ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
খরা, বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকিতে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া সুই-সুতো আর কি-বোর্ডে নির্যাতিত নারীদের নতুন স্বপ্ন পুতিনকে আলোচনায় বসতে জেলেনস্কির খোলাচিঠি রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহে হাঁসফাঁস দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ ইসলামী ব্যাংকের কারণেই আরেকটি ৫ আগস্ট ঘটে যেতে পারে বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন জলাবদ্ধতা ও দুর্গন্ধে নাকাল ঘিওর বাজার ছায়ানটে শুরু হলো দুই দিনের নজরুল উৎসব রাজধানীবাসীকে ফেরাতে সিটি বাসও গেছে ঢাকার বাইরে ৬ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৬ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল মে মাসে মব হামলায় নিহত ৩২: এমএসএফ ‘নতুন পুরাতন মিলিয়ে ভালোই বোর্ড হবে’ শাহজালালের কার্গো শেডে আগুন শূন্যরেখায় মানবেতর জীবন শিকলবাহায় হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ অ্যালামনাই প্ল্যাটফর্ম ০২০৪ ব্যাচের বন্ধুদের ঈদ পরবর্তী পুনর্মিলনী মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্ট আটক ৫২ মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তদের শোডাউন সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের প্রথমবার এআই তৈরি করল ‘সুপার-ভ্যাকসিন’ হাদি হত্যা মামলার বাদীকে নিয়ে বোনের প্রশ্ন? জয়পুরহাট সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির টহল জোরদার রাজনীতি এক ভয়ংকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে: মির্জা ফখরুল হজ শেষে দেশে ফিরলেন ২৯৬৯৪ হাজি নারায়ণগঞ্জে ১৭ বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত
Nagad desktop

প্রয়োজনে ইরানের হয়ে যুদ্ধে নামতে প্রস্তুত হুতিরা

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম
প্রয়োজনে ইরানের হয়ে যুদ্ধে নামতে প্রস্তুত হুতিরা
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, প্রয়োজন পড়লে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত। ইরান ও তার মিত্রদের সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে হুতিরা এই ঘোষণা দিয়েছে।

রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক হুতি নেতা বলেন, ‘‘আমরা সমস্ত বিকল্পসহ সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’’

যুদ্ধে নামার নির্দিষ্ট সময় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের নেতৃত্ব। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং উপযুক্ত সময়েই পদক্ষেপ নেওয়া হবে।’’

হুতি নেতৃত্বের মতে, এখন পর্যন্ত ইরান সফলভাবে শত্রুপক্ষকে মোকাবিলা করছে এবং যুদ্ধের গতি তাদের অনুকূলেই রয়েছে। তবে পরিস্থিতির কোনো নেতিবাচক পরিবর্তন হলে তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি মূল্যায়ন করবে।

নতুন সংঘাতের কেন্দ্র হতে পারে বাব আল-মানদেব প্রণালী

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, হুতিরা যদি নতুন করে কোনো ফ্রন্টে যুদ্ধ শুরু করে, তবে তাদের প্রধান লক্ষ্য হতে পারে ইয়েমেন উপকূলের বাব আল-মানদেব প্রণালী। লোহিত সাগরের এই সরু পথটি সুয়েজ খালের দিকে সমুদ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ইরান ইতোমধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ায়, বাব আল-মানদেব প্রণালী আক্রান্ত হলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। সূত্র: আল জাজিরা

মাহফুজ/

খরা, বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকিতে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:০২ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৯:০৫ এএম
খরা, বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকিতে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার বার্তা নিয়ে আবারও ফিরে আসছে ‘এল নিনো’। জাতিসংঘ ইতোমধ্যে এই আসন্ন পরিস্থিতি মোকাবিলায় বিশ্বকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের আগে এল নিনো সক্রিয় হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ ও নভেম্বরের আগে এই সম্ভাবনা ৯০ শতাংশ।

তবে বিশেষজ্ঞদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পটভূমিতে এবার এল নিনো আবির্ভূত হচ্ছে। ফলে এর প্রভাব আরও মারাত্মক ও ধ্বংসাত্মক হতে পারে। তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে এশিয়া মহাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এটি এই অঞ্চলের কৃষি, বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহের ওপর চরম চাপ সৃষ্টি হবে।

ভারতের জন্য ‘প্রাণঘাতী সংমিশ্রণ’ মূল শঙ্কা হচ্ছে, এল নিনো ভারতের চলমান তীব্র তাপপ্রবাহকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এটি আসন্ন মৌসুমি বায়ুকে দুর্বল করে দিতে পারে। জুন মাসে শুরু হতে যাওয়া বর্ষা মৌসুমে ইতোমধ্যে ‘স্বাভাবিকের চেয়ে কম’ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানিসংকটে থাকা ভারতের জন্য এটি মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

যদি এল নিনোর কারণে বৃষ্টিপাত দেরিতে হয়, তবে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হবে। এতে সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হবে ও হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে। বৃষ্টির ঘাটতি কৃষকদের জন্য বড় বিপর্যয় নিয়ে আসবে। মে মাসের তাপপ্রবাহ ইতোমধ্যে গম ও সরিষা ফসলের ক্ষতি করেছে। এল নিনো খরা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

ভারতীয় কৃষি বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্ট দেবিন্দর শর্মা জলবায়ুর গতিপ্রকৃতি অনুসরণ করা প্রতিষ্ঠান ‘কার্বন কপি’কে বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২০২৬ সাল ভারতের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র হতে যাচ্ছে।’

‘চলমান তীব্র তাপপ্রবাহ শঙ্কা তৈরি করছে। আমরা এল নিনো আসছে বলে মনে করছি, যার প্রভাব জুলাই বা আগস্টে দৃশ্যমান হবে। এটি ভারতের জন্য, বিশেষ করে ভারতের কৃষির জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে।’

মধ্যপ্রাচ্য সংকটের কারণে ভারতের কৃষকরা ইতোমধ্যে সারসংকটের শঙ্কায় রয়েছেন। এ ছাড়া এল নিনোর প্রভাব পড়তে পারে ভারতের মুম্বাই শহরের ওপর। মুম্বাইয়ের ২২ মিলিয়নেরও বেশি মানুষের পানির একমাত্র উৎস সাতটি বৃষ্টিনির্ভর হ্রদ। বর্তমানে এই হ্রদগুলোতে মাত্র ৪৫ দিনের পানি অবশিষ্ট রয়েছে। বর্ষা সময়মতো না এলে মুম্বাই বড় ধরনের পানির সংকটে পড়বে।

চীনের বিভিন্ন অংশে জরুরি রসদ মজুতের ডাক। চীনে গ্রীষ্মকালে সাধারণত বন্যা ও খরা উভয় পরিস্থিতিই দেখা যায়। জলবায়ুসংকটের কারণে এই দুর্যোগগুলো আরও তীব্র হয়েছে ও বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ বাড়িয়েছে। এল নিনোর কারণে চলতি বছর এই চ্যালেঞ্জ আরও বড় হবে। দেশটির জাতীয় জলবায়ু কেন্দ্র জানিয়েছে, শরৎ ও শীতকালে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এর ফলে দক্ষিণ চীনে বৃষ্টিপাত বাড়বে ও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সিনহুয়া জানিয়েছে, কিছু অংশে বৃষ্টিপাত গড় পরিমাণের চেয়ে ২০ শতাংশ বেশি হতে পারে।

তিব্বত মালভূমিতে অবস্থিত উত্তর-পশ্চিম চীনের উঁচু প্রদেশ ছিংহাইয়ের আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে, এল নিনোর প্রভাব এই মালভূমিতে ‘অপ্রত্যাশিত ও চরম’ হবে। ব্যুরো আকস্মিক আবহাওয়া পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে বাড়িতে জরুরি রসদ মজুত রাখার পরামর্শ দিয়েছে। বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতিকে ‘গুরুতর ও জটিল’ বলে উল্লেখ করেছে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়। হুবেই প্রদেশসহ দেশের কিছু অংশে ইতোমধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য এক ‘স্ট্রেস টেস্ট’।মালয়েশিয়া সাবাহ বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক অধ্যাপক জাস্টিন সেনটিয়ান জানান, একটি শক্তিশালী এল নিনো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ, তীব্র খরা, দাবানল ও বায়ুদূষণ তৈরি করতে পারে। সাধারণত শক্তিশালী বাতাস পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে উষ্ণ পানি নিয়ে আসে, যা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটায়। তিনি বলেন, ‘তবে এই বাতাস যখন দুর্বল বা উল্টো হয়ে যায়, তখন সেই উষ্ণ পানির প্রবাহ পূর্ব দিকে সরে যায়। এটি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো দেশগুলোকে গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলীয় আর্দ্রতা থেকে বঞ্চিত করে।’ এর ফলে এই অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবে, বিদ্যুৎ গ্রিডকে বিপর্যস্ত করবে ও পানির মজুত দ্রুত কমিয়ে দেবে।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ভিজিটিং প্রফেসর ও বোস্টন কলেজের অধ্যাপক মিং ই জানান, কৃষি ও জলবিদ্যুৎশিল্প সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়বে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো কৃষিপ্রধান দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে এই অঞ্চলে ইতোমধ্যে জ্বালানি ও সারের ঘাটতি রয়েছে, যার কারণে তারা দূষিত জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্ক সাউথইস্ট এশিয়া হাবের চেয়ার অ্যাসোসিয়েট প্রফেসর জেসন লি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ায় এল নিনোর প্রত্যাবর্তন কেবল একটি আবহাওয়াজনিত ঘটনা নয়। এটি ইতোমধ্যে চাপে থাকা ব্যবস্থাগুলোর জন্য স্ট্রেস টেস্ট।’

অধ্যাপক জাস্টিন সেনটিয়ান সতর্ক করেছেন, শুষ্ক মাটি ধান ও পাম তেলের মতো প্রধান ফসলের ক্ষতি করতে পারে। এটি খাদ্য সংকট তৈরি করবে ও বাজারের দাম বাড়িয়ে দেবে। ফলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ও নিম্ন আয়ের পরিবারগুলোর পুষ্টির নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যেখানে পানির অবকাঠামো দুর্বল, সেখানে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। সেনটিয়ান বলেন, ‘শহরগুলো যেখানে কেন্দ্রীভূত ইউটিলিটি গ্রিড দিয়ে চলে, সেখানে বিচ্ছিন্ন সম্প্রদায়গুলো প্রায়ই অগভীর কুয়া, প্রাকৃতিক নদী ও পাহাড়ের ঝরণার ওপর নির্ভর করে।’

‘এল নিনোর কারণে বাষ্পীভবন দ্রুত হলে এই ভঙ্গুর পানির উৎসগুলো অদৃশ্য হয়ে যেতে বাধ্য। শোধন প্ল্যান্ট না থাকায় পরিবারগুলোর কাছে নদীগর্ভ থেকে অনিরাপদ, জমে থাকা পানি সংগ্রহ করা ছাড়া কোনো উপায় থাকে না। এটি কলেরার মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে দেয়।’
অধ্যাপক মিং ই আরও জানান, শক্তিশালী এল নিনো ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো ক্রান্তীয় রোগের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।

পর্যটন খাতও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান সেনটিয়ান। ব্যাংকক থেকে দা নাং পর্যন্ত বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে দর্শনার্থীদের জন্য আউটডোর আকর্ষণ ও সৈকতগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এ ছাড়া সুমাত্রা ও কালিমান্তানের মতো জায়গায় কৃষিজমি ও পিটল্যান্ডে আগুন লাগতে পারে। এর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার মেঘ সিঙ্গাপুর এবং কুয়ালালামপুরের মতো আর্থিক ও ট্রানজিট হাবগুলোকে ঢেকে ফেলতে পারে।

সিটি ইউনিভার্সিটি অব হংকংয়ের স্কুল অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টের ডিন অধ্যাপক বেঞ্জামিন হর্টন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া এল নিনোর প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। তিনি যোগ করেন, ‘যে বিষয়টি এই পর্বকে আমার কাছে বিশেষভাবে উদ্বেগজনক করে তুলেছে তা হলো এটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পটভূমিতে উন্মোচিত হচ্ছে। আমরা এখন আর আলাদাভাবে এল নিনোকে মোকাবিলা করছি না।’ সূত্র: দ্য গার্ডিয়ান

পুতিনকে আলোচনায় বসতে জেলেনস্কির খোলাচিঠি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
পুতিনকে আলোচনায় বসতে জেলেনস্কির খোলাচিঠি
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর এই প্রথম পুতিনকে সরাসরি প্রকাশ্যে চিঠি লিখলেন জেলেনস্কি। চিঠিতে তিনি রুশ প্রেসিডেন্টের ২৬ বছরের ক্ষমতার ব্যাপক সমালোচনা করেন।

পুতিনের কাছে পাঠানো খোলা চিঠিতে জেলেনস্কি বলেছেন, ইউরোপের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনোযোগ ফিরে আসা পর্যন্ত ‘অপেক্ষা করাটা ভুল হবে’। তার মতে, কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তির রাস্তা তৈরি হতে পারে।

চিঠিতে প্রস্তাবিত আলোচনার সময়সীমা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। যদিও যুদ্ধবিরতির বিষয়ে আগেই এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন যে, এই দুই নেতার বৈঠক হলে তা ‘দারুণ হবে’।

ক্রেমলিন চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, পুতিনকে এর বিষয়বস্তু জানানো হবে। অবশ্য জেলেনস্কির চিঠির ভাষা ছিল দৃঢ় এবং কিছু ক্ষেত্রে ব্যঙ্গাত্মকও। যেখানে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনের চালানো হামলাগুলোর দিকেও ইঙ্গিত রয়েছে বলে জানা গেছে। তিনি সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ ২৬ বছর ক্ষমতায় থাকার কারণে বয়সের প্রভাব পুতিনের ওপর পড়তে শুরু করেছে। এ ছাড়া চিঠিতে একটি আমন্ত্রণও জানানো হয়েছে।

জেলেনস্কি লিখেছেন, ‘ইউক্রেন আমাদের অর্থাৎ আপনার এবং আমার- সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করার প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।’ যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন প্রস্তাব নতুন নয়, এর আগেও এমনটা হয়েছিল। যার প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছিল যে, জেলেনস্কি চাইলে মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।

তবে এবার লক্ষ্যণীয় বিষয় হলো, কিয়েভ প্রকাশ্যে স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র ‘পুরোপুরি ইরানের ইস্যু নিয়ে ব্যস্ত’। জেলেনস্কি লিখেছেন, ‘ইউরোপের যুদ্ধ আবারও মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে।’

সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন জানিয়েছেন, তিনি ‘নিশ্চিতভাবেই ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত ও ইচ্ছুক’, তবে তিনি এ-ও যোগ করেছেন যে, উভয় পক্ষকেই ছাড় দিতে হবে। পুতিন ইঙ্গিত দেন, ট্রাম্প যেহেতু ইরান নিয়ে ব্যস্ত, তাই ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ জেলেনস্কিকে ভূখণ্ড সমর্পণের জন্য রাজি করাতে পারে।
পুতিনের দীর্ঘদিনের অবস্থান হলো, ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার আংশিক দখলে থাকা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে। ন্যাটোতে যোগদানের চেষ্টা থেকে ফিরে আসতে হবে।

ইউক্রেন এই শর্ত প্রত্যাখ্যান করে আসছে। কিয়েভের মতে, ভূখণ্ড ছেড়ে দিলে ভবিষ্যতে রাশিয়া আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। যেমনটা তারা ২০১৪ সালে ক্রিমিয়া দখলের আট বছর পর ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সময় করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং জেনেভা, আবুধাবি ও ইস্তাম্বুলে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলোও ব্যর্থ হয়েছে।

