ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার আরেকবার সাফের ফাইনালে ঋতুপর্ণার গোল দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় গ্রেপ্তার ৩ শরীয়তপুরে মাটির নিচ থেকে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৩ জন গ্রেপ্তার দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ এক টুকরো হৃদয়ের নাম বাংলাদেশ রামিসার  মামলার  দ্রুত রায় মা হচ্ছেন সোহিনী গাজায় ৪৮ ঘণ্টায় নিহত পাঁচজন চামড়া নিয়ে দুর্ভোগ আর দুর্গতির শেষ কোথায় লালমনিরহাটে ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর রাতেই গ্রেপ্তার ১৫ বাংলাদেশ লোক গবেষণা পরিষদের বার্ষিক সম্মেলন কেমন ছিল প্রিয় রাসুল (সা.) এর পোশাক ও রূপ? ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু সাপ্তাহিক ২দিন ছুটিসহ নগদে চাকরির সুযোগ আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন How to learn English বিষয়ক Writing Paragraph, ৩০তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: বাংলাদেশ ন্যাপ তারার দেশে সাইকেল যাত্রা মহেশপুর সীমান্তে পুশইন রোধে বিজিবি-আনসার-গ্রামবাসীদের যৌথ টহল কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা জব্দ সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার
Nagad desktop

সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ এএম
সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘন কুয়াশার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।

এসজি/

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পিএম
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি করবে সরকার
অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং গ্রামীণ চিকিৎসাসেবার মানোন্নয়নে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দুই ধরনের পরিবেশবান্ধব ব্যাটারি ও সৌরচালিত অ্যাম্বুলেন্স তৈরি করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় স্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সগুলো নির্মিত হবে।

শনিবার  (৬ জুন) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের বরাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুয়েটের সঙ্গে যৌথ উদ্যোগে ইতোমধ্যে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের এই প্রকল্পের জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে নকশা, যন্ত্রাংশ সংগ্রহ, প্রোটোটাইপ নির্মাণ ও পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে বিদেশ থেকে অ্যাম্বুলেন্স আমদানি পরিহার করতে চাই। বুয়েট নকশা চূড়ান্ত করার পর দেশীয় গাড়ি প্রস্তুতকারকদের মাধ্যমে এগুলো তৈরি করা হবে এবং একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে।’

প্রস্তাবিত দুই ধরনের অ্যাম্বুলেন্সের কার্যকারিতা তুলে ধরে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মা ও গুরুতর রোগীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার জন্য চার চাকার পরিবেশবান্ধব ইলেকট্রিক অ্যাম্বুলেন্স তৈরি হবে। এগুলো ডিজেল বা পেট্রোলে চলবে না, বরং ব্যাটারি এবং সৌর বিদ্যুতে (সোলার) চলবে। অন্যদিকে, উপজেলা থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল বা রাজধানীতে রোগী স্থানান্তরের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বড় অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। এগুলোতে অক্সিজেন সিলিন্ডার, বেড ও প্রয়োজনীয় অন্যান্য মেডিকেল সরঞ্জাম থাকবে। প্রাথমিকভাবে একটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালুর পর আগামী বছর থেকে সারা দেশে এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

অকেজো আইসিইউ অ্যাম্বুলেন্স সচল হচ্ছে জুলাইয়ে। এদিকে দেশের সরকারি ও উপহার হিসেবে পাওয়া আইসিইউ সুবিধাসম্পন্ন অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলো চালক ও জ্বালানি সংকটের কারণে অকেজো পড়ে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী সংকটের কথা স্বীকার করেন।

মন্ত্রী বলেন, ‘মূল সমস্যা হল, এগুলোর ড্রাইভার এবং ফুয়েলের কোনো সরকারি মঞ্জুরি ছিল না। আমরা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই এগুলোকে সরকারি মঞ্জুরির আওতায় এনে সচল করার ব্যবস্থা নিচ্ছি।’

ডেঙ্গু মোকাবিলায় মজুদ হচ্ছে ২ লাখ স্যালাইন
চলতি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

চিকিৎসা সরঞ্জাম মজুতের বিষয়ে তিনি বলেন, ‘বিদেশ থেকে আমরা বিনামূল্যে ১ লাখ স্যালাইন পেয়েছি। এ ছাড়া দেশের বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সমিতি আগামীকাল সকালে আরও ১ লাখ স্যালাইন সরকারের কাছে হস্তান্তর করবে। এর ফলে আগামীকালই কেন্দ্রীয় স্টকে ২ লাখ স্যালাইন মজুত থাকবে। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন আমাদের হাতে আসবে, তাই ডেঙ্গু চিকিৎসায় কোনো সংকট হবে না।’

জয়ন্ত সাহা/নাঈম

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: খবরের কাগজ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। 

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গে সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯১৫ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত মোট ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৬২০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।

রিফাত/

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেওয়া শোকজ নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে রবিবার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীদের দাবি যাই হোক না কেন, তদন্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম
সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

সংসদীয় সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে।

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন রবিবার
ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রবিবার (৭ জুন)।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এ অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। 

এর আগে গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। বাজেটকে কেন্দ্র করে সংসদ সদস্যরা সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও আলোচনার জন্য সংসদের এ ধরনের অধিবেশন অনুষ্ঠিত হয়, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।

এদিকে, বাজেট অধিবেশন ঘিরে নিরাপত্তায় শনিবার থেকে (৬ জুন) রাজধানীর বেশকিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা-বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রিফাত/