কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক তাসলিমা আক্তার মিতু। তিনি খবরের কাগজের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
জেলা পর্যায়ে কর্মরত আরও তিন সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন।
তারা হলেন- সাজন আহম্মেদ পাপন (আজকের পত্রিকা), রাকিবুল হাসান রোকেল (ডিবিসি নিউজ) এবং রুমন চক্রবর্তী (একুশে টেলিভিশন)।
শনিবার (১ নভেম্বর) রাতে শহরের শেফরন ডিলাইট হল রুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও আর্থিক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, প্রবীণ সাংবাদিক মু. আ. লতিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সিনিয়র সাংবাদিক এ টি এম নিজাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রোকন রেজা শেখ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডা. এরশাদ আহসান সোহেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ডা. এস কে এম নাজমুল হাসান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল ও বিজয় রায় খোকা, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়া কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শফিক আদনান স্বাগত বক্তব্য এবং সহসভাপতি আলী রেজা সুমন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএন/