ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ? পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’ রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ কুষ্টিয়ার মিরপুরে গায়েবি প্রকল্পে অর্থ তছরুপ

দেড় দশক পর সম্মেলন খুলনা বিএনপিতে উচ্ছ্বাস-উৎকণ্ঠা

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
খুলনা বিএনপিতে উচ্ছ্বাস-উৎকণ্ঠা
বিএনপির থানা সম্মেলনকে ঘিরে পোস্টারে ছেয়ে গেছে খুলনার দৌলতপুর রেলগেট এলাকা। ছবি: খবরের কাগজ

প্রায় দেড় দশক পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে খুলনা মহানগরের দৌলতপুর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর একদিন পর খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সড়কের পাশে শোভা পাচ্ছে শীর্ষ তিনটি পদে নেতৃত্বপ্রত্যাশী ও দলীয় শীর্ষ নেতাদের ছবিসংবলিত রঙ-বেরঙের প্যানা, ব্যানার, ফেস্টুন আর পোস্টার।

তবে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমর্থিত দলের একটি বিরাট অংশ এ সম্মেলন থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষদিনেও এই গ্রুপের কেউ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য ফরম সংগ্রহ করেননি। তারা ‘নিয়মবহির্ভূতভাবে গঠিত’ সব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। জানা গেছে, খুলনা মহানগর বিএনপিতে নেতৃত্বের বিরোধ দীর্ঘদিনের। মূলত কমিটি গঠন নিয়ে এমন সংকট তৈরি হয়। ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ তুলে একপক্ষ কমিটি বাতিলের দাবি জানিয়ে এলেও অন্যপক্ষ এই কমিটির কার্যক্রমকে ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে দেখছে। তবে সবকিছু ছাপিয়ে আনুষ্ঠানিক সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিতে কাজ চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমানকে খুলনা বিভাগের মহানগর ও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়। তবে এর আগেই ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ শেষ করেছে এসএম শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিনের নেতৃত্বে মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি। এখন চলছে সম্মেলনের মাধ্যমে থানা পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট ও শিরোমনির খুলনা-যশোর মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা বিএনপির নেতৃত্বপ্রত্যাশীদের প্যানা, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনকে স্বাগত জানিয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেটে নির্মাণ করা হয়েছে তোরণ। সেখানে শোভা পাচ্ছে দলের শীর্ষ নেতাদের ছবি। সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের কর্মীরাও ব্যাপকভাবে উচ্ছ্বসিত।

এদিকে সম্মেলনকে শতভাগ সফল ও বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিতির লক্ষ্যে খানজাহান আলী থানা কমিটির আহ্বায়ক কাজী মিজানুর রহমান, সদস্যসচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ আহ্বায়ক কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। সার্বিক প্রস্তুতি সম্পর্কে খানজাহান আলী থানা বিএনপির আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, ‘সম্মেলন সফল করার শেষপর্যায়ে প্রস্তুতি চলমান রয়েছে। সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিতির টার্গেট নিয়ে আমরা কাজ করছি।’

অন্যদিকে গত ২৭ নভেম্বর মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে তার অনুসারীরা জরুরি সভা করেন। সেখান থেকে জানানো হয়, ২০২১ সালে তিন মাসের জন্য গঠিত মহানগর আহ্বায়ক কমিটি তিন বছরেও সম্মেলন করতে ব্যর্থ হয়েছে। গত দেড় মাসে তড়িঘড়ি করে ৩১টি ওয়ার্ড কমিটি গঠন, পছন্দমতো নিজেদের লোক দিয়ে কাউন্সিলর তৈরি ও আন্দোলন-সংগ্রামে জেলখাটা নেতা-কর্মী বাদ দিয়ে আজ্ঞাবহদের দিয়ে মহানগর, থানা ও ওয়ার্ড আহ্বায়ক কমিটি করা হয়েছে। 

তবে এর পরদিন অর্থাৎ ২৮ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপি নিয়ে ‘ষড়যন্ত্র থেকে’ বিরত থাকার আহ্বান জানানো হয়। তারা বলেন, তৃণমূলে ত্যাগী-পরীক্ষিত নেতা-কর্মীদের ছবিযুক্ত ভোটার তালিকা দিয়ে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন ও নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে থানা বিএনপির আহ্বায়ক/সদস্যসচিবসহ শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এ সময় তিনি দাবি করেন, নেতা-কর্মীদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড ও থানা কমিটি গঠন খুলনা মহানগর বিএনপির জন্য যুগান্তকারী পদক্ষেপ। 

জানা গেছে, খুলনা মহানগর বিএনপিতে নেতৃত্বের বিরোধ দীর্ঘদিনের। ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগরে বিএনপির দাপুটে সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে সরিয়ে সাবেক জেলা সভাপতি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটি প্রত্যাখ্যান করে মঞ্জুর অনুসারীরা। সেই থেকে বিএনপির মঞ্জু ও মনা-তুহিনের নেতৃত্বে দুই পক্ষ মহানগরে আলাদা কর্মসূচি পালন করে আসছে। 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ এএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
খবরের কাগজ ইনফোগ্রাফ

কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।

দলের প্রথম কাউন্সিলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি এবং শামসুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দি ছিলেন। বন্দি অবস্থায় তাকে সর্বসম্মতিক্রমে দলের প্রথম কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

১৯৫৩ সালে ময়মনসিংহে অনুষ্ঠিত দ্বিতীয় কাউন্সিলে মওলানা ভাসানী সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৫৫ সালের ২১ থেকে ২৩ অক্টোবর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত তৃতীয় কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়। এরপর দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর দলটির নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

ঐতিহাসিক ছয় দফা ঘোষণার প্রাক্কালে ১৯৬৬ সালের ১ মার্চ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বে দলটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রিফাত/

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:১৫ এএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন। 

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে পটিয়ায় আনা হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবার ও প্রশাসন সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) বেলা পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখার এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদন পর্যালোচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তির অনুমোদন দেন।

প্রশাসনের তথ্যমতে, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তির ব্যবস্থা করা হয়। পরে সাড়ে ৯টার দিকে আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানাজা শেষে আইয়ুব বাবুল তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া খবরের কাগজকে বলেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

রাফিউল আকরাম/থিওটোনিয়াস

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে ১০ জন ও গাজীপুরে ৩৪ জন রয়েছেন। 

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় আওয়ামী লীগ কর্মী। অভিযানে তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবিসংবলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল গাজীপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জন ও সদর থানায় ৮ জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। 

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

সোমবার (২২ জুন) রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ৪০ সেকেন্ডের ভিডিও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় অংশগ্রহণকারীদের সবার মুখে মাস্ক ছিল। ভিডিওতে তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতেও দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

এনকেবি নয়ন/রিফাত/

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ পিএম
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক
ছবি: খবরের কাগজ

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জনের বিরুদ্ধে এবং সদর থানায় আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দলীয় পদবি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পলাশ/রিফাত/