ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
যে ১১ প্রতিষ্ঠানে দান করলে মিলবে আয়করে ছাড় রয়্যাল বেঙ্গল টাইগার পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা রাউজানে মাসুদ হত্যাকাণ্ডের এখনো মামলা হয়নি কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বিবিসি ট্রাম্পের ইরান চুক্তি ২০১৫ সালের চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ৩ পদে চাকরির সুযোগ সুইডিশদের ‘সুইট’ শুরু, সভানবার্গের কীর্তি কালুখালীতে যুবকের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার দিল্লিতে তীব্র দাবদাহ, চরম দুর্ভোগে মানুষ ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের কষ্টার্জিত জয় গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস পাকিস্তানের মার্কিন-ইরান চুক্তির খরবে কমল তেলের দাম নেতানিয়াহু ‘অত্যন্ত কঠিন লোক’, বললেন ট্রাম্প রৌমারী সীমান্তে পুশইনের শিকার ৯ জন ২৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় ইংল্যান্ডের তুরুপের তাস বেলিংহাম: হেন্ডারসন এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস আজ যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তি: ১৪ দফার খসড়ায় যা যা থাকছে স্বর্ণের সঙ্গে ‍পাল্লা দিয়ে বাড়লো রুপার দামও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত ৪ দেশ ফের স্বর্ণের দামে বড় লাফ, এবার বাড়ল কত? দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে: কর্মশালায় বক্তরা হরমুজ প্রণালী পুনরায় খোলার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর ইরানের জব্দ করা ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র
Nagad desktop

নারীর অধিকার নারীকেই আদায় করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
নারীর অধিকার নারীকেই আদায় করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নেই। কারো করুণা নিয়ে বেঁচে থাকা যাবে না। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা-কর্মচারীরা অধিকার আদায়ে এগিয়ে আসলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ‘দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আর এসব ঘটনার মাধ্যমে সরকারকে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে এবং তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি।’ সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই।

জাতীয় সংসদে নারীদের সরাসরি নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'কিছু দিনের জন্য নারীদের আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোনো নারী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে সে ব্যবস্থা করতে হবে। কিন্তু পূর্ববর্তী কোনো সরকার এ ধরনের ব্যবস্থা তৈরি করে যায়নি। যা নারীদের জন্য দুঃখজনক।' 

নারী-পুরুষের সমতার ক্ষেত্রে কর্ম ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, 'যে গতিতে কাজ হচ্ছে সে গতিতে চললে আগামী শতাব্দীতে নারী-পুরুষের সমতা হবে। কাজেই এ গতিতে চলা যাবেনা। এ দিবসটি থাকার ফলেই আজকে যেভাবে নারীরা তাদের মৌলিক দাবিগুলো উত্থাপন করতে পেরেছে, তাদের অধিকারের কথা বলতে পারছে।'

ফ্যাসিবাদে নারী, পুরুষ নাই-ফ্যাসিবাদ ফ্যাসিবাদই উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশে ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে গড়ে উঠেনি বরং কাঠামোগত কারণে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। আর এভাবেই একজন ব্যক্তি ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছে, যা খুবই দুঃখজনক।' 

আলোচনা সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুন নাহার আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তৃতা দেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক প্রশাসন ডা. মো. বয়জার রহমান, বিসিএস লাইভস্টক একাডেমির সহকারী অধ্যাপক ডা. কাউসাইন মোবাশ্বের, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আখতার ও উপপরিচালক ডা. শারমিন সামাদ। এ ছাড়া স্বাগত বক্তৃতা দেন প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সায়েন্টিফিক কর্মকর্তা ডা. তাহমিনা বেগম। সূত্র: বাসস

মেহেদী/

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:২৮ এএম
গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস
ছবি: সংগৃহীত

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিক সচল রাখতে হবে।

প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও জিপিএস সংযুক্তির বিস্তারিত তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সংস্থার ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।

অন্তরা/

সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১০:৫৫ এএম
সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
আন্দালিব রহমান পার্থ । ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে।

রবিবার (১৪ জুন) সংসদ অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মণি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন এ এম মাহবুব উদ্দিন, মো. নওশাদ জমির, শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মো. নাজিবুর রহমান, আক্তার হোসেন এবং আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া পদাধিকারবলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।

অন্তরা/

দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২৪ এএম
দেশের ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এর বিস্তার ঘটনায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকাসহ আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। 

অন্তরা/

শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে: কর্মশালায় বক্তরা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১৮ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১০:৫৪ এএম
শহরাঞ্চলে অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে: কর্মশালায় বক্তরা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ ও নেপালসহ দক্ষিণ এশিয়ার শহরগুলোতে অসংক্রামক রোগ যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন বা স্থুলতা  এবং ক্যানসারের প্রকোপ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। 

এর প্রধান কারণ  জীবন যাত্রা এবং সামগ্রিক পরিবেশের মতো পরিবর্তনযোগ্য ঝুঁকিসমূহ, যা চাইলেই পরিবর্তন করা সম্ভব। তবে, এটি কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়। শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের জন্য নিরাপদ স্থান, সামাজিক অবস্থা এবং সমাজের নেতৃস্থানীয় বক্তিগণও স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। 

জনস্বাস্থ্যের উন্নতির জন্য শুধুমাত্র ব্যক্তিগত আচরণ পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়াই যথেষ্ট নয়; বরং সমস্যাগুলো সমাধানে অংশগ্রহণমূলক কমিউনিটি ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

