনোনয়নপত্র কিনেছিলেন। জমা দিয়েছেন ১৮ জন। ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান মনোনয়নপত্র জমা দেননি।

পলাশ/অনিক/

কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

কানসাসের তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট ব্যবহার করছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) কানসাসে অনুশীলনে নামে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের এই শহরে তখন তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গরমের প্রভাব কমিয়ে খেলোয়াড়দের দ্রুত রিকভারি করতেই ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত থেকে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দলটি।

আর্জেন্টিনা দলের কিট স্পন্সর প্রতিষ্ঠান পুরো স্কোয়াডের জন্য বিশেষ কুলিং ভেস্ট সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি এর আগে ব্যবহার করেছে স্পেন দলও। শরীরের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেওয়া যায় এমন এই ভেস্টে একাধিক বিশেষ কম্পার্টমেন্ট থাকে, যেখানে কুলিং জেল রাখা হয়। জেলগুলো শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের স্বস্তি দিতে সহায়তা করে। পাশাপাশি পায়ের তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ইনসুলেটেড বুট।

প্রযুক্তিটির কার্যকারিতা সম্পর্কে স্পেন দলের ট্রেনার কার্লোস ক্রুজ বলেন, ‘এই ভেস্ট খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করার প্রক্রিয়া ত্বরান্বিত করে। অনুশীলন বা ম্যাচের পর দ্রুত রিকভারি নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।’

তিনি আরো জানান, বর্তমানে অনুশীলন শেষে ভেস্টগুলো ব্যবহার করা হলেও ভবিষ্যতে ম্যাচের আগে, বিশেষ করে ওয়ার্মআপ ও মূল ম্যাচ শুরুর মধ্যবর্তী সময়েও এগুলো ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে আরও সতেজ অনুভব করবেন এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পাপ্পু/আমান

কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার
ইংল্যান্ডের সেরা দুই স্ট্রাইকার গ্যারি লিনেকার ও হ্যারি কেইন/ ছবি: সংগৃহীত

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা স্ট্রাইকার হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার।

বিশ্বকাপে নিজের গোলসংখ্যার রেকর্ড স্পর্শ করায় কেইনকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেন কেইন। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দুই গোলের সুবাদে বিশ্বকাপে লিনেকারের ১০ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে লিনেকার বলেন, ‘হ্যারি আমার রেকর্ড স্পর্শ করায় আমি সত্যিই আনন্দিত। তবে নামের বর্ণানুক্রমে আমি এখনও তার চেয়ে এগিয়ে আছি—এটাই আমার সান্ত্বনা!’

হাস্যরসের পর গম্ভীর সুরে তিনি যোগ করেন, ‘বিশ্বকাপে দুই অঙ্কের গোলের ক্লাবে তাকে স্বাগত। এটি অসাধারণ একটি অর্জন। যদিও এই মাইলফলকে পৌঁছাতে আমার চেয়ে একটি বিশ্বকাপ বেশি খেলতে হয়েছে তাকে। কিন্তু সত্যি বলতে, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার। তার বহুমুখী খেলার সামর্থ্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।’

ইংল্যান্ডের হয়ে ৩০ গোল করা আরেক সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারও লিনেকারের সঙ্গে একমত। তার মতে, ‘নিজের সময়ে মেসি, এমবাপ্পে ও হালান্ডের মতো বিশ্বমানের ফরোয়ার্ডদের উত্থান দেখেও ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে হ্যারি কেইন। লিনেকারের বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙা এখন তার জন্য সময়ের অপেক্ষা মাত্র।’

পাপ্পু/আমান

‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম
‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। ম্যাচে ২-২ সমতার পর থ্রি লায়ন্সদের এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। দলের জয়ের অসামান্য অবদান রাখার পর তিনি জানিয়েছেন তার ‘বাড়তি জেদের’ কথা।

ইনজুরির কারণে গত সেপ্টেম্বর এবং অক্টোবরের আন্তর্জাতিক ক্যাম্পগুলোতে স্কোয়াডে ছিলেন না বেলিংহ্যাম। এতে বিশ্বকাপের চূড়ান্ত দলে টমাস টুখেল তাকে রাখবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া গত গ্রীষ্মের আন্তর্জাতিক উইন্ডো শেষে কোচ টুখেল রসিকতার ছলে মন্তব্য করেছিলেন যে, বেলিংহ্যামের আচরণ তার মায়ের কাছে বিরক্তিকর লেগেছিল। একই সঙ্গে দলগত ভ্রাতৃত্ববোধের সঙ্গে বেলিংহ্যাম কতটা মানিয়ে নিতে পারবেন, তা নিয়েও ফুটবল মহলে আলোচনা চলছিল।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু মর্গান রজার্সকে পেছনে ফেলে ১০ নম্বর পজিশনেই শুরুর একাদশে জায়গা করে নেন বেলিংহ্যাম। পরে অবশ্য তিনি একটু নিচে নেমে খেলেন এবং টুর্নামেন্টের শুরুতেই নিজের শক্তির জানান দেন।

ম্যাচ শেষে বিবিসি স্পোর্টসকে বেলিংহ্যাম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য চারপাশের অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও গুঞ্জনগুলোকে একপাশে সরিয়ে রাখাটা দারুণ ছিল। আমি শুধু আমার দেশ এবং সতীর্থদের দেখাতে চেয়েছিলাম যে, দলকে জেতাতে আমি কতটা প্রতিশ্রুতিবদ্ধ।’

সমালোচকদের জবাব দিয়ে বেলিংহ্যাম বলেন, ‘আমার মনে এক ধরণের বাড়তি জেদ কাজ করছে। এটি আমাকে ম্যাচের শুরুতেই মনোযোগ ধরে রাখতে এবং আগ্রাসী ফুটবল খেলতে অনেক সাহায্য করে। আমি জানি এসব সমালোচনা একজন ফুটবলারের জীবনেরই অংশ। যারা আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই; কারণ মাঝে মাঝে আমি সত্যিই তেমন সমালোচনার যোগ্য কাজ করি। তবে আজকের দিনটি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য বেশ ভালো ছিল যে- আমি আসলে কী করতে পারি।’

পাপ্পু/অনিক/

সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
সবকিছু এখনই শেষ হয়ে যায়নি: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে ১-১ গোলে ড্র করার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের আশ্বস্ত করেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই মহাতারকা দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন, ‘সবকিছু এখনই শেষ হয়ে যায়নি।’

২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশাজনক শুরু করেছে পর্তুগাল, যা দলটির ভক্তদের প্রত্যাশার চেয়ে অনেক কম। কে গ্রুপের এই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে পরিস্থিতি শান্ত করতে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম শুরুটা তেমন হয়নি, তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি।’

পর্তুগিজ এই তারকা আরও বলেন, ‘মাথা উঁচু রাখো এবং পরের ম্যাচের দিকে মনোনিবেশ করো।’ ম্যাচে শুরুর একাদশে থাকলেও আল নাসরের এই ফরোয়ার্ড পর্তুগালের আক্রমণে তেমন কোনো চূড়ান্ত প্রভাব ফেলতে পারেননি, যা পুরো ম্যাচে দলটির আক্রমণভাগের সুযোগ তৈরির ঘাটতি থেকেই স্পষ্ট ছিল।

ম্যাচের পঞ্চম মিনিটে জোয়াও নেভেসের এক দুর্দান্ত হেডারে পর্তুগাল দ্রুত লিড নিলেও, প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ইয়োয়ান উইসা গোল করে আফ্রিকান দলটিকে সমতায় ফেরান। বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাসের প্রথম এই গোলের মাধ্যমেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিনও নিজের প্রোফাইলে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করেছিলেন রোনালদো। যেখানে তিনি লিখেছিলেন, ‘এই মুহূর্তটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় এসেছে দেশের জন্য এবং বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সমস্ত পর্তুগিজ সমর্থকদের জন্য আমাদের সেরাটা দেওয়ার।’

ড্রয়ের পর দেওয়া তার বার্তাটি মূলত আগের সেই প্রত্যয়েরই ধারাবাহিকতা।

পাপ্পু/অনিক/

ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ইংল্যান্ডের সেট-পিস সামলাতে না পেরে হতাশ ক্রোয়েশিয়া কোচ
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সেট-পিসগুলো সঠিকভাবে সামলাতে না পারা এবং রক্ষণভাগের খারাপ পারফরম্যান্সকে করেছেন ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। চলমান ২০২৬ বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর নিজের এই হতাশার কথা জানান তিনি।

গ্রুপপর্বের প্রথম ম্যাচেই এমন পরাজয়ে বেশ বিপর্যস্ত দেখিয়েছে ডালিচকে। প্রতিপক্ষের সেট-পিসের শক্তির বিরুদ্ধে খেলোয়াড়দের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে ক্রোয়েশিয়ার এই কোচ বলেন, ‘প্রথমেই ইংল্যান্ডকে জয়ের জন্য অভিনন্দন জানাই। আমাদের প্রত্যাশানুযায়ী ম্যাচটি বেশ কঠিন এবং কিছুটা অদ্ভুত ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে আমরা বেশ ভালো খেলেছি। বেশ কিছু ভালো সেভ করার পাশাপাশি নিজেদের পরিকল্পনাগুলো আমরা মাঠে বাস্তবায়ন করতে পেরেছিলাম। আমরা জানতাম যে প্রতিপক্ষের সেট-পিসগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারে, আর শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত কর্নার থেকেই আমরা দুটি গোল হজম করলাম।’

ডালিচ মনে করেন ক্রোয়েশিয়া এই ম্যাচে প্রচুর ভুল করেছে এবং পানামার বিপক্ষে পরের ম্যাচে দলে বড় ধরনের উন্নতি দেখতে চান তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেট-পিস ডিফেন্ড করার ক্ষেত্রে আমরা বেশ ভালো ছিলাম। আমরা এত সহজে গোল হজম করতাম না এবং এই প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা আলাদা অনুশীলনও করেছিলাম। আমরা ইংল্যান্ডের খেলার ধরন জানতাম, তারা যে ব্লকিং তৈরি করবে তাও জানা ছিল। কিন্তু অনুশীলনে যা করেছি, মাঠে তা দেখাতে ব্যর্থ হয়েছি।’

রক্ষণভাগের সমালোচনা করে ডালিচ বলেন, ‘প্রথম কর্নার থেকেই আমরা গোল খেলাম। দ্বিতীয় সেট-পিসের সময় প্রতিপক্ষের একজন খেলোয়াড় অনায়াসে লাফিয়ে উঠে গোল করে গেল। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে এমন রক্ষণভাগ আমাদের জন্য বিপর্যয়কর। তারা সেট-পিস থেকে গোল করার ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী। তাদের প্রায় ৪০ শতাংশ গোলই আসে সেট-পিস থেকে। আমরা তা বিশ্লেষণ করেছিলাম এবং জানতামও। আগামী ম্যাচে আমাদের আজকের পারফরম্যান্সের চেয়ে অনেক অনেক বেশি উন্নতি করতে হবে।’

পাপ্পু/অনিক/