ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত আলিয়ঁসে শুরু  হচ্ছে তিন শিল্পীর ‘ত্রিবন্ধন’ জাকসু ভিপি ও জিএসের ছাত্রত্ব শেষ: পদে বহাল থাকা নিয়ে নতুন সংকট ঢাকাসহ ১২ জেলায় রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সময়টা কি তবে শেষ! রাসুল (সা.)-এর বর্ণনায় আজকের সমাজ বড় বাজেটের বড় প্রশ্ন সুর-ছন্দের আন্তর্জাতিক মেলবন্ধনে মেতে উঠছে ঢাকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু প্রেমিকার সঙ্গে কথা বলতে বলতেই রাবি শিক্ষার্থীর গলায় ফাঁস ‘ফেসবুক ফার্স্ট’ রতন শেখ চতুর্থবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার
Nagad desktop

হিযবুত তাহরীরের আরও ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম
আপডেট: ০৮ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম
হিযবুত তাহরীরের আরও ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (৭ মার্চ) রাত ৩টার দিকে মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এ মামলার ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মেহেদী/

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুন) সকালে সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী। তিনি ২০২৬ সালের হজের সার্বিক ব্যবস্হাপনায় সাফল্যে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে সেবা প্রদানের  জন্য অভিনন্দন জানান। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার ভূয়সী প্রশংসা করে আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন। এছাড়া, আগামি ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

এদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজ ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভীড় ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির ব্যবহার, মাশায়েরে হাজী সেবা প্রভৃতির মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে ধন্যবাদ জানান। আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দেন ধর্মমন্ত্রী।

এ বৈঠকে সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। 

এসএন/প্রেস বিজ্ঞপ্তি

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারার আলোকে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ শওকতুল ইসলাম, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ সাইফুল আলম এবং মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

এরপর সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, সংসদ নেতা তারেক রহমান, মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।

এ ছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মণি, মো. আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, মো. নাহিদ ইসলাম এবং মো. নওশাদ জমিরকেও কার্য উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবগঠিত স্থায়ী কমিটি পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি ও পর্যালোচনায় ভূমিকা রাখবে। অন্যদিকে কার্য উপদেষ্টা কমিটি সংসদের কার্যসূচি, অধিবেশনের সময়সূচি ও আইন প্রণয়ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

এলিস/নাঈম

চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী
সংসদ অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

দেশে চার স্তরে জলাতঙ্কের (অ্যান্টি-র‌্যাবিস) ভ্যাকসিন মজুত রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভ্যাকসিনের কোনো সংকট নেই এবং আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর ঘটনা বেড়ে গেলেও ভ্যাকসিনের ঘাটতি হবে না। 

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, উপজেলা, জেলা, কেন্দ্রীয় মজুত ও জরুরি ক্রয়সহ চার স্তরের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, ‘ইতোমধ্যে সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ৬৭৫ ভায়াল বা ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কোনো উপজেলায় মজুত শেষ হয়ে গেলে পাশের উপজেলা, পরে জেলা এবং প্রয়োজন হলে কেন্দ্রীয় মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) থেকে সরবরাহ নিশ্চিত করা হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসকদেরও তাৎক্ষণিকভাবে ভ্যাকসিন কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

অন্যদিকে বিরোধীদলীয় সদস্য নুরুন্নেসা সিদ্দিকার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৮ সালের মধ্যে দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ডাটাবেজ গড়ে তোলা হবে, যা চিকিৎসা ব্যবস্থাপনা সহজ করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

এদিকে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সংসদে জানান, নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য বর্তমানে ১৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালু রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এ সেবা সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ৯৫টি কুইক রেসপন্স টিমের কার্যক্রম আরও জোরদার করে নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।

এলিস/সালমান/

নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন। ছবি: খবরের কাগজ

নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন। এই লক্ষ্যে নীতিনির্ধারক, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনকে সমন্বিত উদ্যোগ গ্রহন করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন।

বুধবার (১০ জুন) প্রতিমন্ত্রী রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্র : নারীর নিরাপদ শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিতে জাতীয় কাঠামো প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

বিশ্বব্যাংকের আমব্রেলা ফ্যাসিলিটি ফর জেন্ডার ইকুয়ালিটি, ইউএনএফপিএ বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফারজানা শারমীন বলেন, নারী ও শিশুর সুরক্ষায় কেবল শাস্তিমূলক ব্যবস্থাই যথেষ্ট নয়, প্রতিরোধমূলক পদক্ষেপকে অগ্রাধিকার প্রদান করতে হবে। আমরা সবসময় নির্যাতনের পরে আইনগত বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের ব্যাপারে তৎপর হই। কিন্তু অপরাধের পেছনের মূল কারণগুলো অনুসন্ধান করি না এবং অপরাধ নিরসনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করি না।  অপরাধীরা এই সুযোগ ব্যবহার করছে। আমাদেরকে এখন শেকড়ে হাত দিতে হবে। আইন ও নীতির কঠোর প্রয়োগের পাশাপাশি এখন সবচে’ বেশী প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থায় মনোযোগ দেওয়া।

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘সাধারণ মেয়ে’ কবিতার প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি একটি কন্যা শিশুকে তার নিজের বাবা ও চাচা উপর্যুপরি নির্যাতন করে। মর্মান্তিক এই ঘটনায় শিশুটি শারিরিকভাবে চিকিৎসা সেবা গ্রহনেরও উপযোগী ছিল না। রাস্ট্র নিজ দায়িত্বে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে ইচ্ছুক হলেও বিকৃত সামাজিক বাস্তবতার কারণে স্বয়ং পরিবার রাস্ট্রকে সেই সুযোগ দিতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় সামাজিক ও নৈতিক স্থলনের প্রমাণ পাওয়া যায়। এই সমস্যা আইনের দূর্বলতার কারণে নয়, বরং গলদটা আমাদের সামাজিক মনস্তত্তে¡ ও প্রতিরোধ ব্যবস্থার ঘাটতিতে। তাই নীতিনির্ধারক, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনকে শুধুমাত্র আইনী লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ থেকে এই বিকৃত মানসিকতা উপড়ে ফেলতে সমন্বিত প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহন করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং বিশ্বব্যাংকের সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সাবাহ মইন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের থিংকিং, ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাবের প্রধান ড. সায়েদ শায়েখ ইমতিয়াজ। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. সোমা দে।

এসএন/

ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার
নির্বাচন কমিশন

নির্বাচনি দায়িত্ব পালন কিংবা ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আহত, অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তার বিধান রেখে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি।

বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন। 

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলায় নিহত ব্যক্তির পরিবার ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত বা স্থায়ীভাবে অক্ষম হলে দেওয়া হবে ৪ লাখ টাকা, গুরুতর আহত বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে ২ লাখ টাকা এবং সাধারণ আহতদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা মিলবে।

এ ছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যু হলে পরিবারকে সর্বোচ্চ ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ বা স্থায়ী অক্ষম ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ব্যয়বহুল চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩ লাখ এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের অনুমোদনের পর অর্থ দেওয়া হবে। ইসি কর্মকর্তাদের মতে, আগে এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় অনুদান দেওয়া ও উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টন নিয়ে জটিলতা তৈরি হতো। নতুন নীতিমালায় সে সমস্যা দূর হবে।

অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় বিধিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পোস্টাল ব্যালট বা অনলাইনে মনোনয়নপত্র জমার মতো বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এলিস/সালমান/