ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
স্ক্রিনে শুরু, হৃদয়ে পূর্ণতা ত্রাণমন্ত্রী বিদায়ের পরই দুই ট্রাক ত্রাণ লুটের অভিযোগ স্বর্ণশিল্পকে শক্তিশালী খাত হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য: বাজুস প্রেসিডেন্ট দুই মাস পর আমরা কোথায় থাকব জানিনা: জুলাই শহিদ শান্তর মা সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ জুয়ার জালে সর্বস্ব হারাচ্ছেন পেকুয়ার তরুণরা মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দালালের জেল, ৩ জনের জরিমানা ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস এক কুকুরের কামড়েই শেরপুরে আহত ২৯ সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তারপর... শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা টি-টোয়েন্টি সিরিজেও হারে শুরু বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাজ্য ‘আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে শেখ হাসিনার’ হাঁটার অভ্যাসটিই হতে পারে পাপমোচন সবচেয়ে বড় উপায়? চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি জনবল নেবে ব্যাংক এশিয়া, দ্রুত আবেদন করুন ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু

সাতক্ষীরায় গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম
সাতক্ষীরায় গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য
সাতক্ষীরায় ভাঙ্গা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য । ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ফেসবুক পেজে ছাত্র-জনতার উদ্দেশে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে সাতক্ষীরার তিনটি জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের খুলনা রোড মোড়ের ম্যুরালটি প্রথমে ভাঙা হয়। পরে একে একে সাতক্ষীরা জেলা পরিষদের ম্যুরাল এবং সিটি কলেজ-সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন তারা।

এর আগে তারা শহরের বিভিন্ন সড়কে মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ এ ধরনের স্লোগান দিতে থাকেন। 

এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল সাহারিয়ার রুমন, রাহাত হোসেন, ইব্রাহিম খলিলসহ অন্যরা।

নাজমুল/পপি/

ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী
বাঁশখালীতে ত্রাণ বিতরণ শেষে বক্তব্য রাখছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: খবরের কাগজ

ত্রাণ বিতরণে কোনো ধরনের রাজনৈতিক মতভেদ বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, দুর্গত মানুষের সহায়তায় কোনো রাজনীতি নেই। ত্রাণ বিতরণে অনিয়মের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী পূর্ব রায়ছটা গ্রামে জলকদরের খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামসহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গত ৪৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বর্তমানে কয়েকজন মন্ত্রী ত্রাণ কার্যক্রম তদারকি করছি। ইনশাআল্লাহ পর্যাপ্ত বরাদ্দ দিয়ে এই এলাকাকে আবার গড়ে তোলা হবে। মানুষ যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, দুর্গত মানুষের জরুরি সহায়তার জন্য দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। গুনাগরী থেকে খানখানাবাদ আসার সময়ে যে সড়কের ভয়াবহ অবস্থা দেখলাম সেটি দ্রুত সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা করা হয়েছে। মৎস্য খাত, ঘরবাড়ি ও কৃষির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার একটি দ্রুত মূল্যায়ন তৈরি করতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তালিকা নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হবে।

একই সঙ্গে বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে বিনামূল্যে বীজতলা তৈরি, বীজের চারা, বীজ ও সার সরবরাহ করা হবে। এছাড়া, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যেন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি খাল খনন কর্মসূচিকে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা দেশের বন্ধ হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করছি। আজ যে খালটির পাশে আমরা দাঁড়িয়ে আছি, সেটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। গত ১৭ বছর অযত্ন ও অবহেলায় ফেলে রাখার কারণে খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল।

তিনি আরও বলেন, এই খালটি পুনঃ খননের ফলে এলাকায় পানি নিষ্কাশন সহজ হবে এবং শুকনো মৌসুমে কৃষিকাজের জন্য পানি ধরে রাখা সম্ভব হবে। পরিবেশ রক্ষায় খালের পাড়ে গাছ লাগানো হবে এবং খালের বাকি অংশের কাজ সম্পন্ন করতে দ্রুত বরাদ্দ দেওয়া হবে।

মন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৫০টি জেলায় একটি করে মডেল খাল চিহ্নিত করা হবে। বাঁশখালীর এই জলকদরের খালটিকেও সেই মডেল খালের অন্তর্ভুক্ত করার আশা প্রকাশ করেন।

খাল পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, রেজাউল করিম রেজা প্রমুখ।

শফকত/নাঈম

স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ
খবরের কাগজ গ্রাফিকস

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রস্তুতি আরও জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ২৭ আগস্টের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে পাঠাতে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ইসির এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন সিনিয়র সহকারী সচিব মো.রশিদ মিয়া ।

অক্টোবরে নির্বাচন করার প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা চূড়ান্তের পর এবার ভোটকেন্দ্র তালিকা করা হচ্ছে।

সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪৩ হাজার কেন্দ্র ছিল। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ৪৫ হাজারেরও বেশি ভোটকেন্দ্র হতে পারে।

ইতোমধ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমাল‘ জারি হয়েছে।

মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি-আপত্তি নিষ্পন্ন করে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ১০ অগাস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি নেওয়া হবে ১৮ অগাস্ট পর্যন্ত। দাবি বা আপত্তি নিষ্পত্তি হবে ২৩ অগাস্টের মধ্যে। আর সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ অগাস্ট।

প্রতি স্তরের স্থানীয় নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে ইসি।

এসএন/

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন বুধবার (১৫ জুলাই) শেষ হয়েছে। গত ৭ জুন শুরু হওয়া ২৬ কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস ধরে, যেখানে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। আলোচনায় সরকারি দলের ২০০ জন এবং বিরোধী দলের ৯১ জন সদস্য বক্তব্য রাখেন। এছাড়া সংরক্ষিত আসনের সদস্য ও স্বতন্ত্র সদস্যরাও আলোচনায় অংশ নেন।

অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধি অনুযায়ী মোট ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৭১(ক) বিধির আওতায় ১২৫টি দুই মিনিটের নোটিশ উত্থাপন ও আলোচনা করা হয়। কার্যপ্রণালি-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কার্য উপদেষ্টা কমিটি একবার পুনর্গঠন করা হয়েছে।

এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন।

এলিস/এএফ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সময় বেঁধে কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়েছেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ ঘোষণা দেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

ঘোষণার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

রাজু/এএফ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

বুধবার (১৫ জুলেই) সকালে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেম্বারের সভাপতি আমীরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

মানবিক এই সহায়তার জন্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের সংকটের সময়ে ব্যবসায়ী সমাজের এমন এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার শুরু থেকেই তৎপর রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সামাজিক সংগঠনের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্যোগ মোকাবিলার শক্তিকে আরও সুসংহত করবে।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যাবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত
অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

চেক হস্তান্তরকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমীরুল হক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের যে কোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএফ/