ইরান প্রথম
‘রোবোলিগ্যাল’ চালু করার মাধ্যমে একটি বড় পদক্ষেপ নিয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর তেহরানে দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তা এবং আইনজীবিদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। এটি স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য দৈনন্দিন আইনি-পরিষেবা দেবে।
নতুন প্রযুক্তিটি মানুষকে সহজে এবং দ্রুত আইনি পরামর্শ পেতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, যা সবার জন্য ন্যায়বিচার সহজলভ্য করে তুলবে। বিভিন্ন স্তরের আইনি জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা ভয়েস বা টেক্সটের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের আইনি প্রশ্ন লিখে বা ভয়েসের মাধ্যমে রোবটকে জিজ্ঞাসা করতে পারবেন। এটি বিপুল সংখ্যক ইরানি আইনি মামলার ফলাফল ও রেকর্ডের উপর ভিত্তি করে উত্তর দেবে। এর মানে হলো, কোনো বড় খরচ বা আইনজীবীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই আরও বেশি মানুষ নির্ভরযোগ্য আইনি সহায়তা লাভ করবেন।
রোবোলিগ্যাল দেখিয়েছে, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বাস্তব সমস্যা সমাধান করতে পারে এবং লাখ লাখ মানুষকে তাদের দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারে। এআই-এর ব্যবহার বিচার ব্যবস্থায় পরিষেবাগুলোকে দ্রুত, স্পষ্ট এবং সহজ ব্যবহারযোগ্য করবে।
সম্প্রতি ইরান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং প্রশাসনিক ক্ষেত্রে সরকারি পরিষেবাগুলোকে ডিজিটাল করার পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবেই রোবোলিগ্যালের মতো নতুন ধারণাগুলোর বাস্তবায়ন বেড়ে উঠছে।
এদিকে, রোবোলিগ্যাল শুধু আইনি প্রশ্নেই সাহায্য করবে না। এটি বিচারক এবং আইনজীবীদেরও সহকারী হিসেবে তাদের সাধারণ কাজগুলো সামলাবে। এতে আদালতের মামলার গতি বাড়বে এবং খরচ কমবে বএল মনে করা হচ্ছে।
সুলতানা দিনা/