জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহিদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।
রবিবার (২৭ জুলাই) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, বিভিন্ন খাতে সমস্যা থাকার কারণে সভায় উপস্থাপন করা হলেও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহিদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। তা বাতিল করা হয়েছে।
তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয় ৮ হাজার ১৪৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৯ কোটি টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৩ কোটি টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়।
সভায় নতুন প্রকল্প ছয়টি, সংশোধিত প্রকল্প চারটি এবং খরচ বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির দুটি প্রকল্প রয়েছে।
একনেক সভায় উপস্থিত ছিলেন- পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিরা।
জাহাঙ্গীর/অমিয়/