১৮০০ শব্দেরও বেশি দীর্ঘ এই চিঠিতে জেলেনস্কি লিখেছেন, ‘এমন নয় যে ইউক্রেনে আমরা রুশ সৈন্যদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে আপনার যুদ্ধ আমাদের দেশে যা কিছু নিয়ে এসেছে তার পর। তবে আমি ইউক্রেনীয়দের নিয়ে উদ্বিগ্ন। আমরা আমাদের মানুষদের হারাচ্ছি এবং প্রতিটি ক্ষতি আমাদের কাছে বেদনাদায়ক।’

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, জ্বালানিসংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুদ্ধের কারণে রাশিয়ার সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি অনুরোধ জানান, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথে পা বাড়াতে ভয় পাবেন না। এখন আপনার কাছে প্রধানত এটাই চাওয়া হচ্ছে।’

সুইজারল্যান্ড বা তুরস্কের মতো কোনো দেশে এই মুখোমুখি আলোচনা হতে পারে বলেও প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সিবিহা বলেছেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এই খোলা চিঠি একটি অর্থবহ প্রস্তাব। ‘আমরা এই প্রস্তাবের একটি অর্থবহ জবাব আশা করছি। এখন এই যুদ্ধ শেষ করার সময়। শান্তির পথ বেছে নেওয়ার সময় এসেছে,’ তিনি যোগ করেন। ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই চিঠিটি এমন এক দিনে এসেছে যেদিন পুতিন সেন্ট পিটার্সবার্গে একটি বড় অর্থনৈতিক ফোরামে যোগ দিচ্ছেন।

আর এর আগের দিনই রাশিয়ার একটি শহরে ড্রোন হামলা চালিয়েছিল কিয়েভ, যে ঘটনাকে জেলেনস্কি তার বার্তায় ‘পরিদর্শন’ হিসেবে উল্লেখ করেছেন। অধিকৃত ক্রিমিয়ার সিমফেরোপোল এলাকায় চারজনের মৃত্যুর জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ-সমর্থিত কর্তৃপক্ষ। যদিও ইউক্রেন জানিয়েছে, তারা একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছিল।

গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পুতিন তাৎক্ষণিকভাবে একটি বৈঠক বা চুক্তি হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেছেন, জেলেনস্কি ইউক্রেনের বৈধ প্রতিনিধি কি না, তা আইনজ্ঞদের এবং আইনি বিশ্লেষণের বিষয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশকে শান্তি আলোচনার জন্য কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি তাদের দেখা করাটা দারুণ হবে। তাদের দেখা করা উচিত।’
উভয় পক্ষকে কী ধরনের ছাড় দিতে হবে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, তিনি তা ‘বলতে চান না’। তিনি যোগ করেন, ‘আমি চাই তারা প্রত্যেকেই কিছু ছাড় দিক এবং আমার মনে হয় তারা তা করবে।’

 সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান

দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
দিল্লিতে ‘ককরোচ জনতাপার্টির’ বিক্ষোভ আজ
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এই কর্মসূচিতে অংশ নিতে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি আজ সকাল ৮টায় দিল্লির বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি এবং বিশিষ্ট পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকসহ অন্য নেতারা সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন। সেখানে তারা যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের আনুষ্ঠানিক অনুমতি চাইবেন।

ভারতে ফেরার প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দিপকে লেখেন, তিনি নিজের ভাগ্যকে দেশের সংবিধানের হাতে সঁপে দিয়ে দেশে ফিরছেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করার জোর দাবি জানানো হয়েছে।

এদিকে প্রস্তাবিত এই বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার আগাম নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার নির্দেশনা চেয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছিল। তবে গতকাল আদালত এই বিষয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন।

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টির’ উৎপত্তি মূলত একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানির সময় জাল ল ডিগ্রিধারী বেকার যুবকদের ‘তেলাপোকা’ বা ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন। সেই মন্তব্যকে ঘিরে ইন্টারনেট দুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরবর্তীতে বোস্টন ইউনিভার্সিটির স্নাতক অভিজিৎ দিপকের হাত ধরে এই ব্যঙ্গাত্মক আন্দোলনের সূচনা হয়।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংগঠনের বিশাল অনুসারী রয়েছে, যার মধ্যে কেবল ইনস্টাগ্রামেই তাদের ফলোয়ার সংখ্যা ৮০ লাখের বেশি। এই আন্দোলনকে ইতোমধ্যে অভিনেতা প্রকাশ রাজ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক সমর্থন জানিয়েছেন। এ ছাড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুরসহ বিভিন্ন দলের নেতারা সমর্থন জানিয়েছেন।

