ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
যে ১১ প্রতিষ্ঠানে দান করলে মিলবে আয়করে ছাড় রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা রাউজানে মাসুদ হত্যাকাণ্ডের এখনো মামলা হয়নি কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ সুইডিশদের ‘সুইট’ শুরু, সভানবার্গের কীর্তি কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের কষ্টার্জিত জয় গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস পাকিস্তানের মার্কিন-ইরান চুক্তির খরবে কমল তেলের দাম নেতানিয়াহু ‘অত্যন্ত কঠিন লোক’, বললেন ট্রাম্প রৌমারী সীমান্তে পুশইনের শিকার ৯ জন ২৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় ইংল্যান্ডের তুরুপের তাস বেলিংহাম: হেন্ডারসন এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস আজ যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তি: ১৪ দফার খসড়ায় যা যা থাকছে স্বর্ণের সঙ্গে ‍পাল্লা দিয়ে বাড়লো রুপার দামও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ৪ দেশ ফের স্বর্ণের দামে বড় লাফ, এবার বাড়ল কত? দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে: কর্মশালায় বক্তরা হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর ইরানের জব্দ করা ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র
Nagad desktop

বাংলাদেশের মাটি যেন সন্ত্রাসী কাজে ব্যবহার না হয়: ভারতীয় সেনাপ্রধান

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম
বাংলাদেশের মাটি যেন সন্ত্রাসী কাজে ব্যবহার না হয়: ভারতীয় সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি বলেছেন, বাংলাদেশকেই নিশ্চিত করতে হবে তাদের মাটি যাতে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়।

ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। 

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তারা ঢাকা সফর করেছেন এবং তারা বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কিছু স্থান পরিদর্শন করেছেন বলে সম্প্রতি দাবি করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। 

বিষয়টি নিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে অবগত আছি। আমি একটি নির্দিষ্ট দেশের (পাকিস্তান) জন্য সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল শব্দটি ব্যবহার করছি। সেখানকার নাগরিকরা যদি অন্য দেশে যায় এবং সেই দেশ যদি আমাদের প্রতিবেশী হয় (বাংলাদেশ) তাহলে তা উদ্বেগের বিষয় তো বটেই। আমার এটা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। তারা যেন সেখানকার (বাংলাদেশ) মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসী পাঠাতে না পারে।’ 

তবে ভারতীয় গণমাধ্যমে প্রচার হওয়া এসব দাবি মিথ্যা বলে এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের সরকার ও প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করা প্রসঙ্গে জেনারেল দ্বিবেদি বলেন, ‘প্রশাসনের সঙ্গে তখনই আলাপ-আলোচনা চলতে পারে, যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকে। সরকার নির্বাচিত হলে তখন আমরা বলতে পারি আমাদের সম্পর্ক তাদের সঙ্গে কেমন হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই দৃঢ়। চাইলেই আমরা বার্তা বিনিময় করতে পারি। আমরা শুরু থেকে এটাই করে আসছি।’

দ্বিবেদি আরও বলেন, ‘পাকিস্তানের এজেন্ডা শুধু কাশ্মীর পর্যন্ত সীমাবদ্ধ নয়। তারা ভারতবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে।’ 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের ধারণাটা তাদের (পাকিস্তানের) জন্য বড় জটিল সমস্যাস্বরূপ। এটি শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয়। পাকিস্তানকে একত্রিত রাখতে আপনার কোনো সাধারণ এজেন্ডা লাগবে, যা আপনাদের একাট্টা রাখবে। ভাষা কি এক? মানুষ এক? কোন জিনিসটি এক? শুধু ভারতবিরোধী অবস্থান।’ সূত্র: ইকোনমিক টাইমস 

কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:২৮ পিএম
কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তাদের আকার ছোট করার প্রথম পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে মূল সংবাদ বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার (১৫ জুন) ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিবিসির সব বিভাগকে তাদের খরচের প্রায় ১০ শতাংশ (এক-দশমাংশ) কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই সামগ্রিক পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানটি থেকে দুই হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আর এই প্রক্রিয়ায় বিবিসির সংবাদ বিভাগই আগামী সপ্তাহে সবার আগে তাদের ছাঁটাইয়ের পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:০৯ পিএম
ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ও তেহরানের মধ্যকার সম্ভাব্য চুক্তি ১১ বছর আগে ওবামার শাসনামলে করা পরমাণু চুক্তির তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ মন্তব্য করেছেন।

রবিবার (১৪ জুন) এবিসি নিউজের আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সরাসরি যুদ্ধ এড়াতে ওয়াশিংটনের সব শর্ত পূরণ না হলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই ভালো।

ওবামা বলেন, ‘যে চুক্তিই হোক, সেটিতে আমাদের আগের চুক্তির থেকে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন থাকবে বা আলাদা হবে-এমন সম্ভাবনা খুবই কম।’  তিনি ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সেটি প্রত্যাহারের আগে দীর্ঘসময় ধরে আমাদের চুক্তি কার্যকর ছিল।’

গত ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হয়। তারপর থেকে কয়েক মাস ধরেই ট্রাম্প সম্ভাব্য শান্তি চুক্তির কথা বলে আসছেন। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতারা এখনও তাতে সম্মতি দেননি।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এই চুক্তি হলে ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা চিরতরে বন্ধ হবে। একই সঙ্গে অবরুদ্ধ হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে।

ওবামা বলেন, নতুন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে চলমান টানাপোড়েন আবারও প্রমাণ করেছে, কেবল চাপ সৃষ্টি বা বোমা হামলা চালিয়ে সমাধান খোঁজা যায় না। এর জন্য প্রয়োজন ব্যাপক কূটনৈতিক উদ্যোগ। তিনি বলেন, ‘এতদিনে আমাদের সেই শিক্ষা নেওয়ার কথা ছিল।’

আমান/

দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৩৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:০৩ পিএম
দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস ইন্ডিয়ার থার্মাল ক্যামেরায় শহরের বিভিন্ন স্থানে পৃষ্ঠের তাপমাত্রা ৬৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ দিল্লির ব্যস্ত আইআইটি ফ্লাইওভারে সরাসরি রোদে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীদের আশেপাশে সর্বোচ্চ ৬৪ ডিগ্রি তাপমাত্রা ধরা পড়ে। একই স্থানে গাছের ছায়ায় গেলে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি কমে যায়।
 
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপে দীর্ঘ সময় অবস্থান করলে মাথাব্যথা, বমি, অবসাদ, এমনকি অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

চিকিৎসক এ ফাতাহুদ্দিনের মতে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ৪০ ডিগ্রির বেশি হলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। তাই পর্যাপ্ত পানি পান, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা এবং ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, জীবিকার তাগিদে খোলা আকাশের নিচে কাজ করা নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

পুরান দিল্লির রেড ফোর্ট এলাকায় শুকনাে ফল বিক্রেতা সঞ্জনা বেন জানান, প্রচণ্ড গরমে মাঝে মাঝে মাথা ঘোরে ও চোখ ঝাপসা হয়ে আসে।

একই এলাকার জুতা বিক্রেতা মোহাম্মদ মাহফুজ আলম বলেন, দিন-রাত কোনো সময়ই গরম থেকে স্বস্তি মেলে না।

বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ ও সবুজায়নের অভাবে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। একটি গাছের ছায়াও যে দাবদাহ থেকে উল্লেখযোগ্য স্বস্তি দিতে পারে, এই পরিস্থিতি তারই প্রমাণ। সূত্র: বিবিসি 

খাদিজা রুমি/অমিয়/

পাকিস্তানের মার্কিন-ইরান চুক্তির খরবে কমল তেলের দাম

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:২৪ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:৫৫ এএম
পাকিস্তানের মার্কিন-ইরান চুক্তির খরবে কমল তেলের দাম
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীর দেশ পাকিস্তানে কমেছে তেলের দাম। সোমবার (১৪ জুন) পাকিস্তানসহ এশিয়ার বাজারে তেলের দাম কমে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

সোমবার এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ১৮ ডলারে নেমে আসে। একইসময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ১৩ ডলারে দাঁড়ায়। 

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তান জানিয়েছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

খাদিজা রুমি/অমিয়/

নেতানিয়াহু ‘অত্যন্ত কঠিন লোক’, বললেন ট্রাম্প

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:২১ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:১৮ পিএম
নেতানিয়াহু ‘অত্যন্ত কঠিন লোক’, বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ইরান শান্তিচুক্তিটি ভেস্তে দিয়েছিলেন, যার কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চুক্তিটি বিলম্বিত হয়। 

ট্রাম্প নেতানিয়াহুকে ‘একজন অত্যন্ত কঠিন লোক’ হিসেবেও আখ্যায়িত করে দাবি করেছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ বন্ধ করে এই শান্তি চুক্তিটি আলোচনা করার জন্য ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্রের প্রতি ‘অত্যন্ত কৃতজ্ঞ থাকা’।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে মার্কিন নেতা বলেন, ‘তিনি একজন অত্যন্ত কঠিন লোক’।

তিনি আরও যোগ করেন, ‘আর সত্যি বলতে, এটি করার জন্য তার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তবে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারতো না।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানও জানিয়েছে যে, লেবাননসহ সবকটি ফ্রন্টে সামরিক অভিযান ‘অবিলম্বে এবং স্থায়ীভাবে’ বন্ধ করা হবে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক নৌপথ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যতের জন্য একটি নির্দেশিকা তৈরি করবে।

তবে ইসরায়েলের জন্য এটি মেনে নেওয়া কঠিন হতে পারে, কারণ তাদের এই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং তারা মার্কিন-ইরান চুক্তির খবরের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রতিবেদনে বলা হয়, ইরান এবং লেবাননের হিজবুল্লাহসহ তাদের প্রক্সি বা সহযোগী দলগুলোর সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়ার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক কারণ রয়েছে। সূত্র: এনডিটিভি

আজহার/