থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘ভিজিট ইউক্রেন’ এবং ভিসা নিউজ.কম ( visa news.com) নামে ভ্রমণ বিষয়ক পোর্টালের বরাতে এই তথ্য জানা যায়।
টিডিএসি-তে ব্যক্তিগত ও পাসপোর্ট সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।
এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। এছাড়া নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট করে একটি কপি সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়।
থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফর্ম পূরণ না করলে কাউকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে এই ফর্ম পূরণ করতে হবে।
এই ডিজিটাল কার্ডটি তৈরি করা হবে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।
থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ করাটা বাধ্যতামূলক। এমনকি সেই ব্যক্তিগত ভ্রমণ বা ব্যবসা বা ট্রানজিট— সব ধরনের উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করতে এখন থেকে এই কার্ডটি পূরণ করতে হবে।
দিনা