ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ: বানেশ্বরে দুই ভাই নিহত ডাক্তারের চেম্বারে একদিন চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা ফিফার বাপ স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ জয়পুরহাটে পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী? বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন
Nagad desktop

সচিবালয়ে নিষিদ্ধ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
সচিবালয়ে নিষিদ্ধ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক
ছবি: সংগৃহীত

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) থেকে প্রতিটি মন্ত্রণালয়, ক্যান্টিনেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রবেশ পথে চেকিং করা হচ্ছে এবং কেউ প্লাস্টিক নিয়ে প্রবেশ করলে তাদের কাগজের ব্যাগ দেয়া হচ্ছে।

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটি ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষন করা হবে। 

উপদেষ্টা আরও বলেন, সরকারি অফিসগুলো যেন একবার ব্যবহার্য্য প্লাস্টিক থেকে সরে আসে সে যাত্রা শুরু হলো সচিবালয় থেকে। এরইমধ্যে আমরা সকল মন্ত্রণালয়ে বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি। আশা করছি সবাই এই উদ্যোগ বাস্তবায়ন করছেন।

তিনি বলেন, আমরা ক্যাবিনেট সচিবের সঙ্গে অন্যান্য সচিবদেরকে নিয়ে মিটিং করেছি, সেখানে এ কথা বলা হয়েছে। পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে প্রত্যেক মন্ত্রণালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলে এসেছেন এ বিষয়ে। শুধু  তাই নয় বাইরে থেকেও যাতে কেউ প্লাস্টিক নিয়ে না আসে সে বিষয়েও প্রবেশ পথে বলা হয়েছে।

রবিবার থেকে যাত্রা শুরু হলো। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই উদ্যোগ নিয়মিত মনিটর করবো। এটা অভ্যাসের বিষয়। আশা করি ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্নভাবে একবার ব্যবহার্য্য প্লাস্টিক বন্ধ হবে। পানির বোতল শুরু থেকেই নিরুৎসাহিত করছি। তারপরও অনেক মন্ত্রণালয় বছরের শুরুতে অনেক বোতল কিনে ফেলে। আমরা যে নানা মিটিং করি সেখানে এখন আর প্লাস্টিক বোতল দেয়া হয়না।

পহেলা জানুয়ারি থেকে আর প্লাস্টিক বোতল দেখা যাবেনা। সিঙ্গেল ইউজ প্লাস্টিক দেশে নিষিদ্ধ না আমরা শুধু এটা ব্যবহারে নিরুৎসাহিত করছি। সরকারি লেভেলে যদি সফল হতে পারি। এর আগেও অনেক বিশ্ববিদ্যালয় ও দূতাবাস তাদের আঙ্গিনা সিঙ্গেল ব্যবহার বন্ধ করা হয়েছে। 

এর আগে শনিবার  (৪ অক্টোবর) বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আরো বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে।

তপন/এসএন

বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলছে। তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এই গোষ্ঠীগুলো অশান্তি করার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সম্ভব হবে না। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আগামী এক বছরের মধ্যে চা-বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে না পারলে তাদের এগিয়ে নেওয়া সম্ভব নয়।’

চা-শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘২ লাখ টাকা করে ৫০ জন চা-শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে বৃত্তি (স্কলারশিপ) দেওয়া হয়েছে। আগামী এক বছরে ৪০ লাখ কৃষক কার্ড দেওয়া হবে। আগামী পাঁচ বছরে উপজেলার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিল একটি দল। জনগণের টাকা পাচার হতে দেব না। জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিফাত/

সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৪৪ এএম
সিলেটে একদিনে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ঢাকা শিশু হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত এক শিশু। ছবি: মাসুদ মিলন

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।

বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের তিনজনের বয়সই ১ বছরের নিচে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

রিফাত/

সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১১:২৫ এএম
সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা
ছবি: মামুন হোসেন

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফরে আসছেন তারেক রহমান। এবার তিনি যাচ্ছেন মৌলভীবাজার ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে। 

তবে প্রধানমন্ত্রী ঢাকা থেকে আকাশপথে সিলেট এসে সিলেটে উপর দিয়ে সড়ক পথে মৌলভীবাজার যাচ্ছেন। তাই সিলেটের বিভিন্ন সড়কের পাশে দঁfড়িয়ে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাওয়ার পথে চৌকিদেখি এলাকায় সবুজ চাবাগানের পাশে দাঁড়িয়ে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছন সিলেটের লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা। সড়কে পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বাদ্যবাজনা বাজিয়ে গাড়িতে ফুল ছিটিয়ে  প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা শ্রমিকরা।

চা শ্রমিকদের পরেই সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। চৌকিদেখী পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবকদল-কৃষকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির  সহ সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

এছাড়াও সিলেট নগরীর আরও তিনটি  পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী ছাড়াও  সিলেটের সাধারণ মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবার অভিবাদন গ্রহণ করেন।

রিফাত/

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ১০:৫২ এএম
সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেন।

রিফাত/

আজকের আবহাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:০৪ এএম
আজকের আবহাওয়ার পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

রিফাত/