ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
সমাজবোধ ও জীবনবীক্ষা জামিন পেয়েও নতুন মামলায় আটক সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির বাংলাকে দ্বিখণ্ডিত করাই ছিল তাদের উদ্দেশ্য ফুটবল ও লাতিন আমেরিকার কথাসাহিত্য ‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ চিকিৎসকের বিরুদ্ধে মামলা দেশে স্বর্ণের দামে বড় পতন আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আ. লীগ নেতা সবার আগে নকআউটে মেক্সিকো চট্টগ্রামে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালাল স্বামী টিভিতে আজকের খেলা বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েন করতে চায় পাকিস্তান দেখা পেলাম দুষ্প্রাপ্য চামেলির সোনারগাঁয় ফয়জুল হত্যা মামলার প্রধান আসামি সজিব গ্রেপ্তার বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আল্লাহর মাস মুহাররমে করণীয়-বর্জনীয় দেশের ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা পোলাওয়ের চাল ১৯০ টাকা কেজি! পদ্মা রেলসেতুর মাটি কাটায় ঝুঁকি নেই: সেতুমন্ত্রী ফিফা বিশ্বকাপ ২০২৬ – গ্রুপ ‘এ’ থেকে যোগ্যতা অর্জনের সম্ভাব্য পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইউরোপে সেনা মোতায়েন পুনর্বিবেচনা করছে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা অব্যাহত ইসরায়েলের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা বেড়েছে ৪১ শতাংশ ১৯ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ট্রাম্পের এক প্রকার আত্মসমর্পণ চুক্তির পরও অমীমাংসিত ইস্যু ১৯ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:০০ এএম
ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই জাদুকরী ফুটবল, আক্রমণের ঝলক আর তারকাদের মেলা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে সেলেকাওরা। দলের সবচেয়ে পরিচিত মুখ ও সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। এমন পরিস্থিতিতে কোটি ব্রাজিল সমর্থকের চোখ এখন আরেক তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দিকে।

গত কয়েক বছরে ক্লাব ফুটবলে নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়েছেন ভিনিসিয়ুস। গতি, ড্রিবলিং, একের বিপক্ষে এক লড়াইয়ে আধিপত্য এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড়ে পরিণত করেছে। এখন সেই প্রতিভাকে বিশ্বকাপের মঞ্চে দেশের জন্য উজাড় করে দেওয়ার সময়। ক্লাব ফুটবলে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি ইতোমধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ঝলক কি বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে? এটাই এখন বড় প্রশ্ন।

মাত্র ২৫ বছর বয়সেই ভিনিসিয়ুসের ক্লাব ক্যারিয়ার ঈর্ষণীয়। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যে ১২৮টি গোল করেছেন। আর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর সিনিয়র দলের হয়ে করেছেন ১৪ গোল। অর্থাৎ ক্লাব ক্যারিয়ারে ভিনির মোট গোলসংখ্যা ১৪২। অন্যদিকে ব্রাজিল জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যান তুলনামূলকভাবে ম্লান। ২০২৬ বিশ্বকাপের আগ পর্যন্ত সেলেকাওদের জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন মাত্র ৯ গোল।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কোকে হালকাভাবে নিচ্ছেন না ভিনি। তার মতে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে হারাতে হলে ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলতে হবে। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো ম্যাচই সহজ নয়। বিশেষ করে মরক্কোর মতো সংগঠিত ও আত্মবিশ্বাসী দলের বিপক্ষে জয় পেতে হলে শুরু থেকেই মনোযোগী থাকতে হবে। ব্রাজিলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:২৪ এএম
হাইতি ম্যাচে পরিবর্তনের আভাস আনচেলত্তির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হওয়ার আগের দিন বৃহস্পতিবার ব্রাজিল দলে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে শুরুর একাদশ কেমন হবে, তা প্রকাশ না করে এক রহস্য বজায় রেখেছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন ‘দল কেমন হবে তা আমার মাথায় ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে আছে। আমি আগামীকালই তা ঘোষণা করব। এই মুহূর্তে সংবাদমাধ্যমে তা প্রকাশ করা ঠিক হবে না। ফুটবল নিয়ে লুকোচুরির কিছু নেই, তবে আমি আগে খেলোয়াড়দের বিষয়টি জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’

দলের পরিবর্তনের বিষয়ে তিনি আরো বলেন, ‘কিছু পরিবর্তন অবশ্যই আসবে। দলের পারফরম্যান্সের উন্নতির স্বার্থে তুলনামূলক বেশি বিশ্রাম পাওয়া খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে। আমাদের আরও উন্নতি করতে হবে; খেলায় ভারসাম্য ও গুণগত মান ফিরিয়ে আনার পাশাপাশি পাসের ভুলগুলো কমিয়ে আনতে হবে। আমাদের খেলোয়াড়রা গতিময়, শক্তিশালী ও দারুণ প্রতিভাবান, তাই এই মান ধরে রাখার সক্ষমতা আমাদের আছে। দলের সবার চিন্তাভাবনা একই—আমাদের আরও ভালো খেলতে হবে।’

