যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। ফলে ইতিহাসে সবচেয়ে বড় কার্বন নির্গতকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে দ্বিতীয়বারের মতো বেরিয়ে গেল।
সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভালে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
এদিকে ২০১৫ সালে প্যারিস চুক্তি থেকে বাদ পড়েছিল ইরান, লিবিয়া ও ইয়েমেন। এর সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্র। এদিকে এই চুক্তিতে থাকা দেশগুলো বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস (২ দশমিক ৭ ডিগ্রি ফাহেনহাইট)-এর মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছিল, যেন জলবায়ু পরিবর্তনের সর্বাধিক প্রভাব এড়ানো যায়।
এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের ছয় মাসের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয় আসেন। তবে ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় আসার পরই পুনরায় এই চুক্তিতে যোগ দেন। তবে ট্রাম্প আবারও চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নির্বাহী আদেশে সই করেছেন।
ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করার সময় ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় সমর্থকদের সামনে বলেছিলেন, ‘আমি অবিলম্বে এই অযৌক্তিক, একপেশে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজস্ব শিল্পকে ধ্বংস করবে না।’
যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবকে জানাতে হবে এবং চুক্তির শর্ত অনুযায়ী তা এক বছর পর কার্যকর হবে। সূত্র: রয়টার্স
তাওফিক/