প্রতি বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যাত্রীদের নিরাপদ এবং সাশ্রয়ী ভাড়ায় পরিবহন সেবা প্রদান করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ উপলক্ষে বিআরটিসির বাস সার্ভিস শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি।
বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রীদের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন দুইভাবেই টিকেট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসির ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকেটের ঠিকানা: www.brtc.gov.bd
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে বিআরটিসি উক্ত শাটল বাস সার্ভিস চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। বিরতি স্থান (স্টপেজ): বাণিজ্য মেলার উদ্দেশ্যে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান)/ খামারবাড়ী), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী ও গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা হতে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ ছেড়ে আসবে রাত ১১টায়।
ভাড়া: কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ ৪০ টাকা, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে মেলা প্রাঙ্গণ ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ ১০০ টাকা এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে মেলা প্রাঙ্গণ ৭৫ টাকা।
আসন্ন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ সালের ১ জানুয়ারি হতে শুরু হবে যা ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
জয়ন্ত/রিফাত/