ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে ভারতীয় সিগারেটসহ অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ যুক্তরাষ্ট্র-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’ সিলেটে কম্পিউটার সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ, সেক্রেটারি আবু সাঈদ আর কতকাল এ বৈষম্যের খেলা? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাজেটে ওয়াশ বরাদ্দে ইতিবাচক পুনরুদ্ধার, তবে রয়ে গেছে চরম সমতার ঘাটতি বাংলাদেশের দুর্বল শিক্ষাপদ্ধতির পরিবর্তন চাই সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহনন, বিয়ের প্রলোভনে সর্বস্ব লুটের অভিযোগ শরীয়তপুরে আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল বাজেট: উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী ৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত ডাক্তারের চেম্বারে একদিন চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা ফিফার বাপ স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
Nagad desktop

ইসিতে ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম
ইসিতে ফায়ার সার্ভিসের মহড়া
নির্বাচন কমিশনে বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ছবি: সংগৃহীত

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে মহড়া কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ফায়ারফাইটাররা অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার  বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে বুঝিয়ে দেন।

ইসি সচিবালয়ের ভবনের সামনে পরিচালিত ফায়ার সার্ভিসের এই মহড়া কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার- মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাছউদ, বেগম তহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামানসহ সংস্থার বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব বলেন, অগ্নি দুর্ঘটনার সময় জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার তাৎক্ষণিক পদক্ষেপ সম্পর্কে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করতেই এই মহড়া কার্যক্রমের উদ্যোগ।

এর আগে গত ৩১ ডিসেম্বর আগারগাঁওয়ের আশপাশে কোন ফায়ার স্টেশন না থাকায় ওই এলাকায় একটি ফায়ার স্টেশন প্রতিষ্ঠার দাবিতে ইসির পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চিঠি পাঠানো হয়।

অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহিদ আব্দুস ছালাম সাক্ষরিত ওই চিঠিতে নির্বাচন ভবনে অগ্নি নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানায় সংস্থাটি।

ভবনটিতে কোন কারণে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণ কাজ শুরু করতে না পারলে রাষ্ট্রীয় সম্পদের বা প্রাণের ক্ষতি অনেক বেশি হওয়ার সম্ভবনা থাকবে। এ কারণে আগারগাঁও এলাকায় একটি ফায়ার স্টেশন নির্মাণ করা প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর রাতে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ভবনটির বেজমেন্টে রক্ষিত নির্বাচনি উপকরণ ক্ষতিগ্রস্ত হয়। 
তবে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তৎপরতায় সেসময় আগুন নিয়ন্ত্রণে আসে, বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় সংস্থাটি। 
পরে সে ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন থেকে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগের কারণেই লেগেছিলো সেই আগুন। এতে বেজমেন্টে সংরক্ষিত ৪ হাজার ৫০০টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে ২ হাজার ৭৪৮টি ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকা।

এলিস/নাবিল/এমএ/

১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: খবরের কাগজ

আজকে আমাদের সরকার চা বাগানের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজ আমরা হয়ত সবাইকে কার্ড দিতে পারিনি, কিন্তু আগামী একবছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার জন্য আজ অনেক আনন্দের দিন। আজ থেকে কয়েকমাস আগে আমি যখন নির্বাচনি প্রচারণায় সিলেটে আসি, তখন হবিগঞ্জে আমি বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে আমরা চা শ্রমিক মায়েদের ফ্যামিলি কার্ড দেব। আজ আমি আমার কথা রাখতে পেরেছি। আজ আমাদের সরকার চা বাগানের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজ আমরা সবাইকে হয়ত কার্ড দিতে পারিনি কিন্তু আগামী একবছরের মধ্যে সব চা শ্রমিককে আমরা ফ্যামিলি কার্ড দেব।

বাংলাদেশে মোট চার কোটির মতো পরিবার রয়েছে, পর্যায়ক্রমে আমরা সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আজকে আমরা শুধু ফ্যামিলি কার্ডই নয়, পাশাপাশি নারী চা শ্রমিকদের কাছে ঘর নির্মাণের জন্য ৫০ জনকে দুই লাখ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেজন্য তাদের প্রায় ১৫০ চা শ্রমিক সন্তানদেরকে বিশেষ স্কলারশিপ দিয়েছি। আজ আমরা প্রতিবন্ধীদেরও আর্থিক সহায়তা দিয়েছি।

আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেব, এর জন্য আমরা বাজেটে বিশেষ বরাদ্দও রেখেছি।

এ ছাড়া ধর্মীয় গুরুরা মানবেতর জীবনযাপন করেন, আমরা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ধর্মীয় গুরুদের আমরা সম্মানিত ব্যবস্থা করবো। আমরা আমাদের সেই প্রতিশ্রুতিও ধীরে ধীরে পূরণ করছি। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে পত্রিকাগুলো দেখেন। আমরা দেখছি, আমরা যে বাজেট সংসদে উপস্থাপন করেছি সেই বাজেটে সব কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। বাজেটে শিক্ষার্থীদের জন্য পড়ালেখা ও খেলাধুলার জন্য অর্থ বরাদ্দ করেছি। সারাদেশের কোটি কোটি মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে সেজন্য আমরা প্রতি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করেছি, যাতে উপজেলার মানুষ স্বাস্থ্যসেবা পেতে পারেন। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন, যেই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে এই বাজেট তারা মানে না। যেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সঙ্গে তুলনা করে, যেই বাজেটে জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য বরাদ্দ রেখেছি, আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে তারা বলে গণবিরোধী বাজেট।

এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, যার ফলে আমার দেশের বেকার যুবকদের যাতে কর্মসংস্থান হয় সেজন্য আমরা এই দেশে যেসব দ্রব্য তৈরি হয় সেই একই দ্রব্য যদি কেউ বিদেশ থেকে আমদানি করে তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি। যাতে করে বাংলাদেশের মিল কারখানাগুলো রক্ষা পায়। দেশের মিল কলকারখানাগুলো যদি চলে তাহলে আমাদের ছেলেমেয়েরা সেখানে চাকরি করতে পারবে। সেইজন্যেই আমরা দেশের মিল কলকারখানাকে বাজেটে সুরক্ষা দিয়েছি। আমরা সব নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, তেল, চিনির ওপর আরোপিত পূর্বের সব শুল্ক উঠিয়ে দিয়েছি যাতে করে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে শুল্ক তুলে দিয়েছি। যেই বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে শুল্ক প্রত্যাহার করা হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট।

এখন জনগণের জন্য যেই বাজেটে সব ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটি সংসদের ভেতরে হোক কিংবা বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারণ এসব লোকেরা, এসব দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায় তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এ দলগুলো যদি দেশে অশান্তি সৃষ্টি করে তাহলে আমরা জনগণকে দেওয়া সুবিধাগুলো জারি রাখতে পারবো না। যারা এসব কাজে বাধা দেবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয়ী করেছে এবং মৌলভীবাজারে যত বড় বড় স্কুল কলেজ, রাস্তাঘাট হয়েছে সবই বিএনপির নেতা মরহুম সাইফুর রহমানের সময়েই হয়েছিল। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি, দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময়ে গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়্‌যন্ত্রকারীরা একসঙ্গে ছিল। মুখে মুখে বলতো আমরা একসঙ্গে নাই, কিন্তু ভেতরে ভেতরে তারা একসঙ্গে কাজ করেছে এবং সবসময় বিএনপি বাংলাদেশের জনগণের কাতারে ছিল। সেজন্যে বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি সেইজন্য বিএনপি সবসময় বলে জনগণই আমাদের সব ক্ষমতার উৎস। আমরা দেখেছি, বিভিন্ন সময় যখন দেশে জনগণ গণতন্ত্র রক্ষা করার জন্য ফুঁসে ওঠে, তখন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যাননি। খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশই হচ্ছে আমার প্রথম এবং শেষ ঠিকানা। আমরা হচ্ছি খালেদা জিয়ার সৈনিক, তাই আমাদের সবার প্রথম ও শেষ ঠিকানা হচ্ছে বাংলাদেশ। আমাদের একটাই কাজ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন টিপে ফ্যামিলি কার্ডের ১৫৫ জন উপকারভোগীগন নগদ অর্থ সহায়তা উদ্বোধন করেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমান, হায়াতুন বিবি, জখাতুন বিবি, সুলতানা আক্তার, রাশেদা বেগম, অনিতা রানী দাশ, সবিতা চন্দ, শিউলি দাশ, বাসনা দাশ চৌধুরী, ওয়াজেদা বেগম, আয়মনা বিবির হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী দুরারোগ্যব্যাধীতে আক্রান্ত সুধাংশু সূত্রধর, বিশ্বজিৎ ভট্টাচার্য ও কান্তা সবরের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ ছাড়াও তিনি ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থী রাখী সিনহা, প্রভা দেববর্মা ও নিপামনি দেবীকে শিক্ষা সহসহায়তার অনুদানের চেক তুলে দেন।
পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অর্চনা মুন্ডা, ললিতা গঞ্জু, কাজলী গঞ্জুকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

