ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল আদায় করে নেন ব্রিল এমবোলো। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে কাতার।
শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কাতার।
ম্যাচের শুরুতেই দুদলের সামনেই সুযোগ এসেছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।
শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক খেলে সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপীয় দলটি।
সালমান/