ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত মৌলভীবাজারবাসী আজকের আবহাওয়ার পূর্বাভাস ৬০ বছরের অপেক্ষা বনাম ক্রোয়াট ধারাবাহিকতা সিলেট নগরীর ৪টি পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বিএনপি লালপুরে নৌকায় পড়ে ছিল জেলের গুলিবিদ্ধ মরদেহ লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় শাহরাস্তিতে নারীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত কালুখালীতে অগ্নিদগ্ধ মরদেহ: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ওমরাহ যাত্রীদের অর্থ আত্মসাৎ: দুই পীরজাদার বিরুদ্ধে মামলা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতার পদত্যাগ ধামরাইয়ের কালামপুর সাব-পোস্ট অফিস: নাক-মুখ চেপে নিতে হয় সেবা বিশ্বমঞ্চে মেসির প্রথম হ্যাটট্রিক, ক্লোসাকে ছুঁয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা! স্বপ্ন ছোঁয়ার শেষ মিশনে রোনালদো নারায়ণগঞ্জে পদ্মার উড়াল সেতুর পিলারের মাটি গেছে শ্রমিক লীগ নেতার ভাটায় বাকৃবিতে নজর কাড়ছে পেলে-ম্যারাডোনার গ্রাফিতি জাল ভিসায় ইউরোপে মানব পাচারের অভিযোগ টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার প্রায় ৫ বছর মেয়াদোত্তীর্ণ ইবি ছাত্রদল কমিটি পবিত্র আশুরা ২৬ জুন জলবায়ু পরিবর্তনের কবলে ব্রহ্মপুত্র কমবে পানি, বাড়বে খরার ঝুঁকি দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী ১৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি ১৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল উজবেকিস্তান-কলম্বিয়া: স্বপ্ন বনাম প্রত্যাবর্তন কর্মসংস্থানের রূপরেখা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া
Nagad desktop

স্কুলে হিজাব নিষিদ্ধ করছে অস্ট্রিয়া!

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
স্কুলে হিজাব নিষিদ্ধ করছে অস্ট্রিয়া!
প্রতীকী ছবি

অস্ট্রিয়ার আইনপ্রণেতারা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কুলে ১৪ বছরের কম বয়সী ছাত্রীদের জন্য হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি আইন অনুমোদন করতে পারে।

এই আইন বৈষম্যমূলক ও সামাজিক বিভাজন বাড়াতে পারে বলে মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

তবে রক্ষণশীল নেতৃত্বাধীন সরকারের দাবি, বাড়তে থাকা অভিবাসী বিরোধী চাপের প্রেক্ষাপটে, এই নিষেধাজ্ঞা মেয়েদের ‘অত্যাচার থেকে রক্ষা’ করার উদ্দেশ্যে প্রস্তাব করা হয়েছে।

২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধের একটি আইন অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে বাতিল করেছিল। 

তবে সরকার বলছে, এবার তাদের প্রস্তাবিত আইনের সাংবিধানিক ভিত্তি আরও শক্তিশালী।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৪ বছরের নিচের মেয়েদের ইসলামী ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখা হিজাব, বোরকা পরে বা এ ধরনের যে কোনো পর্দা করে স্কুলে আসা নিষিদ্ধ করা হবে।

এই বিল উপস্থাপনের সময় ইন্টিগ্রেশন মন্ত্রী ক্লাউডিয়া প্লাকোল্ম বলেন, ‘যখন একটি মেয়েকে বলা হয় সে পুরুষের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে শরীর ঢেকে রাখবে, তখন এটি কোনো ধর্মীয় আচার নয়, বরং নিপীড়ন।’

এই আইন পাস হলে, আগামী সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। 

ফেব্রুয়ারি থেকে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নতুন নিয়ম ব্যাখ্যা করার একটি ‘পরিচিতি পর্ব’ চালু করা হবে, যেখানে নিয়ম ভাঙলে কোন শাস্তি দেওয়া হবে না। 

তবে বারবার এই নিয়মকে অমান্য করলে, অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়া প্রস্তাবিত আইনকে ‘মুসলিম মেয়েদের বিরুদ্ধে প্রকাশ্য বৈষম্য’ হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি ‘ইসলামবিরোধী বর্ণবাদের প্রকাশ’। 

এই সংগঠনের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে পূর্বধারণা ও কুসংস্কারকে আরও উসকে দিতে পারে।

অস্ট্রিয়ার মুসলিম সম্প্রদায়ের সরকারি প্রতিনিধিত্বকারী সংস্থা আইজিজিওই আইনটির বিরোধিতা করেছে। 
সংস্থাটি বলেছে, এই নিষেধাজ্ঞা ‘সামাজিক সংহতিকে বিপন্ন করবে’ এবং বাচ্চাদের ক্ষমতায়নের বদলে ‘তাদেরকে কলঙ্কিত ও বিচ্ছিন্ন করবে’।

নারী অধিকার সংগঠন ‘আমাজোনে’র ব্যবস্থাপনা পরিচালক অ্যাঞ্জেলিকা অ্যাটসিঙ্গার বলেন, হিজাব নিষিদ্ধের উদ্যোগ মেয়েদের কাছে ভুল বার্তা পাঠাবে, যে অন্যরা তাদের শরীর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং সেটি গ্রহণযোগ্য।

অ্যান্টি-রেসিজম সংগঠন ‘এসওএস মিটমেন্স’-এর জারি করা বিবৃতিতেও এই আইন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মেহেদী/

বিশ্বকাপ উন্মাদনায় টাইমস স্কয়ারে হাতাহাতি আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৪৮ পিএম
বিশ্বকাপ উন্মাদনায় টাইমস স্কয়ারে হাতাহাতি আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘জে’–এর উদ্বোধনী ম্যাচে বুধবার কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।

এই ম্যাচকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে দুই দেশের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফুটবল ভক্তদের উৎসবমুখর জমায়েতটি হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয়। নিউ ইয়র্কের অন্যতম এই আইকনিক স্থানে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই দেশের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দিচ্ছেন এবং অঙ্গভঙ্গি করছেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু উদ্যাপন করতে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের হাজার হাজার সমর্থক সমবেত হয়েছিলেন। শুরুতে পরিবেশটি উৎসবমুখর ছিল; ভক্তরা পতাকা ওড়াচ্ছিলেন এবং জাতীয় সংগীত গাইছিলেন।

কিন্তু আর্জেন্টিনার একদল সমর্থকের সঙ্গে আলজেরীয় সমর্থকদের বাগ্‌বিতণ্ডা শুরু হলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়।

পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ভিড় ছত্রভঙ্গ করে দেয় যাতে নতুন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএন/

জলবায়ুজনিত ৩ ঝুঁকিতে বিশ্বের প্রায় অর্ধেক শিশু: ইউনিসেফ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:০১ পিএম
জলবায়ুজনিত ৩ ঝুঁকিতে বিশ্বের প্রায় অর্ধেক শিশু: ইউনিসেফ
ছবি: সংগৃহীত

বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু জলবায়ুজনিত অন্তত তিনটি ঝুঁকির মুখে  রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, বিশ্বের কিছু অঞ্চলে এই প্রভাব তুলনামূলকভাবে অনেক বেশি।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের এ সংস্থা জানিয়েছে, তাদের প্রতিবেদনে বিশ্বের প্রায় ২৪০ কোটি শিশুর বসবাসের স্থানের সাথে মিল রয়েছে এমন আটটি জলবায়ুজনিত প্রভাবের তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। এই আটটি প্রভাব হলো: উপকূলীয় বন্যা, নদীভিত্তিক বন্যা, খরা, ক্রান্তীয় ঝড়, তাপপ্রবাহ (অন্তত টানা তিন দিন উচ্চ তাপমাত্রা, তবে দেশভেদে ভিন্ন হয়), চরম তাপমাত্রা, দাবানল ও বালুঝড়।

প্রতিবেদনটিতে মূলত ১১০ কোটি শিশুর ওপর আলোকপাত করা হয়েছে, যারা অন্তত তিনটি ঝুঁকির সম্মুখীন। এর মধ্যে অধিকাংশ স্থানে মিল পাওয়া যায় এমন তিন ঝুঁকি হলো- খরা, চরম তাপমাত্রা (৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) এবং তাপপ্রবাহ। এই তিনটির যৌথ প্রভাবে প্রায় ২৯ কোটি ৬০ লাখ শিশুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে নাইজেরিয়ার ৭ কোটি ৪০ লাখ, পাকিস্তানের ৩ কোটি ৪০ লাখ এবং ভারতের ৩ কোটি ২০ লাখ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, গত ২০ বছরে এই ‘তিনটি বা তার বেশি’ ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে। বিশ্বের প্রায় সব শিশু অন্তত একটি ঝুঁকির মুখে। ২০০ কোটি শিশু অন্তত দুটি ঝুঁকির মুখে, যেখানে ৩৬ কোটি ৪০ লাখ শিশু অন্তত চারটি ঝুঁকির সম্মুখীন। সাতটি বা এর বেশি জলবায়ু ঝুঁকির মধ্যে থাকা ১ লাখ ২৩ হাজার শিশুর মধ্যে প্রায় ৪৬ হাজার শিশুই রয়েছে মিয়ানমারে।

ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে শিশুরাই সবার আগে রয়েছে।’

শিশুদের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি কোথায়- এমন প্রশ্নের জবাবে প্রতিবেদনের অন্যতম লেখক টম স্লেমেকার বলেন, ‘এর সংক্ষিপ্ত কোনো  উত্তর নেই।’

স্লেমেকার বলেন, ‘তবে সব অঞ্চল সমান নয়। কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা দেখতে পাই। এগুলো মূলত সাব-সাহারান আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে বেশি কেন্দ্রীভূত।’

বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও পাকিস্তানের মতো যেসব দেশে শিশু জনসংখ্যা বেশি, সেসব দেশ অন্তত তিনটি ঝুঁকির মুখে থাকা শিশুর সংখ্যার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে। তবে শতকরা হারের হিসাবে সাব-সাহারান আফ্রিকার দেশগুলো, বিশেষ করে সাহেল অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক ক্ষেত্রে জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সরকারের সীমিত সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

উদাহরণ হিসেবে প্রতিবেদনে মধ্য আফ্রিকার দেশ চাদের কথা উল্লেখ করা হয়েছে। দেশটি বর্তমানে মানবিক সংকটে রয়েছে। সেখানে পানি, বিদ্যুৎ ও খাদ্যের প্রাপ্যতা সীমিত। প্রতিবেদন অনুযায়ী, চাদের ৯৫ শতাংশের বেশি শিশু অন্তত তিনটি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে।

বিশেষ ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে আরও রয়েছে ৩৯টি দ্বীপরাষ্ট্র। এসব দেশের সামনে সীমিত মিঠাপানির উৎস, আমদানি নির্ভরতা এবং ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের পর সহজে অন্যত্র আশ্রয় নেওয়ার সুযোগ না থাকার মতো চ্যালেঞ্জ রয়েছে। সূত্র: এএফপি

নাঈম/

ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১২:৪১ পিএম
ভারতে ২২ জুন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ব্লক
ছবি: সংগৃহীত

ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। আগামী ২২ জুন পর্যন্ত পুরো দেশজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে জানিয়েছে ভারতের শিক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল টেস্টিং অ্যাজেন্সি।

কেন এই নিষেধাজ্ঞা?

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের আসন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (NEET-UG 2026-এর পুনঃপরীক্ষা) কেন্দ্র করে পরীক্ষার্থীদের প্রতারিত করতে এবং ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াতে একটি চক্র এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করছিল। এই 'চিটিং র‍্যাকেট' বা প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধ করতে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূল কারণ ও অন্যান্য বিধিনিষেধ:পুনঃপরীক্ষা রক্ষা:

এর আগে গত মে মাসে হওয়া পরীক্ষাটি প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছিল। আগামী ২১ জুন সেই পরীক্ষার পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষা নির্বিঘ্ন করতেই ২২ জুন পর্যন্ত অ্যাপটি ব্লক রাখার নির্দেশ দিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। 

ব্লক করার পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের 'মেসেজ এডিটিং' (বার্তা সংশোধন) ফিচারটিও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, অতীতে অনেকে পরীক্ষা শেষ হওয়ার পর পুরনো মেসেজ এডিট করে প্রশ্নপত্র বসিয়ে ভুয়া 'প্রশ্ন ফাঁসের' প্রমাণ সাজাতো, যা সমাজে বিভ্রান্তি তৈরি করত।

ভারতের শিক্ষা মন্ত্রণালয় ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, সাধারণ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং একটি নিরাপদ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১১:৩৬ এএম
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নেই সুনামির আশঙ্কা
ছবি: প্রতীকী

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশের ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি প্রদেশের পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

গভীরতা কম হওয়ায় ওই অঞ্চলে বেশ তীব্র কম্পন অনুভূত হয়েছে।

কম্পনটি এক মিনিটেরও বেশি সময় স্থায়ী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

তাৎক্ষণিক বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পালু শহরের কিছু ভবনের ছাদ ধসে পড়ার মতো আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিএমকেজি স্পষ্ট জানিয়েছে যে, এই ভূমিকম্পে সুনামির কোনো ঝুঁকি নেই।

২০১৮ সালে এই পালু শহরেই একটি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ফলে মঙ্গলবারের এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মাঝে সেই পুরোনো আতঙ্ক নতুন করে ফিরিয়ে আনে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

মার্কিন-ইরান চুক্তির সমঝোতা হয়নি, জি- ৭ নেতাদের মধ্যে বাড়ছে প্রশ্ন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:২৬ এএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ১১:৪৬ এএম
মার্কিন-ইরান চুক্তির সমঝোতা হয়নি, জি- ৭ নেতাদের মধ্যে বাড়ছে প্রশ্ন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা চুক্তি (এমওইউ) নিয়ে এখনও স্পষ্ট ধারণা পাননি বিশ্বের শীর্ষ নেতারা। সুইজারল্যান্ডের জেনেভা হ্রদের তীরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া নেতারা চুক্তির বিস্তারিত জানতে আগ্রহী হলেও এর পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার (১৪ জুন) ভার্চুয়ালি চুক্তিতে স্বাক্ষর করেন বলে জানানো হলেও দেড় পৃষ্ঠার এই নথির বিষয়বস্তু এখনো জনসমক্ষে আসেনি। ফলে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যাচ্ছে।

এমনকি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও চুক্তির কার্যকারিতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শুক্রবার (১২ জুন) সুইজারল্যান্ডে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগেই চুক্তির পাঠ প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে নথিটি শিগগিরই প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) জি-৭ নেতাদের সঙ্গে কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব দেশ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে ইরানের জন্য প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিলে উপসাগরীয় দেশগুলোর অর্থায়নের বিষয়েও আলোচনা চলছে। 

চুক্তির অন্যতম আলোচিত বিষয় হরমুজ প্রণালী। ট্রাম্প দাবি করেছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। তবে ইরান জানিয়েছে, প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং প্রয়োজন হলে তারা ফি আরোপ করতে পারবে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক পরিদর্শনের বিষয়গুলোও পরবর্তী কারিগরি আলোচনায় নির্ধারিত হবে।

চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক মহলে এখনও নানা প্রশ্ন ও অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: বিবিসি 

খাদিজা রুমি/অমিয়/