সম্প্রতি বিভিন্ন অনলাইন মিডিয়া, ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এস আলম গ্রুপ এবং এর সম্মানিত পরিচালকবৃন্দকে উদ্দেশ্য করে কিছু অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য, অভিযোগ ও ইঙ্গিত প্রকাশ করা হচ্ছে। এসব কনটেন্টে যে ধরনের অভিযোগ, ইঙ্গিত ও মন্তব্য করা হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য, অনুমাননির্ভর, কল্পনাপ্রসূত, বিভ্রান্তিকর, দায়িত্বজ্ঞানহীন এবং মানহানিকর। এসব ভিত্তিহীন সংবাদের জোরাল প্রতিবাদ জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ।
এসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এস আলম গ্রুপ উল্লেখ করে, উক্ত অনলাইন কনটেন্টগুলোতে যে ধরনের অভিযোগ বা ইঙ্গিত করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত, নিয়োগ প্রক্রিয়া (বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংক্রান্ত) বা ব্যাংকিং খাত বা সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে এস আলম গ্রুপ বা এর পরিচালকদের কল্পনানির্ভর সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গভর্নরের ব্যবসা ও সম্পর্ক সংক্রান্ত রেকর্ড যে কেউ যাচাই করুক না কেন, আমরা নিশ্চিত করছি যে, এস আলম গ্রুপ বা এর কোনো পরিচালক/মালিকের সঙ্গে কোনো ব্যবসায়িক বা অন্যান্য সম্পর্ক নেই।
এই ধরনের বক্তব্য ও উপস্থাপনার মাধ্যমে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক গ্রুপের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে, যে ব্যবসায়িক গ্রুপটি দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক খাতে দীর্ঘমেয়াদি সফল ব্যবসায়িক রেকর্ড বজায় রেখেছে, জাতীয় কোষাগারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, দেশের বেসরকারি খাতের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ করেছে এবং দেশের বিভিন্ন জরুরি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রুপটি ভবিষ্যতেও দেশের বেসরকারি বিনিয়োগ (এফডিআই-সহ) এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এস আলম গ্রুপ দৃঢ়ভাবে এ ধরনের অপপ্রচার, ভিত্তিহীন অভিযোগ ও মানহানিকর উপস্থাপনার তীব্র প্রতিবাদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর কনন্টেট অপসারণ অথবা প্রয়োজনীয় সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছে।
এস আলম গ্রুপ জানায়, কোনো ব্যক্তি বা প্ল্যাটফর্ম যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার অব্যাহত রাখে, তবে প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষার্থে অবশ্যই প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এস আলম গ্রুপ প্রেরিত বিবৃতিতে আরও উল্লেখ করে, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি এবং আমরা তা সম্মান করি। তবে সেই স্বাধীনতার সঙ্গে তথ্য যাচাই, পেশাগত দায়িত্ববোধ এবং নৈতিক মানদণ্ড অনুসরণ সমানভাবে প্রযোজ্য। তাই আমরা সংশ্লিষ্ট সব ব্যক্তি, গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মকে তথ্য প্রকাশের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই, পেশাগত সতর্কতা ও নৈতিক মানদণ্ড অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
এস আলম গ্রুপ সব সময় স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক কাঠামোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম, কর্মী, বিনিয়োগকারী এবং ব্যবসায়িক অংশীদারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এবং কর্মসংস্থান সৃষ্টিতে গ্রুপ অঙ্গীকারবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করেছে।
এসএন/