গত বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস, বিজেতা দাহিয়া ও আশুতোষ রাঙ্কা জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে এই আন্দোলন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাইকে এই বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে বিশৃঙ্খলা এড়াতে সমর্থকদের বিমানবন্দরের পরিবর্তে সরাসরি থানায় আসার অনুরোধ করেছেন মুখপাত্র সৌরভ দাস।

আজ কর্মসূচি সফল ও শান্তিপূর্ণ রাখতে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদের জন্য কিছু নির্দিষ্ট ‘করণীয় ও বর্জনীয়’ নির্দেশনাবলী জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে–বিক্ষোভে অংশ নেওয়ার সময় জাতীয় পতাকা (ত্রিবর্ণ রঞ্জিত পতাকা) ও শিক্ষার প্রতীক হিসেবে একটি বই সঙ্গে রাখা, পুরো কর্মসূচির ভিডিও ধারণ করা, কোনো উস্কানিতে পা না দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দেখামাত্র পুলিশে সোপর্দ করা। এ ছাড়া গরম আবহাওয়ার কারণে পর্যাপ্ত পানি পান করা, সানস্ক্রিন ব্যবহার, ক্যাপ পরিধান এবং খালি পেটে না এসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কোনো তর্কে না জড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল উপহার দেওয়ারও অনুরোধ করেছে সংগঠনটি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
বায়ুদূষণে বদলে যাচ্ছে ভ্রূণের জিন
ছবি: সংগৃহীত

এতদিন আমরা জেনে আসছি বাতাসের বিষাক্ত ধূলিকণা শুধু ফুসফুসের ক্ষতি করছে। কিন্তু নতুন এক গবেষণায় বলা হয়েছে, মায়ের গর্ভে থাকা শিশুর স্বাভাবিক বৃদ্ধিতেও থাবা বসাচ্ছে বায়ুদূষণ। বাতাসে ভাসমান বিষাক্ত কণা পৌঁছে যাচ্ছে মায়ের প্লাসেন্টায়, যা বদলে দিচ্ছে গর্ভস্থ শিশুর জিনের বিন্যাসও।

দূষণের পরিধি যতই বেশি হচ্ছে, ততই কমছে গর্ভস্থ শিশুদের মস্তিষ্কের বিকাশ। বদলে যাচ্ছে জিনের বিন্যাসও। শহরাঞ্চলের দূষিত আবহাওয়ায় গর্ভাশয়ে বেড়ে ওঠা শৈশবের ভবিষ্যৎ নিয়ে এমনই শঙ্কার কথা তুলে ধরেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস)-এর চিকিৎসকরা। তাতে বলা হয়েছে, দূষণকবলিত অঞ্চলগুলোতে ভ্রূণের মস্তিষ্ক, ফুসফুস এবং যকৃতে দূষিত কণার উপস্থিতি পাওয়া গেছে। ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার নিতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম দূষিত কণা প্লাসেন্টায় প্রবেশ করছে। এই প্লাসেন্টাই মায়ের শরীর থেকে খাদ্য ও অক্সিজেন ভ্রূণে পৌঁছে দেয়। ফলে সেখানে জমে থাকা দূষিত পদার্থ ভ্রূণের শরীরেও ঢুকে যায়। এমসের চিকিৎসকদের দাবি, দূষিত বাতাসের পিএম ২ দশমিক ৫ এবং পিএম ১০ কণাগুলো এতটাই সূক্ষ্ম যে তা মায়ের ফুসফুস ও রক্ত হয়ে সরাসরি প্লাসেন্টায় পৌঁছে যায় এটি সেখানে মূলত তিনটি উপায়ে ক্ষতি করে।

