দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৭ জুলাই) সকাল ৫টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার এ পূর্বাভাসের প্রেক্ষিতে উল্লিখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আরেকটি পূর্বাভাসে জানানো হয়, রবিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের যে প্রবণতা দেখা দিয়েছে, তা সাপ্তাহিক আবহাওয়ার ধারাবাহিকতা অনুযায়ী পুরো সপ্তাহজুড়ে থাকতে পারে। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
মেহেদী/