কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮৩২ জন পরিচ্ছন্নতাকর্মী ও দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরতদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার তুলে দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগরবাসীর সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ বছর কোরবানির ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করবে বলে পরিচ্ছন্নতাকর্মীরা জানিয়েছেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই উপহার তাদের কাজের স্বীকৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মী ও অন্য কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারে বাড়তি আনন্দ যোগ করেছে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা/অমিয়/