শহর এলাকায় অসংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর হেল্থ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন পরিচালিত পিকান প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন এবং মত বিনিময় কর্মশালায় সংশ্লিষ্ট বক্তারা এসব কথা বলেন। 

রবিবার (১৪ জুন) ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  

অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি শহর এলাকায় অসংক্রামক রোগ  প্রতিরোধে হাটার পরিবেশ এবং মহিলাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং লন্ডনের ইনষ্টিটিউট ফর গ্লোবাল হেলথ ও সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিসের পরিচালক প্রফেসর ড. এডওয়ার্ড ফট্রেল। 

তিনি বলেন,  ফরিদপুর শহরে ফাষ্ট ফুডের দোকান বেড়ে গেছে যার প্রভাব শিশুসহ সব বয়সের মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে।

এ সময় প্রাথমিক জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রকল্পের কোঅর্ডিনেটর সরকার আশরাফ উদ্দিন আহমেদ এবং সহ গবেষক ড. জোয়ানা মরিসন। 

কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাডাস-সেন্টার ফর হেল্থ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশনের পরিচালক ড. আব্দুল কুদ্দছ ।  এ সময় শহর এলাকায় বেশ কিছু সীমাবদ্ধতা থাকার পরও কেমন করে অসংক্রামক রোগের প্রকোপ কমিয়ে আনা যায় তার একটি টেকসই পদ্ধতি কি হওয়া উচিৎ তা নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে বিশদভাবে আলোচনা করা হয়। 

জরিপের ফলাফল বিশ্লেষণে জানা যায়, শহর এলাকায় ১৮ বছর বা তার বেশী বয়সীদের প্রাপ্ত ফলাফল নিম্নরুপ- 

ডায়াবেটিসের হার: পুরুষ: ১৭.২ শতাংশ, মহিলা: ১৭.৯ শতাংশ,  গড় হার: ১৭.৬ শতাংশ। 
উচ্চরক্তচাপ বা হাইপারটেনশান: পুরুষ: ১৬.৪ শতাংশ, মহিলা: ২৮.১ শতাংশ এবং গড় হার: ২৭.৪ শতাংশ, 
স্বাস্থ্য সম্মত নয় এমন প্রক্রিয়াজাত খাবার গ্রহণের হার: পুরুষ: ৭৫ শতাংশ, মহিলা: ৫৩ শতাংশ , 
অন্যান্য মিষ্টিজাত পেকেট খাবার গ্রহণের হার: পুরুষ: ৬৭ শতাংশ, মহিলা: ৫২ শতাংশ, 
লবণ এবং তেলে ভাজাপুরা জাতিয় খাবার গ্রহণের হার: পুরুষ: ৪৬ শতাংশ, মহিলা: ৩৪ শতাংশ, 
স্থুলতা বা অতিরিক্ত ওজনের হার: পুরুষ: ৩৮ শতাংশ, মহিলা: ৫৮.৬ শতাংশ গড়: ৪৮.৩ শতাংশ, 
ওজন স্বাভাবিকের চেয়ে বেশী : পুরুষ: ২৩.৬ শতাংশ,  মহিলা: ১৪.৫ শতাংশ গড়: ১৯ শতাংশ।

অন্তরা/

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:০৭ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ১২:৩১ পিএম
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’, বায়ুদূষণে শীর্ষে লাহোর
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় নিয়মিত শীর্ষ দশে থাকা রাজধানী ঢাকার বায়ুমান আজ কিছুটা স্বস্তিদায়ক।

সোমবার (১৫ জুন) সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় ঢাকার বায়ু ‘মাঝারি’ বা সহনশীল পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir)।

আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকালের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৮১ থেকে ৮৪-এর মধ্যে রেকর্ড করা হয়েছে। এই স্কোর অনুযায়ী রাজধানীর বায়ুমান ‘মাঝারি’ শ্রেণীর অন্তর্ভুক্ত, যা সাধারণ নগরবাসীর জন্য স্বাস্থ্যগত দিক থেকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এই স্বস্তিদায়ক স্কোরের ওপর ভিত্তি করে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান আজ ১৮ থেকে ২০তম স্থানে নেমে এসেছে।

বিশেষজ্ঞ ও পরিবেশবাদীদের মতে, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া এবং বিভিন্ন শিল্পকারখানার নির্গমনই ঢাকার স্থায়ী বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে কাজ করছে। তবে আজকের সকালের চিত্রটি অন্যান্য দিনের চেয়ে বেশ ইতিবাচক।

ঢাকায় বায়ুর মান কিছুটা উন্নত হলেও বিশ্বের অন্যান্য প্রধান শহরগুলোর পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আজ সকালে ১৭৪ থেকে ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

এ তালিকায় ১৬৪ থেকে ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।

এ ছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর: ১৬৪) এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (স্কোর: ১৫৭) যথাক্রমে তালিকার পরবর্তী শীর্ষ অবস্থানে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি ১৫৬ স্কোর নিয়ে দূষণের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে। এই শহরগুলোর বায়ুর মান বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান নির্ধারণে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ০ থেকে ৫০: ‘ভালো’ বা নিরাপদ এবং 

৫১ থেকে ১০০: ‘মাঝারি’ বা সহনশীল (আজ ঢাকা এই স্তরে রয়েছে) এবং ৩০১ থেকে ৪০০: ‘ঝুঁকিপূর্ণ’ বা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

দীর্ঘদিন পর ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমে ‘মাঝারি’ অবস্থানে আসা নগরবাসীর জন্য সাময়িক স্বস্তি বয়ে এনেছে। তবে এই ধারা বজায় রাখতে দূষণের উৎসগুলো নিয়ন্ত্রণে স্থায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমান/