এবার ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ এপ্রিল) এ তথ্য জানায় দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি ।
এক সপ্তাহ আগে ইয়েমেনের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গতকাল হুতিরা জানালো, নতুন করে হোদেইদা বিমানবন্দরে হামলা চালায় মার্কিন বাহিনী।
হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘আমেরিকার আগ্রাসন’ হিসেবে অভিহিত করে। টিভি চ্যানেলটি জানায়, লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদা বিমানবন্দরে এ পর্যন্ত তিনবার হামলা চালানো হয়।
১৯-২১ মার্চ পর্যন্ত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা টানা যুক্তরাষ্ট্রের হামলার তথ্য জানায়। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র ইয়েমেনজুড়ে ভারী বিমান হামলা চালানোর তথ্য নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র হুমকি দেয় হুতিদের পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
এছাড়া ১৫ মার্চ যুক্তরাষ্ট্র জানায় তারা হুতি নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় ইয়েমেনে ৫৩ জন নিহত হন বলে জানায় হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি মাস গাজায় হামলা চালিয়ে আবার শত শত ফিলিস্তিনিদের হত্যা করে দখলদার ইসরায়েল। এর জবাবে লোহিত সাগরে চলাচলকারী সব ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দেয় হুতি। এরপরই যুক্তরাষ্ট্র হুতি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।
সূত্র: এএফপি
দিনা/