ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
Nagad desktop

কূটনৈতিক নম্বর প্লেট,পতাকা ও গাড়ি সবই আছে এই ভুয়া দূতাবাসে!

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম
আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
কূটনৈতিক নম্বর প্লেট,পতাকা ও গাড়ি সবই আছে এই ভুয়া দূতাবাসে!
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভুয়া দূতাবাস শনাক্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। হর্ষ বর্ধন জৈন নামের এক ব্যক্তি গাজিয়াবাদের কবি নগরে একটি ভাড়া বাড়িতে ভুয়া এই দূতাবাস পরিচালনা করছিলেন। তিনি নিজেকে পশ্চিম আর্কটিক, সাবোরগা, পুলভিয়া এবং লোডোনিয়ার মতো দেশের রাষ্ট্রদূত দাবি করতেন।

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ইতোমধ্যে গাজিয়াবাদ জেলায় অভিযান চালিয়ে অবৈধ দূতাবাস পরিচালনার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ওই ব্যক্তি নিজেকে একজন রাষ্ট্রদূত দাবি করে এই কনস্যুলেট পরিচালনা করতেন।

উত্তরপ্রদেশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে এসব তথ্য জানান। অভিযান চালিয়ে  অবৈধ এই দূতাবাস থেকে জাল পরিচয়পত্র, নথি এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।ত

স্পেশাল টাস্ক ফোর্স সেখান থেকে ইউপি এসটিএফ কূটনৈতিক নম্বর প্লেটযুক্ত চারটি গাড়ি, জাতিসংঘের ১২টি দেশের কূটনৈতিক পাসপোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিলযুক্ত জাল নথি, দুটি জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ ও কোম্পানির ৩৪টি সিল, দুটি জাল প্রেস কার্ড, নগদ ৪৪,৭০,০০০ টাকা, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং একাধিক কোম্পানির নথি জব্দ করেছে।

এসটিএফের নয়ডা ইউনিটের মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে জৈন বিদেশে কোম্পানি এবং ব্যক্তিদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দালালি করছিলেন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, অভিযুক্তরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার ছবি বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করতো।
থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়ায় বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সুলতানা দিনা/

ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৫২ পিএম
ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে রবিবার (১৪ জুন) ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং এর পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘সবার জন্য উন্মুক্ত’ করে দেওয়া হবে।

এর আগে ইরান ভিন্ন সময়সূচির কথা বললেও তারা ইঙ্গিত দিয়েছে যে, একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। একই সঙ্গে যুদ্ধরত পক্ষ ও মধ্যস্থতাকারীরা জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে।

তেহরান থেকে এএফপি জানায়, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। আর চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে।’

প্রধান মধ্যস্থতাকারীদের অন্যতম পাকিস্তানের নেতাও এর আগে বলেছেন, চুক্তি এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি’।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার এক্সে দেওয়া পোস্টে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ চুক্তি ‘চূড়ান্ত’ হওয়ার কথা রয়েছে এবং এটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হবে।

তিনি জানান, আগামী সপ্তাহে ‘কারিগরি পর্যায়ের আলোচনা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, রবিবার চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

তবে ইরানের ফার্স বার্তা সংস্থা দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, তেহরান এখনো চুক্তি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিংবা কোনো ঘোষণা দেয়নি।

৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, একটি চুক্তি আসন্ন। কিন্তু নানা জটিলতায় আলোচনা দীর্ঘায়িত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শনিবার বলেন, চুক্তি স্বাক্ষরের তারিখ এখনো নির্ধারিত হয়নি এবং ‘এটি আগামীকাল হবে না’।

তবে তিনি যোগ করেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

যুদ্ধরত দুই পক্ষই চুক্তির বিষয়বস্তু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। উভয় পক্ষই দেখাতে চায় যে, যুদ্ধ শেষে তারাই তুলনামূলক শক্তিশালী অবস্থানে রয়েছে।

এদিকে মধ্যস্থতাকারী কাতারের একটি প্রতিনিধি দল রবিবার তেহরানে পৌঁছেছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

ইরানের আইএসএনএ বার্তা সংস্থা জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর এক উপদেষ্টাকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পাঠানো হয়েছে। অন্যদিকে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, সফরের উদ্দেশ্য হলো ‘কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা’।

তেহরান বরাবরই বলে আসছে, তারা হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

প্রণালীটিতে কার্যত অবরোধ আরোপের পর, যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে, ইরান দাবি করেছে, এ জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে তাদের সশস্ত্র বাহিনীর অনুমতি নিতে হবে। একই সঙ্গে তদারকি ও টোল আদায়ের জন্য নতুন একটি কর্তৃপক্ষও গঠন করা হয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপ করেছে।

শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ‘বহুসংখ্যক একমুখী আক্রমণাত্মক ড্রোন’ ছুড়েছে।

সেন্টকম আরও জানায়, ‘গত কয়েক ঘণ্টায় মার্কিন বাহিনী এসব ড্রোন ভূপাতিত করেছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার বলেন, আলোচনায় থাকা চুক্তিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর প্রশাসন আর আগের মতো থাকবে না।’ এ জলপথকে তিনি ইরানের ‘প্রধান প্রতিরোধমূলক উপকরণগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টেও টোল বা অন্য কোনো ব্যবস্থার বিষয়ে কিছু বলা হয়নি।

‘পারমাণবিক ডাস্ট’

আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত, যা গত বছর যুক্তরাষ্ট্রের হামলার পর ভূগর্ভে চাপা পড়েছে বলে ধারণা করা হয়।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর সন্দেহ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।

আরাঘচি শুক্রবার বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে সমাধানের একমাত্র উপায় হলো ‘ইরানের ভেতরেই সেটিকে পাতলা বা ডাইলিউট করা’।

ট্রাম্পের আগে বলেছিলেন, যুদ্ধের উদ্দেশ্যই ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্র ওই ইউরেনিয়াম সরিয়ে ধ্বংস করবে।

শনিবারের পোস্টে তিনি লেখেন, ‘যখন সবকিছু শান্ত হবে, তখন আমরা গিয়ে ওই পারমাণবিক ডাস্ট সংগ্রহ করব... এবং ইরান বা যুক্তরাষ্ট্র, যেখানেই হোক, তা ধ্বংস করে ফেলব।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন, বলেছেন ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে যেকোনো চুক্তিতেই সমৃদ্ধ পারমাণবিক উপাদান অপসারণের বিষয়টি থাকবে।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানান, যুদ্ধ অবসানের প্রস্তাবিত চুক্তিতে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল অভিযান চালিয়ে যাচ্ছে।

২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে লেবাননও মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ে।

এপ্রিল মাসে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বাস্তবে মানা হয়নি। ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের আলোচনার পর গত সপ্তাহে নতুন একটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রোববার ইসরাইলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ২৯টি গ্রামের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে।

এ ছাড়া তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া বলে সন্দেহ করা তিনটি ড্রোন রোববার উত্তর ইসরাইলে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রিফাত/

রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া
আদ্রিয়ান ভেস্তেয়া। ছবি: সংগৃহীত

ন্যাশনাল লিবারেল পার্টির সদস্য ও সাবেক মেয়র আদ্রিয়ান ভেস্তেয়াকে রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।

রবিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

৫২ বছর বয়সী ভেস্তেয়া বর্তমানে রোমানিয়ার মধ্যাঞ্চলীয় ব্রাসভ কাউন্টির কাউন্টি কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মনোনয়নের পর ভেস্তেয়া বলেন, তিনি একটি ‘রাজনৈতিক সরকার’ গঠন করতে চান যা ‘প্রকৃত সংস্কার করবে এবং রোমানিয়াকে পশ্চিমপন্থি পথে রাখবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের ষষ্ঠ বৃহত্তম দেশ এবং উন্নয়নে আমাদের বড় জোর দিতে হবে। 

রোমানিয়ায় এই মাসে প্রেসিডেন্ট দানের দুটি প্রধানমন্ত্রী মনোনয়নের বিষয়টি ঘটছে গত মে মাসে অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইলি বোলোয়ানের সরকার উৎখাতের পরিপ্রেক্ষিতে। রোমানিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের আগে নির্ধারিত নেই। ভেস্তেয়াকে ১০ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে এবং দায়িত্ব নিতে সংসদে আস্থা ভোট জিততে হবে।

উল্লেখ্য, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বাজেট ঘাটতির দেশগুলোর একটি এবং দেশটি মূল্যস্ফীতি ও কারিগরি মন্দার মুখোমুখি রয়েছে।

যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল
ছবি: এআই

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসানের মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে।

রবিবার (১৪ জুন) ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে যে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে ইরানে পাঠানো হয়েছে।

অন্যদিকে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য হলো, কূটনৈতিক প্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা।

এ সফর এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে। সূত্র: এএফপি

নাঈম/

হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৪:১০ পিএম
হোয়াইট হাউসে ট্রাম্পের ৮০তম জন্মদিন উদযাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিপুল আড়ম্বর, বিতর্ক আর রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে হোয়াইট হাউসে নিজের ৮০তম জন্মদিন উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আমেরিকার ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউসের লনে আয়োজন করা হলো মিক্সড মার্শাল আর্টস বা খাঁচার ভেতরের রক্তক্ষয়ী লড়াইয়ের এক জমকালো প্রদর্শনী। চার হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে এই আয়োজনকে ঘিরে পুরো ওয়াশিংটনে ছিল টানটান উত্তেজনা।

তবে এই উৎসবের পেছনে বড় রাজনৈতিক ও কূটনৈতিক সংকটও আড়াল করা যাচ্ছে না। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। অন্যদিকে মাত্র এক মাইল দূরে আইনি জটিলতায় কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হয়েছে। সমালোচকেরা এই আয়োজনকে প্রাচীন রোমের 'রুটি ও সার্কাস' (জনগণের অসন্তোষ ঢাকতে বিনোদনের ব্যবস্থা) নীতির সঙ্গে তুলনা করে একে রাজনৈতিক দিক পরিবর্তনের কৌশল বলে মনে করছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে সম্প্রতি জনমনে প্রশ্ন উঠলেও, তার চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন।

ফ্লাগ ডে এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীর অংশ হিসেবে এই উৎসবের দাবি করা হলেও পুরো আয়োজনটি মূলত ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক এবং তার পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসার প্রচারণায় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র: এপি

তামান্না রুপা/

আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৩১ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির তীব্র বিরোধিতা করে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির কট্টরপন্থি রাজনৈতিক দল ও নেতারা। বিক্ষোভকারীরা ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ‘অনুপ্রবেশকারী’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।

ইরানের আধাসরকারি সংবাদসংস্থা ফার্স নিউজ জানায়, তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে জড়ো হয়ে শত শত মানুষ স্লোগান দেন।

কট্টরপন্থীদের আপত্তির মূল কারণ:

হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা: কট্টরপন্থি নেতাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর তেহরানের একক প্রভাব ও নিয়ন্ত্রণ অনেকটাই কমে যাবে।

গোপন সমঝোতার অভিযোগ: বিক্ষোভকারীদের মতে, চুক্তির খসড়ায় সরকার সাধারণ মানুষের কাছে যতটুকু প্রকাশ করেছে, তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমেরিকার কাছে আপস করা হয়েছে।

পরমাণু নীতিতে ছাড়: কট্টরপন্থিরা দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি আরও বাড়ানোর পক্ষে সাফাই গেয়ে আসছেন। এমনকি বৈশ্বিক পরমাণু অস্ত্র অসংসারণ চুক্তি থেকে ইরানকে সম্পূর্ণ প্রত্যাহার করার জন্য তারা চাপ দিচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: বিক্ষোভের মুখে এক টেলিভিশন ভাষণে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী ইরানের অন্যতম প্রধান প্রতিরোধ হাতিয়ার হিসেবেই থাকবে। তবে এই চুক্তির ফলে ইরানি বন্দরগুলোর ওপর থাকা মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে, যা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তি আনবে।

বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির চূড়ান্ত অনুমোদন ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিই কার্যকর করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবারই চুক্তি সইয়ের জোরালো দাবি তোলার পর ইরানের অভ্যন্তরে এই কট্টরপন্থিদের বিক্ষোভ চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি করল।

তামান্না রুপা/