রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো এলাকার ১ নম্বর কমিশনার গলির স্থানীয় বাসিন্দাদের সার্বিক উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ‘পূর্ব বাসাবো সমাজকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) রাতে এক সাধারণ সভার মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম খোকনকে সভাপতি এবং জালাল উদ্দিন আহমেদ পারভেজকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি গঠন করা হয়।
ঘোষিত নতুন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, শামসুল হক, আবদুস সোবহান ও নিজামুল হক।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন হাজি মো. রফিকুল ইসলাম, এ কে এম এ সাদেক, তিতু আহমেদ, আমির হোসেন, এ এন এম শামসুল ইসলাম খান নাদিম, মো. রহিমুল্লাহ, মো. ইউসুফ টিপু ও আশিক মজুমদার।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, এস এম কাফি ও নাজমুল হাসান; সাংগঠনিক সম্পাদক মো. শাহ সুলতান চৌধুরী শাহেনশাহ; সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসিরুল হক টনি; অর্থ সম্পাদক মো. রিফাতুল হক সোহেল; সহ-অর্থ সম্পাদক ফয়সাল হোসেন; দপ্তর সম্পাদক মো. ফিরোজুর রহমান; সহ-দপ্তর সম্পাদক মো. তৌহিদ; প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ; সহ-প্রচার সম্পাদক নূর আহসান হাবীব ফুয়াদ; সমাজকল্যাণ সম্পাদক ওসমান গনি চৌধুরী এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম সোহাগ, ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ তুহিন এবং সাংস্কৃতিক সম্পাদকের অতিরিক্ত দায়িত্বে মো. শাহ সুলতান চৌধুরী শাহেনশাহ।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন মো. তাজুল ইসলাম, মো. রায়হান, রেজাউল ইসলাম, কে এম রাসেল, লালন, জাকির হোসেন, রেজাউল হক শিবলী, জাহাঙ্গীর হোসেন, মো. জুয়েল, পারভেজ, মো. রেজাউল করিম, জাহিদুল ইসলাম, সুমন, সামিন ইয়াছার আজহা ও জালাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুল মতিন। তিনি কমিটির নতুন সদস্যদের শপথ পাঠ করান। তিনি তার বক্তব্যে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং ১ নম্বর কমিশনার গলির অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তাব্যবস্থা জোরদারকরণ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপদেষ্টা শামসুল হক নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এলাকার সামাজিক উন্নয়নে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম খোকন তার বক্তব্যে দায়িত্ব অর্পণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আধুনিক ও আদর্শ গলি হিসেবে এটি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ পারভেজ বলেন, এলাকার জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সব নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। এ ছাড়া অনুষ্ঠানে সহ-সভাপতি হাজি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ কে এম এ সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কাফি, শাহজাহান সিরাজ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা প্রত্যেকেই কমিশনার গলির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ওপর জোর দেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. শাহ সুলতান চৌধুরী শাহেনশাহ।