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের আশানুরূপ পারফরম্যান্স না হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন এই অভিজ্ঞ কোচ। তবে হতাশাজনক সেই পারফরম্যান্সকে খুব একটা গুরুত্ব না দিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে, টুর্নামেন্ট যত এগোবে, দলের খেলা ততই উন্নত হবে।
দলকে নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই সবকিছু জিতে নেওয়া যায় না। আমাদের এখন সমাধান খুঁজতে হবে। 

খেলোয়াড়দের নিজেদের ভুল বুঝতে পারার মানসিকতা ইতিবাচক ছিল এবং গত কয়েকদিন আমরা এগুলো নিয়েই কাজ করেছি। আমার বিশ্বাস, আমরা খুব দ্রুতই ঘুরে দাঁড়াব এবং এই বিশ্বকাপে দলটির প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আমি শতভাগ আত্মবিশ্বাসী।’

হাইতি দল সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি ছিল। হাইতি মূলত তাদের শারীরিক সক্ষমতার জানান দিয়েছে। তারা একটি সুসংগঠিত দল এবং তাদের খেলার কৌশল অত্যন্ত স্পষ্ট। আক্রমণভাগে একজন বেশ লম্বা ও নির্ভরযোগ্য সেন্টার ফরওয়ার্ড রয়েছে তাদের। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী তারা চমৎকার ফুটবল খেলে। তারা বিশ্বকাপে খেলছে এবং প্রতিটি দলই এখানে সর্বোচ্চ অনুপ্রেরণা নিয়ে মাঠে নামে, তাই প্রতিপক্ষ হিসেবে তাদের আমাদের সমীহ করতেই হবে। ফুটবলে কোনো ম্যাচের ফল আগে থেকে নিশ্চিত বলা যায় না। প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ।’

পাপ্পু/নাঈম

‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০৮ এএম
‘আফ্রিকান ব্রাজিলিয়ান’ মরক্কো ফুটবল শেখাল আসল ব্রাজিলকে: বোমেল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর দারুণ পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে। উত্তর আফ্রিকার দেশটিকে চলতি আসরের অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে উল্লেখ করে প্রশংসায় ভাসিয়েছেন মরক্কো জাতীয় দলের সাবেক সহকারী কোচ প্যাট্রিস বোমেল।

গত শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-১ গোলে রুখে দেয় মরক্কো। ম্যাচটিতে মরক্কোর নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ফুটবল দেখে উচ্ছ্বসিত বোমেল মনে করেন, দলটি ব্রাজিলকে তাদের নিজেদের ফুটবলের স্বাদই ফিরিয়ে দিয়েছে।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বোমেল বলেন, ‘আমি বলব, ‘আফ্রিকান ব্রাজিলিয়ানরা’ (মরক্কো) খোদ ব্রাজিলিয়ানদেরই ফুটবল শেখিয়েছে। এত তরুণ খেলোয়াড় নিয়ে গড়া একটি দলের এমন পরিপক্বতা, গতি ও মান আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

তিনি আরো বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে মরক্কোর খেলার মান অসাধারণ ছিল। পুরো ম্যাচে তারাই নিয়ন্ত্রণ করেছে। ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যের গোলটি ছাড়া ব্রাজিলকে খুব একটা প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। বলের দখল, প্রেসিং, সরাসরি আক্রমণ এবং ট্যাকটিক্যাল লড়াই—সব ক্ষেত্রেই মরক্কো এগিয়ে ছিল।’

এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই মাঝমাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বুয়াদ্দির প্রশংসা করে বোমেল বলেন, ‘আমার মতে, ম্যাচের সেরা খেলোয়াড় ছিল বুয়াদ্দি। সে একাই মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে। মরক্কো দলে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো টিম স্পিরিট। এই টিম স্পিরিটই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।’

নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে বোস্টনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। এরপর আটলান্টায় হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। 

পাপ্পু/নাঈম

সবার আগে নকআউটে মেক্সিকো

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২৭ এএম
সবার আগে নকআউটে মেক্সিকো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করল সহ-আয়োজক দেশ মেক্সিকো। আজ (১৯ জুন) গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট কাটল তারা।

ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার লুইস রোমো একদম সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থেকে ফাঁকা জালে বল ঠেলে দেন। দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ নিজ দলের ডিফেন্ডার লি গি-হিউকের সাথে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দিলে এই সুযোগটি কাজে লাগায় মেক্সিকো।

ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে সমতায় ফেরার সেরা সুযোগটি পেয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে চো গুয়ে-সুংয়ের কাছ থেকে নেওয়া হেড দারুণ দক্ষতায় রুখে দেন মেক্সিকোর গোলরক্ষক । শুধু তাই নয়, ইয়াং হিউন-জুনের ফিরতি শটটিও আটকে দিয়ে জাল অক্ষত রাখেন তিনি।

এর আগে কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিন মেক্সিকান কিপারের মাথার ওপর দিয়ে বল চিপ করলেও গোললাইন থেকে তা ক্লিয়ার করেন এডসন আলভারেজ। তবে পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, টটেনহ্যামের সাবেক এই ফরোয়ার্ড অফসাইড ছিলেন।

ম্যাচের প্রথমার্ধের ধারহীন পারফরম্যান্সের কারণে ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল মেক্সিকোকে। তবে সেই দর্শকদের জোরালো সমর্থনে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় তারা। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও কর্নার লাইনের কাছাকাছি থেকে নেওয়া রাউল গিমেনেজের শট আটকে দেন কোরিয়ান গোলরক্ষক। এরপর বদলি খেলোয়াড় ওবেদ ভার্গাসের একটি বুলেট গতির শটও ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন কিম।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১৯ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া, রাত ১টা
স্কটল্যান্ড-মরক্কো, আগামীকাল ভোর ৪টা
ব্রাজিল-হাইতি, আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিট
বিটিভি, সময় টিভি, টি স্পোর্টস

ক্রিকেট (সরাসরি)
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড
রাত ১১টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস নেটওয়ার্ক
দ্বিপক্ষীয় সিরিজ
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
দ্বিতীয় টি-টোয়েন্টি, দুপুর ২টা
টি স্পোর্টস

অনিক/

ফিফা বিশ্বকাপ ২০২৬ – গ্রুপ ‘এ’ থেকে যোগ্যতা অর্জনের সম্ভাব্য পরিস্থিতি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ – গ্রুপ ‘এ’ থেকে যোগ্যতা অর্জনের সম্ভাব্য পরিস্থিতি
ছবি: সংগৃহীত

পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য গ্রুপ ‘এ’-তে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার সর্বশেষ যোগ্যতা অর্জনের পরিস্থিতি, টাইব্রেকার এবং পয়েন্ট টেবিলের সম্ভাব্য বিন্যাসের বিশদ বিবরণ নিচে দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৮ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো সম্পন্ন হয়েছে, যেখানে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে এবং চেকিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করেছে।

গুয়াদালাহারায়সহ আয়োজক দলের হয়ে লুইস রোমো খেলার একমাত্র গোলটি করেন, অন্যদিকে চেকিয়ার হয়ে মিখাল সাদিলেকের করা উদ্বোধনী গোলটি তেবোহো মোকোয়েনার শেষ মুহূর্তের পেনাল্টি গোলে বাতিল হয়ে যায়।

 

Position Team Played Wins Draws Losses GD Points
1. Mexico 2 2 0 0 +3 6
2. South Korea 2 1 0 1 0 3
3. Czechia 2 0 1 1 -1 1
4. South Africa 2 0 1 1 -2 1

 

গ্রুপ ‘এ’-তে টানা দুই জয়ের পর মেক্সিকো টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ ৩২-এর পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এখন এই গ্রুপ থেকে সর্বোচ্চ আরও দুটি দল যোগ্যতা অর্জন করতে পারবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলেই দক্ষিণ কোরিয়া চূড়ান্ত ৩২-এ নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে। এশীয় দেশটির জন্য একটি ড্র-ও যথেষ্ট হবে, কারণ চেকিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে হলে চেকিয়াকে মেক্সিকোর বিপক্ষে জিততে হবে এবং আশা করতে হবে যে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে হারাবে। প্রতিযোগিতার তৃতীয় স্থানাধিকারী শীর্ষ আটটি দলও রাউন্ড অফ ৩২-এ উত্তীর্ণ হয়, তাই কোরিয়ার ফলাফল তাদের পক্ষে না গেলেও চেকিয়া প্রতিযোগিতায় টিকে থাকবে।

যদি চেক প্রজাতন্ত্র তাদের শেষ ম্যাচে মেক্সিকোর সাথে ড্র করে বা হেরে যায় এবং দক্ষিণ আফ্রিকা কোরিয়ার কাছে হেরে যায়, তাহলেও তারা তৃতীয় স্থান অর্জন করবে, কিন্তু শীর্ষ আটের তালিকায় থাকার সম্ভাবনা তাদের খুবই কম থাকবে।

শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে এবং মেক্সিকো চেকিয়াকে পরাজিত করতে পারলে দক্ষিণ আফ্রিকা পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। কোরিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে জয় পেলে দলটি সরাসরি পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে।