ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
মাধবদীর ‘মমতা’ সিনেমা হল বিক্রির বিজ্ঞাপন রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী মাঠে বসে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয় দেখলেন নাদিয়া-নাঈম যুগোপযোগী পাঠদান শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে: গ্লেনরিচে বক্তারা ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু বৈশ্বিক শিল্প ইতিহাসের ভূ-রাজনীতিতে নারী শিল্পী নগরায়ণ, পরিবেশ বিপর্যয় ও বরেন্দ্র জনপদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র সহিংসতা প্রতিরোধে করণীয় নির্ধারণে অ্যাডভোকেসি ডায়ালগ জাতীয় সংসদসহ সব খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে: স্পিকার হাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৭৭ ট্রাম্প-মাখোঁ নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন, বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটের অভিযোগ শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল বাজেট: উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী ৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে
Nagad desktop

নতুন ভোরের অপেক্ষায় জার্মানি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
নতুন ভোরের অপেক্ষায় জার্মানি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের পর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস যার, সেই জার্মানির দিকে তাকালেই ফুটবল দুনিয়া এখনো দেখতে পায় এক অদম্য পরাশক্তিকে। চারটি বিশ্বকাপ, চারবার রানার্সআপ, চারবার তৃতীয় স্থান; পরিসংখ্যানের প্রায় প্রতিটি স্তরেই শক্ত অবস্থান জার্মানদের। কিন্তু ইতিহাস সব সময় বর্তমানের নিশ্চয়তা দেয় না। ২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়; জার্মান ফুটবলের জন্য যা ছিল অকল্পনীয় এক ধাক্কা। এবার সেই বিকল হয়ে যাওয়া যন্ত্র আবারও চালু করার মিশন শুরু হচ্ছে কুরাসাওয়ের বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের হিউসটনের এনআরজি স্টেডিয়ামে আজ রাত ১১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে জুলিয়ান নাগেলসম্যানের দল। প্রতিপক্ষ কুরাসাও; ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপদেশ, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে। কাগজে-কলমে ব্যবধান আকাশ-পাতাল হলেও জার্মানি এবার কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মানেই বড় মঞ্চের দল। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪; চারটি বিশ্বকাপ তাদের শোকেসে। আছে চারবার ফাইনালে হারের আক্ষেপও। আবার চারবার তৃতীয় হওয়ার রেকর্ডও তাদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনবার শিরোপা জিতেছে তারা। তবে সব সাফল্যের মাঝেও সাম্প্রতিক স্মৃতি খুব সুখের নয়। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায়, একই ঘটনা কাতারেও। এমন ব্যর্থতা জার্মানদের ইতিহাসে বিরল। তাই এবারের বিশ্বকাপ শুধু আরেকটি টুর্নামেন্ট নয় বরং নিজেদের পুনরুদ্ধারের লড়াই।

সেই মিশনের নেতৃত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে নতুন ছন্দের দল গড়েছেন তিনি। এই দলটিতে আছে গতি, আছে সৃজনশীলতা, আছে আক্রমণের ধার। মাঝমাঠে জসুয়া কিমিচ, সামনে জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ; বর্তমান ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণাত্মক জুটিগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের কেন্দ্রে থাকবেন কাই হার্ভাটেজ, যিনি জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২ গোল করেছেন।

সাম্প্রতিক ফর্মও আত্মবিশ্বাসী হওয়ার মতো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচেই জয় পেয়েছে জার্মানি। এ বছর প্রীতি ম্যাচে হারিয়েছে সুইজারল্যান্ড, ঘানা, ফিনল্যান্ড এবং বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকেও। বাছাইপর্বেও ছিল দাপুটে পারফরম্যান্স।

তবু নাগেলসম্যান সতর্ক। ম্যাচের আগে জার্মান কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ছোট দল বলে কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার ভাষায়, বিশ্বকাপে নাম নয়, মানসিকতাই সবচেয়ে বড় বিষয়। অধিনায়ক কিমিচও একই সুরে কথা বলেছেন। সমর্থকরা বড় ব্যবধানে জয় চাইতে পারেন, কিন্তু দলের প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করা।

অন্যদিকে কুরাসাওয়ের জন্য এটি রূপকথার মতো যাত্রা। মাত্র দেড় লাখেরও কম জনসংখ্যার দেশটি বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে উঠে এসেছে। আয়তন ও জনসংখ্যা; দুই দিক থেকেই তারা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি।

বিশ্ব র‌্যাকিংয়ে ৮২ নম্বরে থাকা দলটির সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে তাদের ভয় নেই। কোচ ডিক অ্যাডভোকেট ও অধিনায়ক কুকো মার্টিনা স্পষ্ট করে দিয়েছেন; তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিদ্বন্দ্বিতাও করতে এসেছে। জার্মানি ও কুরাসাও এর আগে কখনো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়নি। ফলে আজকের ম্যাচই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। বিশ্বকাপে অনেক গল্প জন্ম নেয়। তবে জার্মানদের কাছে আজকের গল্পের নাম একটাই; প্রবল দাপটে ফিরে আসা।

ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা
ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে হাজার হাজার ফুটবল ভক্ত বিশ্বকাপের ট্রফি জয়ের অলৌকিক প্রার্থনায় জড়ো হচ্ছেন রাজধানীর প্রধান ক্যাথেড্রালে। তবে এই প্রার্থনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরা এক  শিশু যীশুর মূর্তি। ভক্তরা সেখানে গিয়ে দলের বিজয়ের জন্য আকুল প্রার্থনা জানাচ্ছেন।

মেক্সিকোতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল ১৯৭০ সালে, যখন দেশটিতে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম মেক্সিকোর প্রধান ক্যাথেড্রালে এই ফুটবলার শিশু যীশু'র মূর্তি স্থাপন করা হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

মেক্সিকোর সংস্কৃতিতে শিশু যীশুর মূর্তিকে বিভিন্ন পোশাকে সাজানোর রেওয়াজ বেশ পুরনো। যেমন—ভ্রমণকারীদের সুরক্ষার জন্য তাকে তীর্থযাত্রীর পোশাকে কিংবা সুস্বাস্থ্যের প্রার্থনায় 'ডাক্তার'-এর পোশাকে সাজানো হয়।

ফুটবল জার্সিতে শিশু যীশু সাজানোর এই প্রথাটি ৫৫ বছর আগে মেক্সিকো সিটির একটি দরিদ্র এলাকার 'সান মিগুয়েল আরকাঞ্জেল' চার্চে শুরু হয়েছিল। তবে চলতি বছর চার্চের নতুন যাজক এটিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে এই রীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এতে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি অনেক ভক্ত আশঙ্কা করতে থাকেন যে, এর ফলে হয়তো জাতীয় দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই চরম উত্তেজনার মুখে মেক্সিকো সিটির মেট্রোপলিটন ক্যাথেড্রাল কর্তৃপক্ষ ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের প্রাঙ্গণেই 'এল ত্রি' এর জার্সি পরিহিত শিশু যীশুর মূর্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়।

ক্যাথেড্রালের ক্যানন ম্যানুয়েল কোরাল বলেন, ‘ক্যাথেড্রালে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে... স্বয়ং সাধারণ মানুষই এই দাবি জানিয়েছিলেন।’

কোরাল আরও জানান, বিশ্বকাপে প্রিয় দলের একটু বাড়তি সুবিধা বা আশীর্বাদ পাওয়ার এই আকুলতা কেবল মেক্সিকান ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজতেকা স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার আগে কলম্বিয়ার ভক্তদেরও এখানে এসে প্রার্থনা করতে দেখা গেছে।

মেক্সিকো দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বিশ্বকাপ টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত এই মূর্তিটি ক্যাথেড্রালের অলিন্দসহ বিভিন্ন অংশে প্রদর্শিত হবে এবং এটি জাতীয় দলের কোনো না কোনো জার্সি পরিহিত অবস্থায় থাকবে।

গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩১ পিএম
গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধে গোল করার পর কেন চোখের জল ফেলেছিলেন, তা স্পষ্ট করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, ফুটবল মাঠের বাইরের ‘সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তিগত কারণে’ আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নিজেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মেসি। একই সঙ্গে দেশের জার্সি গায়ে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁকানো শটে আলজেরিয়ার জাল কাঁপান এই ৩৮ বছর বয়সী মহাতারকা। গোল উদযাপনে সতীর্থরা তাকে ঘিরে ধরার পরপরই দেখা যায়, জার্সিতে চোখ মুছছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছিলাম? সেটি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় ছিল না, সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। গত কিছুদিন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে আমি দলের পুরো প্রতিনিধি দল এবং সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন এবং এই পরিস্থিতি কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছেন।’

মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ
ছবি: সংগৃহীত

বয়স ৪০ ছুঁয়েছে, কিন্তু মাঠের ফুটবলে এখনো আগের মতোই সতেজ লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়া দলের প্রাণভোমরা আজ (১৮ জুন) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের হয়ে নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়।

কোচ জ্লাতকো ডালিচের চোখে মদ্রিচ শুধু একজন খেলোয়াড় নন, মাঠের সেনাপতি। ডালিচ বলেন, ‘আমাদের দলের অধিনায়ক এবং একজন মানুষ হিসেবে তার(মদ্রিচ) গুরুত্ব অপরিসীম। মাঠে সে আমার ডান হাত। জাতীয় দলের জার্সির জন্য কীভাবে লড়াই করতে হয়, তার জন্য লুকা এক বড় রোল মডেল।’