প্রথমত, গর্ভস্থ শিশুর শরীরে থাকা আইজিএফবিপি৩ নামে একটি জিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই জিনই শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশ ঘটায়। ফলে জিনটি নষ্ট হতে থাকলে মায়ের গর্ভেই শিশুর বিকাশ থমকে যায়। দ্বিতীয়ত, বিষাক্ত কণাগুলো রক্তনালির গঠনে বাধা দেয়, ফলে মায়ের থেকে শিশুর শরীরে খাদ্যকণা ও অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না। তৃতীয়ত, শিশুর মস্তিষ্কে স্নায়বিক গঠনও বাধাপ্রাপ্ত হয়। ফলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে শিশু।

গর্ভস্থ অবস্থায় শিশুর যেসব ক্ষতি হয়

সময়ের আগে জন্মাতে পারে শিশু, ওজনও স্বাভাবিকের চেয়ে অনেক কম হতে পারে। জন্মের পর পরই শিশু শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হতে পারে। ভবিষ্যতে সেই শিশুরই সিওপিডি বা হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। পর্যাপ্ত পুষ্টির অভাবে মায়ের গর্ভেই শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে, ফলে শাররিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে শিশু।

দূষণের প্রভাবে অন্তঃসত্ত্বার রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে, যা মা ও শিশু দুজনের জন্যই প্রাণঘাতী হতে পারে। মা যদি দূষণকবলিত এলাকায় থাকেন, তা হলে গর্ভপাতের ঝুঁকিও বাড়তে পারে।

ইঁদুরের ওপর করা পরীক্ষায় দেখা গেছে, গর্ভে দূষণের শিকার হওয়া শিশুরা পরবর্তী সময়ে স্নায়বিক রোগের শিকার হয়েছে। এতে শিশুর বুদ্ধিমত্তা ও আচরণগত সমস্যাও দেখা দিতে পারে। সূত্র: এনডিটিভি

মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
মরুভূমিতে বিকল ট্রাক, পানির অভাবে ৪৯ জনের মৃত্যু
প্রতীকী ছবি

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হওয়ার পর সুপেয় পানির অভাবে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে মালি থেকে বাড়ি ফেরার পথে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে নাইজারের আগাদেজ গভর্নরেট।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ট্রাকের আরোহীরা একটি মুসলিম ধর্মীয় উৎসব শেষে মালি থেকে নিজ দেশে ফিরছিলেন। যাত্রাপথে নাইজার ও আলজেরিয়ার মধ্যকার প্রধান ‘আসামাকা’ সীমান্ত পারাপার কেন্দ্র থেকে ৮০ কিলোমিটারেরও বেশি দূরে পশ্চিমে ট্রাকটি বিকল হয়ে পড়ে।

নাইজারের আগাদেজ গভর্নর এক বিবৃতিতে বলেছেন, ভ্রমণকারীরা ওই সময় মরুভূমির প্রতিকূল পরিবেশে আটকা পড়েন। চরম তাপমাত্রা এবং পানির কোনও উৎস বা সরবরাহ ব্যবস্থা না থাকায় তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল।

কয়েকদিন ধরে ট্রাক চালক ও যাত্রীরা মিলে ট্রাকটি মেরামেতের চেষ্টা করেছে। কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। ক্রমেই পানিশূন্যতা ও তৃষ্ণায় একে একে প্রাণ হারান অন্তত ৪৯ জন। ট্রাকের ভেতরে এবং এর আশেপাশে তাদের মৃতদেহ পাওয়া গেছে বলে জানানো হয়েছে গভর্নরের বিবৃতিতে।

ঘটনাস্থলে স্থানীয় কর্তৃপক্ষের পাঠানো উদ্ধারকারীদল মৃতদেহগুলো উদ্ধার করে গণকবর দিয়েছে।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপমুখী যাত্রার অন্যতম ঝুঁকিপূর্ণ ট্রানজিট করিডোর হয়ে আছে সাহারা মরুভূমির এই অঞ্চল। প্রতি বছরই তীব্র গরম, পানির অভাব ও দুর্গম পরিবেশের কারণে এই পথে বহু মানুষের প্রাণহানি ঘটে।