যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত জালিয়াতি মামলার রায় শুক্রবার (১০ জানুয়ারি)।
শুক্রবার (১০ জানুয়ারি) ম্যানহ্যাটান স্টেট আদালতে এই অর্থ জালিয়াতি মামলার রায় প্রকাশ করা হবে।
ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার অর্থ লেনদেনের হিসাব জালিয়াতির অভিযোগ তুলেন তার সাবেক আইনজীবী মাইকেল কোহেন।
তবে এই অভিযোগ প্রত্যাখান করেছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট পদে অভিষেকের মাত্র ১০ দিন আগে এই মামলার রায় প্রকাশ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি করেছে।
ট্রাম্প মামলার রায়ের তারিখ পেছাতে আবেদন করলেও তা প্রত্যাখান করে দেশটির আদালত। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিচারক হুয়ান মার্চেন ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ না দিলেও তার বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার দায় রয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে ফর্ডহাম বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক শেরিল ব্যাডার বলেন, ‘ট্রাম্প এই মামলা বেশিদূর গড়াতে চান না। কিন্তু অপরাধের দায় থেকে তিনি কখনো পুরোপুরি মুক্ত হতে পারবেন না।’
২০১৬ সালের নির্বাচনে কারচুপির ক্ষেত্রে ড্যানিয়েলসকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠে ৭৮ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে। ২০২৩ সালে প্রথম ট্রাম্পের বিরুদ্ধে মামলার শুনানি পরিচালনা করেন ম্যানহ্যাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্রাগ।
তবে ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত’ বলে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প।
বাধা সত্ত্বেও সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
এদিকে ট্রাম্পের বিরোধিতা করে মামলার বাদি মার্চেন বলেন, ‘ট্রাম্প আইনি প্রক্রিয়ার প্রতি কোনো সম্মান রাখেন না।’ সূত্র: রয়টার্স
নাইমুর/