গত দুটি বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অভাবনীয় সাফল্যের নেপথ্যে ছিল এই মদ্রিচ-ডালিচ জুটি। ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ সালেও সেমিফাইনালে খেলেছিল দলটি। তবে অতীত ইতিহাস নিয়ে মেতে থাকতে চান না ডালিচ। এবারের আসরে প্রত্যাশার চাপ মাথায় নিয়ে তিনি বলেন, ‘সেগুলো এখন আমাদের জন্য ইতিহাস। আমরা শুধু ইতিহাস নিয়ে বেঁচে থাকতে পারি না; এটি নতুন বিশ্বকাপ, যেখানে আমরা দারুণ কিছু করতে চাই।’

পাপ্পু/অনিক/

‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম
‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ
ছবি: সংগৃহীত

কখনও কখনও প্রতিপক্ষকে হারানোর জন্য শুধু তারকার প্রতিভাই যথেষ্ট নয়, দরকার প্রতিপক্ষের ভুলও। আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিকের পেছনে তার দলের ভুলগুলোরও বড় ভূমিকা ছিল।

আজ (১৭ জুন) সকালে কানসাস সিটিতে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর হতাশ পেতকোভিচ স্বীকার করেছেন, তার দল বারবার মেসিকে সুযোগ দিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলের ক্ষেত্রে আমরাই তাকে সুযোগ করে দিয়েছি। আমরা তার জন্য গোল করা আরও সহজ করে দিয়েছি। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসির চিন্তাভাবনার স্বচ্ছতা এমন যে, সে অনেক কিছুই অন্যদের চেয়ে সহজভাবে করতে পারে।’

পেতকোভিচের মতে, শুধু মেসি নন, তাকে ঘিরে গড়ে ওঠা আর্জেন্টিনা দলটিও তার শক্তির অন্যতম উৎস। তিনি মনে করেন, বর্তমান আর্জেন্টিনা দলে সবাই যেন মেসিকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য কাজ করে, ‘তার একটা বিশেষ সুবিধা আছে, কারণ পুরো আর্জেন্টিনা দল তার জন্য কাজ করে এবং তাকে সমর্থন দেয়। আজ আর্জেন্টিনা ১০টি শট নিয়েছে, যার মধ্যে সাতটিই এসেছে মেসির কাছ থেকে।’

ম্যাচের শুরু থেকেই আলজেরিয়ার রক্ষণভাগে চাপ তৈরি করেছিলেন মেসি। প্রথম গোলের সময় গোলরক্ষক লুকা জিদান আরও ভালো করতে পারতেন বলে মনে করা হচ্ছে। পরে তার একটি শটও ঠিকমতো সামলাতে পারেননি তিনি, যার রিবাউন্ড থেকেই আসে মেসির দ্বিতীয় গোল। এরপর ৭৬ মিনিটে শক্তিশালী এক শটে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।

তবে হারের দায় কোনো একক খেলোয়াড়ের ওপর চাপাতে চাননি পেতকোভিচ, ‘কোনো একজন খেলোয়াড়কে দোষারোপ করা আমার স্বভাব নয়। আমরা অনেক বেশি ভুল করেছি এবং সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ধাক্কা খাওয়া আলজেরিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ২২ জুন তারা মুখোমুখি হবে জর্ডানের। এরপর পাঁচ দিন পর খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে।

অনিক/

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী?
ছবি: সংগৃহীত

কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ আসরের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

টুর্নামেন্টের জন্য আর্জেন্টিনার তৈরি করা নতুন কিটের সামনে একটি সোনালী প্যাচ রয়েছে, যা তাদের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরবকে ফুটিয়ে তোলে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর জ্বলজ্বল করছে তিনটি সোনালী তারকা, যা দলটির জেতা তিনটি বিশ্বকাপকে (১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২) নির্দেশ করে।

তবে এবার জার্সির পেছনে, ঘাড়ের ঠিক নিচে লেখা রয়েছে ‘১৮৯৩’ সংখ্যাটি। কিন্তু কেন আর্জেন্টিনার জার্সিতে এই সালটি লিখে রাখা হয়েছে?

মূলত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠার বছরকে স্মরণীয় করে রাখতেই জার্সিতে ‘১৮৯৩’ সংখ্যাটি যুক্ত করা হয়েছে। এই ফুটবল অ্যাসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ওয়াটসন হাটন, যাঁকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। ইউরোপের বাইরে এটিই ছিল বিশ্বের প্রথম কোনো ফুটবল অ্যাসোসিয়েশন।

পাপ্পু/রিফাত/