মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরে একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
রবিবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে সালামানকার লোমা দে ফ্লোরেস সম্প্রদায়ের একটি ফুটবল মাঠে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি দুটি পিকআপে করে এসে খেলোয়াড় ও দর্শকদের ওপা নির্বিচারে গুলি চালায়।
সালামানকার মেয়র সিজার প্রিয়েতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, বন্দুকধারীরা একটি ফুটবল ম্যাচের শেষে এসেছিল। গুলিতে ঘটনাস্থলে ১০ জন এবং পরে হাসপাতালে একজন মারা যান।
মেয়র জানান, আহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশু রয়েছে।
গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা তদন্ত করছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
গত বছর গুয়ানাজুয়াতোতে মেক্সিকোর মধ্যে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সান্তা রোজা ডি লিমা নামে একটি স্থানীয় গ্যাং শক্তিশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সঙ্গে লড়াই করছে। সূত্র: রয়টার্স/সিনহুয়া/এনবিসি
অমিয়/