তিনি চা শ্রমিকদের টেকসই আবাসন সহায়তার জন্য ভগবতী ভর, কীর্তিমান শীল ও হালিমা বেগমের হাতে অনুদানের চেক তুলে দেন। এ ছাড়া দুঃস্থ অসহায় প্রতিবন্ধীদের বিশেষ অনুদান বাবদ কেশব আচার্য ও সিজিয়া খাতুনের কাছে চেক তুলে দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭৫ জনকে সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভ/নাঈম

রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:০১ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা
রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হো‌সেন বকুল। ছবি: খবরের কাগজ

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) দুপুরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতাল, এমনকি উপজেলা পর্যায়েও ধাপে ধাপে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে দরিদ্র রোগীরা স্বল্প খরচে নিজ এলাকার কাছেই ডায়ালাইসিস সেবা নিতে পারেন।

তিনি বলেন, “আমরা চাই না চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে।”

রাজবাড়ী সদর হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালের জন্য একটি সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে এবং হাসপাতালের মর্গে ফ্রিজার সংযোজন করা হবে। পাশাপাশি হাসপাতালের সেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।

চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণের যথাযথ ব্যবস্থা করা হয়নি। আমরা এখন একটি কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার চেষ্টা করছি। বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সুযোগও বাড়ানো হবে।”

মন্ত্রী জানান, রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাদের মধ্যে ৬ জন এখনো যোগদান করেননি। এছাড়া একজন নারী চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে অন্যত্র প্র্যাকটিস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর হাসপাতালের বাইরে প্রদর্শিত ১০ শয্যার আইসিইউ ইউনিট বাস্তবে চালু না থাকার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু আইসিইউ নয়, ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিটও স্থাপনের উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে সভা ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের কাজ চলছে।”

তিনি আরও বলেন, “এবারের বাজেটে ডায়ালাইসিস সেবার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে, যাতে মানুষ নিজ এলাকার কাছেই স্বল্প খরচে চিকিৎসা নিতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ভেন্টিলেটর, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, সি-প্যাপ ও অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে।”

পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

সুমন বিশ্বাস/এসএন

বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে। তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই গোষ্ঠীগুলো অশান্তি করার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব হবে না। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে চা-বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নেওয়া সম্ভব নয়।’

চা-শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লাখ টাকা করে ৫০ জন চা-শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে বৃত্তি (স্কলারশিপ) দেওয়া হয়েছে। আগামী এক বছরে ৪০ লাখ কৃষক কার্ড দেওয়া হবে। আগামী পাঁচ বছরে উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিল একটি দল। জনগণের টাকা পাচার হতে দেব না। জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিফাত/

সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৪৪ এএম
সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ঢাকা শিশু হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত এক শিশু। ছবি: মাসুদ মিলন

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের তিনজনের বয়সই ১ বছরের নিচে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

রিফাত/

সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:২৫ এএম
সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা
ছবি: মামুন হোসেন

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে আসছেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন মৌলভীবাজার ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে। 

তবে প্রধানমন্ত্রী ঢাকা থেকে আকাশপথে সিলেট এসে সিলেটে উপর দিয়ে সড়ক পথে মৌলভীবাজার যাচ্ছেন। তাই সিলেটের বিভিন্ন সড়কের পাশে দঁfড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চাবাগানের পাশে দাঁড়িয়ে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছন সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে  প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির  সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

এছাড়াও সিলেট নগরীর আরও তিনটি  পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও  সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

রিফাত/