ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কুমিল্লায় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা যুবদল কর্মীর পাকিস্তান সম্মান ও স্বীকৃতি অর্জন করেছে: শেহবাজ শরিফ ২০ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি ২০ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল বাংলাদেশের আজ দ্বিতীয় লক্ষ্য পূরণের ম্যাচ প্রতিপক্ষ পাকিস্তান ধানমন্ডিতে শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু অরুণাচলে বাঁধ নির্মাণ করেছে চীন পাল্টা প্রকল্প ভারতের সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয় হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল টাইলস আমদানিতে ধস, কমেছে রাজস্ব আয় ব্রিটেনে উপনির্বাচনে বার্নহামের জয়, চ্যালেঞ্জের মুখে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব ন্যায্য মজুরি থেকে বঞ্চিত চা-শ্রমিকরা রাজধানীতে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মৃত্যু শেবাচিমে মোবাইলের আলোয় আইসিইউ সেবা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি হঠাৎ দেখা নীলমাথা হাঁস সবার আগে শেষ নকআউটে মেক্সিকো বৈঠা যেন তার জীবনের নিয়তি আগের পোশাকে ফিরছে পুলিশ কানাডার উৎসব ম্লান ভয়াবহ চোটে গোলোৎসবের দিন মেসির গোল উদযাপনে বদলের পরামর্শ ২০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে মরিয়া ইকুয়েডর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়

হকি ও কাবাডির মেয়েদের মাঝে জাইমা রহমান

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
আপডেট: ২৫ মে ২০২৬, ০৬:১৯ পিএম
হকি ও কাবাডির মেয়েদের মাঝে জাইমা রহমান
ছবি: খবরের কাগজ

খেলার টানে নিয়মিতই মাঠে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। নিখাদ ক্রীড়াপ্রেম থেকেই তার এই মাঠ মুখী হওয়া। খেলা ভালোবাসেন বলে খেলোয়াড়দের প্রতিও রয়েছে তার বিশেষ টান। সেই টান থেকেই এবার হকি ও কাবাডি নারী দলের খেলোয়াড়দের সঙ্গে পুরো এক বিকেল কাটালেন প্রধানমন্ত্রী কন্যা।

শনিবার (২৩ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান উপস্থিত হন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক’দিন আগে নারী হকি দল ও নারী কাবাডি দল ভিন্ন দুটি আন্তর্জাতিক আসরে দারুণ সাফল্য অর্জন করেছে। নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে নারী কাবাডি দল এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে। 
মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দুই দলকে এদিন সংবর্ধিত করা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ দলের জার্সি উন্মোচন করা হয়।
বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব আলো কেড়ে নেন জাইমা রহমান। খেলোয়াড়দের সঙ্গে বেশ খানিকটা সময় কাটান তিনি। এ সময় খেলোয়াড়দের সুবিধা-অসুবিধার কথা শুনতে চান প্রধানমন্ত্রী কন্যা।

অনুষ্ঠানে নারী হকি দল ও নারী কাবাডি দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে থেকে ১ লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরাও অর্থ পুরস্কার পেয়েছেন।

বেসরকারী ব্যাংক- ব্র্যাক নারী হকির পৃষ্ঠপোষকা করছে বিষদ পরিষরে। তারা এদিন আলাদা করে নারী হকি দলের সবাইকে ১ লক্ষ টাকা করে প্রদাণ করেছে।

এমন এক অনুষ্ঠানে জাইমা রহমানকে পেয়ে অনুপ্রাণিত ছিলেন খেলোয়াড়রা। নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, ‘জাইমা রহমান ম্যামকে আমরা আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি।’

বৈশিক আসরে আরও ভালো করার প্রতিশ্রুতি জানিয়ে হকির অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বকাপের মতো আসরে এবং অলিম্পিকের মতো খেলতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের জন্য আরও অনেক অর্জন ছিনিয়ে নিয়ে আসতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, ‘জাইমা রহমান ম্যামকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি উনাকে পেয়ে।’

রবিন/রিফাত/

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:০৬ এএম
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি
১৯৫৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচটিতে পেলে। | ছবি: ডিপিএ

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তি স্ট্রাইকার এসেছেন, যারা বিশ্বমঞ্চে গোল উৎসব করেছেন। কিন্তু আপনি কি জানেন, ফিফা বিশ্বকাপে সেলেসাওদের (ব্রাজিল দল) হয়ে সর্বশেষ হ্যাটট্রিক কে করেছিলেন? উত্তরটি হলো ফুটবল সম্রাট পেলে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত প্রায় সাত দশক ধরে বিশ্বকাপে ব্রাজিলের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারেননি।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পেলে এই কীর্তি গড়েছিলেন। মাত্র ১৭ বছর ২৪৪ দিন বয়সে করা পেলের সেই হ্যাটট্রিকের ওপর ভর করে ব্রাজিল ৫-২ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটিও নিজের নামে করে নেন এই ফুটবল মহানায়ক।

এরপর রোনালদো নাজারিও, রোমারিও, নেইমার বা রিচার্লিসনের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডরা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেললেও কেউই পেলের এই হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করতে পারেননি। সূত্র : স্পোর্টস্টার

আজহার/

সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন নেদারল্যান্ডসের ফ্রেঙ্কি ডি ইয়ং (বামে)। | ছবি: এপি

সতীর্থের সাথে ধাক্কা লেগে চোট পাওয়ায় শনিবার (২০ জুন) সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

টেক্সাসের হিউস্টনে এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ কোম্যান জানান, বার্সেলোনা তারকা ডি ইয়ং তার সতীর্থ মিডফিল্ডার কুইন্টেন টিম্বারের সঙ্গে ধাক্কা লেগে চোট পেয়েছেন। টেক্সাসে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নামা টিম্বার হালকা মস্তিষ্কের আঘাতের কারণে এই ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছেন। তবে ডি ইয়ং ঠিক কী ধরনের চোটে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন কোচ। 

ডি ইয়ং গত রোববার জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন। সাবেক ডাচ ডিফেন্ডার কোম্যান শুক্রবার বলেন, 'অনুশীলনে একটি ধাক্কা লাগার ঘটনায় হালকা কনকাশন (আঘাত) হয়েছে, তাই কুইন্টেন এই ম্যাচে খেলবে না। তবে এই ম্যাচের পর সে হয়তো সুস্থ হয়ে উঠবে। কিন্তু ফ্রেঙ্কিরও শারীরিক অবস্থা নিয়ে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে, দেখা যাক আগামীকাল তার পরিস্থিতি কেমন থাকে।'

জাতীয় দলের হয়ে ৬৭টি ম্যাচ খেলা ডি ইয়ংয়ের চোট শরীরের ঠিক কোথায় লেগেছে জানতে চাওয়া হলে, কোম্যান কেবল বলেন, যে এটি তার পেটের নিচের অংশে।

জাপানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড় বদল নিয়ে ডাচ মিডিয়ার সমালোচনার মুখে পড়া কোম্যানকে এই চোট নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'কুইন্টেন হোঁচট খেয়েছিল এবং এর ফলেই ফ্রেঙ্কি চোট পায়। আমি তার চোটের বিষয়ে অলরেডি যথেষ্ট তথ্য দিয়েছি।'

উল্লেখ্য, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে সুইডেন।

আজহার/

হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল
ছবি: সংগৃহীত

প্রথমার্ধের মাত্র কয়েক মিনিটের ঝড়ে হাইতিকে উড়িয়ে দিয়ে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

আজ (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের তিন গোলের ওপর ভর করে সহজ জয় পায় সেলেকাওরা।

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে ব্রাজিলের জয়ের ভিত গড়ে দেন মাথেউস কুনহা। এরপর ভিনিসিয়ুস জুনিয়র দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর মাধ্যমে ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধেই তিন গোল দেওয়ার কৃতিত্ব দেখালো ব্রাজিল।

খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে নিয়ে আর কোনো গোল হজম করেনি হাইতি। তবে টানা দ্বিতীয় ম্যাচে এই হারের ফলে আসরের ২য় রাউন্ডে ওঠার সমীকরণ থেকে গাণিতিকভাবে ছিটকে গেল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি।

থিও/

বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৮ এএম
বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়
ইসমাইল সাইবারি

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় গোল করে স্কটল্যান্ডের বিপক্ষে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। তার করা এই গোলই ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড।

শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মরক্কো ও স্কটল্যান্ড। 

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

খেলা শুরু হওয়ার পরপরই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ১ মিনিট ১১ সেকেন্ডে ইসমাইল সাইবারি প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান।

সাইবারির ওই গোলের পর ম্যাচে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় স্কটল্যান্ড। তবে মরক্কোর শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উত্তর আফ্রিকার দেশটি।

এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে মরক্কো। একই সঙ্গে ইসমাইল সাইবারির নাম উঠে গেছে চলতি বিশ্বকাপের রেকর্ড বইয়েও। তার করা ৭১ সেকেন্ডের গোলটি এখন পর্যন্ত আসরের দ্রুততম গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল মরক্কো।

রিফাত/

দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:০৬ এএম
দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের এবারের আসরের দ্রুততম গোলের রেকর্ডটি নিজেদের করে নিলো মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ইসমাইল সাইবারির ৭২ সেকেন্ডে করা গোলে স্কটল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেছে উত্তর আফ্রিকার দলটি।

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

দ্রুত গোল পেয়ে ম্যাচে দারুণ সূচনা করেছে মরক্কো, আর শুরু থেকেই চাপে পড়ে গেছে স্কটল্যান্ড।

রিফাত/