ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন ৯৩ জন সাংবাদিক।
সোমবার (১ জুন) বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর এর সম্পাদক তৈমুর ফারুক তুষার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি দমন-পীড়নের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তার ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও বিভিন্ন ধরনের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
বিবৃতিদাতারা মনে করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার ও হয়রানি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।
তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিকরা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার, পেশাগত নিপীড়ন এবং ভীতিকর পরিবেশ সৃষ্টির প্রবণতায় কোনো দৃশ্যমান পরিবর্তন ঘটেনি। প্রায় প্রতিদিনই সাংবাদিকরা সরকার ও তাদের সমর্থকদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ চাপ ও নিপীড়নের শিকার হচ্ছেন। অনেক সাংবাদিক বর্তমানে কারাগারে রয়েছেন, কেউ চাকরি হারিয়েছেন, আবার কেউ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। এসব ক্ষেত্রে আইন ও বিচারব্যবস্থার অপব্যবহারের অভিযোগও ক্রমেই বাড়ছে।
বিবৃতিতে বলা হয়, কারাবন্দি সাংবাদিক মোজাক্কেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ আনা হয়েছে, যা দেশ-বিদেশে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
গত ২১ মে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্মৃতি সিং বলেন, “বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত সাংবাদিকদের পেশাগত কাজের কারণে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা। আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার রক্ষা ও নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের নিপীড়নমূলক মামলা, হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে), রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এ বিষয়ে বক্তব্য দিয়েছে।
দেশ-বিদেশে কর্মরত শতাধিক সাংবাদিকের পক্ষ থেকেও একাধিকবার বিবৃতি প্রদান করা হয়েছে। গত ১৭ মে সম্পাদক পরিষদ প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা জমা দেয়।
সম্পাদক পরিষদের তথ্য অনুযায়ী, ৯৪ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি পরিলক্ষিত হচ্ছে না বলেও উল্লেথ্য করা হয়।
এমন পরিস্থিতিতে আমরা মনে করি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার ও হয়রানি মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য উল্লেখ্য করে বিবৃতিদ্বাতারা ৬ টি দাবি তোলেন।
এর মধ্যে রয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারাবন্দি সাংবাদিকদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করার প্রবণতা বন্ধ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার অনুযায়ী সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত করতে হবে। সাংবাদিকদের অধিকার ও দাবি-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যক্রম পরিচালনার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে।
বিবৃতিটি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ৯৩ জন বাংলাদেশি সাংবাদিকের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে। তারা হলেন- শামীম চৌধুরী, সিনিয়র সাংবাদিক, বিবিসি বাংলার সাবেক প্রধান; সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক; মঞ্জরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক; ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব; আবু মুসা হাসান, সাবেক প্রেস মিনিস্টার, যুক্তরাজ্য; আশেকুন নবী চৌধুরী, সম্পাদক প্রটেক্ট বাংলাদেশ ও সাবেক প্রেস মিনিস্টার, যুক্তরাজ্য; শাবান মাহমুদ, সাবেক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন; মাসুদা ভাট্টি, সিনিয়র সাংবাদিক, লন্ডন; ফজলুল বারী, সিনিয়র সাংবাদিক, সিডনি অস্ট্রেলিয়া; মহিউদ্দিন সরকার, সম্পাদক দৈনিক জাগো বাংলা (যুক্তরাজ্য প্রবাসী); তৌফিক মারুফ, নেদারল্যান্ড প্রবাসী সিনিয়র সাংবাদিক; সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক।
দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; লাভলু আনসারী, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; খন্দকার ইসমাইল, কানাডা প্রবাসী সাংবাদিক; সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক প্রেস মিনিস্টার, ওয়াশিংটন ডিসি; শামীমা আক্তার দোলা, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; ইবতেসাম নাসিম মৌ, সিনিয়র সাংবাদিক; তৈমুর ফারুক তুষার, সম্পাদক, বেঙ্গল নিউজ২৪ ডটকম; ফারজানা শোভা, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; জুনায়েদ শাহরিয়ার, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; অহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; মাইনুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; আপেল মাহমুদ, সিনিয়র সাংবাদিক, টিবিএন২৪; মোহাম্মদ শামীম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক; রুহুল আমিন তুহিন, সিনিয়র সাংবাদিক; মুশফিকুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক; এসকে রেজা পারভেজ, সাবেক চিফ রিপোর্টার, রাইজিংবিডি.কম (যুক্তরাষ্ট্র প্রবাসী); শহিদুল হক জীবন, সাধারণ সম্পাদক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন; হাকিকুল ইসলাম খোকন, সভাপতি, আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন; শহিদুল হাসান খোকন, ফ্রিল্যান্স সাংবাদিক।
ড. প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা, মেলবোর্ন অস্ট্রেলিয়া; শতদল তালুকদার, রিপোর্টার, ওটিএন বাংলা, সিডনি অস্ট্রেলিয়া; সুরঞ্জিত বিশ্বাস সুমন, রিপোর্টার, ওটিএন বাংলা, ডারউইন অস্ট্রেলিয়া; নাজমুল হাসান রাজ, সিনিয়র সাংবাদিক, ভয়েস অব সিডনি; ঊর্মি মাজহার, সিনিয়র সাংবাদিক, লন্ডন; সৈয়দ আনাস পাশা, সম্পাদক, সত্যবাণী; হামিদ মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক এ কবি, লন্ডন; সুজাত মনসুর, সাংবাদিক কলামিস্ট গবেষক; দিলু নাসের, সাংবাদিক এবং কবি, লন্ডন; সামির মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক সিলেট জেলা প্রেসক্লাব; সাঈম চৌধুরী, সম্পাদক, বিলেত; আহাদ চৌধুরী বাবু, সিনিয়র সাংবাদিক, লন্ডন; সুবাস দাশ, সিনিয়র সাংবাদিক, লন্ডন; সুশান্ত দাশ গুপ্ত, সম্পাদক এবং প্রকাশক, দৈনিক আমার হবিগঞ্জ।
মিল্টন রহমান, সিনিয়র সাংবাদিকও কবি; তানভীর আহমেদ, প্রধান সম্পাদক, পলিটিকা নিউজ, লন্ডন; জুয়েল রাজ, সম্পাদক ও প্রকাশক, ব্রিকলেন নিউজ, লন্ডন; কামরুল আই রাসেল, রিপোর্টার, চ্যানেল এস, লন্ডন; আফজাল হোসেন, সম্পাদক, আই নিউজ, লন্ডন; ঈশা খান রাশেদ, হেড অব মাল্টিমিডিয়া, আই নিউজ, লন্ডন; আমিনুল হক ওয়েস, সিইও, ফোকাস টিভি, ম্যানচেস্টার; আজিজুল আম্বিয়া, সভাপতি, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব; অপু রায়, গ্রাফিক্স ও ওয়েব পরিচালক, ব্রিকলেন নিউজ, লন্ডন; শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সম্পাদক, ব্রিজবাংলা নিউজ, ইউকে; সুয়েজ মিয়া, সম্পাদক, ভয়েজ অব টাওয়ার হ্যামলেটস, লন্ডন; অর্জুন মান্না, সম্পাদক, এনইনিউজ, ইউকে; সুমন দেবনাথ, সাংবাদিক কলামিস্ট হল হাম্বার; প্রশান্ত দাশ সুশান্ত, সাংবাদিক ও কলামিস্ট, লন্ডন; মোহাম্মদ কলন্দর তালুকদার, সাংবাদিক, ব্রেডফোর্ড; ড. আনিসুর রহমান আনিস, সাংবাদিক ও কলামিস্ট; আব্দুল কাদের চৌধুরী মুরাদ, সিনিয়র সাংবাদিক, লন্ডন; মকিস মনসুর, চেয়ারম্যান, ইউকে বিডি টিভি, ওয়েলস; আশরাফুল ওয়াহিদ দুলাল, সাংবাদিক, বার্মিংহাম; নাহিদ আহমেদ জায়গীদার, ফটোজার্নালিস্ট, লন্ডন; শাহ শামীম আহমদ, সিনিয়র সাংবাদিক ও কবি, ইউকে; আবুল আজাদ, সাংবাদিক, লিভারপুল; শেখ আছাবুর রহমান ছুরত, সিনিয়র সাংবাদিক, লিভারপুল; জিয়া উদ্দিন তালুকদার, সাংবাদিক, বার্মিংহাম; সৈয়দ সাদেক আহমেদ, সম্পাদক ৭১ নিউজ, ওল্ডহ্যাম; মিজানুর রহমাম মিরু, টিভি প্রেজন্টার, ইউকে; মুকিত চৌধুরী সেতু, চেয়ারম্যান, টিভি ২১, ইউকে; নুরুন্নবী আলী, সম্পাদক, এনএল ২৪, ইউকে; সৈয়দ হিলাল সাঈফ, সাংবাদিক ও ছড়াকার, ইউকে; আলী বেবুল, বিশেষ প্রতিনিধি, ম্যাপ টিভি, ইউকে; অভিষেক জিকু, সাংবাদিক, লন্ডন।
রুমি হক, সাংবাদিক, স্বদেশ বিদেশ, লন্ডন; পলিন রহমান, সাংবাদিক এ কলামিস্ট, ইউকে; ড. জয়নুল আবেদিন রোজ, দৈনিক বাংলাদেশ সমাচার; সোহেল সরকার, দৈনিক সোনালী সময়; সারোয়ার কবির, সাংবাদিক, লন্ডন; আবু সুফিয়ান, সাংবাদিক, লন্ডন; জুবায়ের আহমেদ, সাবেক ডিবিসি প্রতিনিধি, লন্ডন; আবু সাঈদ চৌধুরী সাদী, সাংবাদিক, লিভারপুল; অধ্যাপক অপু আলম, সম্পাদক ও প্রকাশক, প্রবাসে বাংলা (ফ্রান্স); দেবেশ বড়ুয়া, সভাপতি, ফ্রান্স বাংলা প্রেসক্লাব; খালেদ গোলাম কিবরিয়া, উপদেষ্টা সম্পাদক, দেশপ্রিয় নিউজ (ফ্রান্স); চৌধুরী মারূফ অমিত, প্রকাশক ও সম্পাদক, মতামত ডটকম; মো. শামসুল আরিফ, ফ্রান্স প্রতিনিধি, প্রাণের ৭১ নিউজ ডটকম; কমরেড খোন্দকার, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালি; ছালাহ উদ্দিন, সম্পাদক, স্পেন বাংলা নিউজ টোয়েন্টিফোর; সোহেল মজুমদার শিপন, সম্পাদক ও প্রকাশক, দেশপ্রিয় নিউজ (ইতালি); সৈয়দ নুর-ই আলম, সিনিয়র সাংবাদিক, নিউ লাইভ ইন আজারবাইজান।
অমিয়/